মধ্যপ্রদেশ সরকারের একটি অভিনব উদ্যোগ হল Ladli Bahna Yojana (লাডলি বহন যোজনা)। আপনি যদি একজন মধ্যপ্রদেশের বাসিন্দা হয়ে থাকেন তাহলে এই প্রকল্পে খুব সহজে আবেদন করতে পারবেন। আবেদন করার যোগ্যতা, আবেদন প্রক্রিয়া সমস্ত কিছুই দেওয়া রইল এই প্রতিবেদনে।
মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ২০২৩ সালের ৫ই মার্চ এই প্রকল্পটি সূচনা করেন। এই প্রকল্প রচনা করার মূল লক্ষ্য হলো নারীদের ক্ষমতায়ন করা এবং নারীদের আত্মনির্ভরশীল করে তোলা। সর্বোপরি মধ্যপ্রদেশের সকল নারীকে কল্যাণ করার একটি অন্যতম উপায় হল এই প্রকল্প।
অনুদানের পরিমাণ: এই প্রকল্পের মাধ্যমে মাসিক ১০০০ টাকা থেকে শুরু করে বছরে ১২০০০ টাকা পর্যন্ত অনুদান দেওয়া হয়। তবে মুখ্যমন্ত্রী মোহন যাদব ২০২৫ এর ৯ আগস্ট থেকে যোগ্য নারীদের রাখি উপহার হিসেবে অতিরিক্ত ২৫০ টাকা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন, যার ফলে বর্তমানে অনুদানের পরিমাণ ১২৫০ টাকা দাঁড়িয়েছে। ২০২৮ সালের মধ্যে এই প্রকল্পের উন্নয়নের পরিমাণ বৃদ্ধি পেয়ে ৩০০০ টাকা পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।
Ladli Bahna Yojana প্রকল্পের উদ্দেশ্য:
মধ্যপ্রদেশ সরকারের এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য হল নারীদের ক্ষমতায়ন করা। এ পাশাপাশি নারীদের আত্মনির্ভরশীল ভাবে গড়ে তোলা। নিজেদের ভবিষ্যৎ সুরক্ষিত রাখার পথ উন্মোচন করা। পরিবারের পাশে দাঁড়াতে নারীদের ভূমিকাকে উন্নত করা, বিভিন্ন কারিগরি দক্ষতার জন্য সহায়তা করার যার জন্য উন্নয়ন প্রশিক্ষণ ব্যবস্থা, আবাসনের সহায়তা প্রদান ইত্যাদি মাধ্যমে নারীদের সমাজে একটি বিশেষ জায়গা করে দেওয়া এই প্রকল্পের উদ্দেশ্য।
আরোও পড়ুন: রাজ্য সরকারি স্কুলগুলোতে চালু হচ্ছে “ভারতীয় ভাষা ক্যাম্প”- জেনে নিন বিস্তারিত।
আবেদনের জন্য যোগ্যতার মানদন্ড:
১) এই প্রকল্পে আবেদনের জন্য আবেদনকারীকে অবশ্যই মধ্যপ্রদেশের বাসিন্দা হতে হবে।
২) আবেদনকারীর পারিবারিক বার্ষিক আড়াই লক্ষের কম হতে হবে।
৩) আবেদনকারীর পরিবারের কোন ব্যক্তি আয়কর প্রদান করলে আবেদন করা যাবে না।
৪) আবেদনকারী অন্য কোন সামাজিক প্রকল্প বা পেনশন প্রকল্পের মাধ্যমে আর্থিক সহায়তা পেয়ে থাকলে আবেদন করতে পারবেন না এই প্রকল্পে।
৫) আবেদনকারীর বয়স ২১ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে।
৬) আবেদনকারীর পরিবারের কোন ব্যক্তি রাজ্য সরকারি বা কোন কেন্দ্রীয় সরকারি পদে চাকরি রত থাকলে এছাড়া কোন সংসদ বা অন্য কোন সদস্য হলে এই প্রকল্পের সেই পরিবারের কোনো নারী আবেদন করতে পারবেন না।
আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট:
১) আবেদনকারীর আইডেন্টিটি প্রুফ
২) ব্যাংক একাউন্ট ডিটেইলস
৩) পারিবারিক বার্ষিক আয়ের প্রমাণপত্র
৪) বাসস্থান প্রমাণপত্র
৫) পাসপোর্ট সাইজ ফটো
৬) রেশন কার্ড
আবেদন প্রক্রিয়া: অফলাইনে আপনি যদি আবেদন করতে ইচ্ছুক থাকেন তাহলে আপনার নিকটবর্তী পঞ্চায়েত অফিস সেবা কেন্দ্র থেকে রেজিস্ট্রেশন ফর্ম সংগ্রহ করতে হবে। এরপর আবেদনপত্র পূরণ করে তার সাথে ডকুমেন্ট atach করে পৌরসভায় জমা দিয়ে আসতে হবে।
এছাড়া আপনি Ladli Bahna Yojana (লাডলি বহন যোজনা) অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে লগইন করে আবেদন পত্র নির্ভুলভাবে পূরণ করুন। এরপর ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করুন এবং সাবমিট করুন। জেনারেটর অ্যাপ্লিকেশন আইডি নম্বর প্রিন্ট আউট করে সংগ্রহ করে রাখুন ভবিষ্যতের জন্য।
আবেদনের স্ট্যাটাস কিভাবে চেক করবেন?
আপনাকে প্রথমে এই প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে তারপর আপনার অ্যাপ্লিকেশন আইডি নম্বর বা দেন নম্বর বা মোবাইল নম্বর যেকোনো একটি ইনপুট করে ক্যাপচা কোড পূরণ করে যে ওটিপি আসবে সেই ওটিপি ইনপুট করে আপনি খুব সহজেই এপ্লিকেশন স্ট্যাটাস মেনুতে ক্লিক করলে জেনে নিতে পারবেন আপনার আবেদনের বর্তমান অবস্থা।