বাংলায় ক্ষমতায় বিজেপি সরকার আসার পর একের পর এক নতুন উদ্যোগ নিতে দেখা গিয়েছে। এইবার রাজ্য সরকারি স্কুলগুলোতে চালু হতে চলেছে ভারতীয় ভাষার ক্যাম্প। এই ক্যাম্পের মাধ্যমে রাজ্য সরকারি স্কুলগুলোতে কি হওয়ার সম্ভাবনা রয়েছে? পড়াশোনার মান কতটা উন্নত হবে এই ভাষা ক্যাম্পের মাধ্যমে এবং কিভাবে এটি পরিচালিত হবে সমস্ত কিছু জানুন আজকের এই প্রতিবেদনের মাধ্যমে। রাজ্য সরকারি এবং রাজ্য সরকারি এবং সরকার পোষীত স্কুলগুলোতে শিক্ষার মান উন্নত করার জন্য এই কর্মসূচি গ্রহণ করার উদ্যোগ নেওয়া হয়েছে রাজ্য সরকারি তরফে। জাতীয় শিক্ষানীতির বাস্তবায়নের ধারাকে বজায় রেখে পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের তরফ থেকে ভারতীয় ভাষা ক্যাম্পের কর্মসূচি গ্রহণ করা হচ্ছে। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা বিষয় নিয়ে তরফ থেকে ইতিমধ্যে জেলার তরফে নির্দেশ পাঠিয়ে দেওয়া হয়েছে যাতে রাজ্য সরকারের সমস্ত স্কুলগুলোতে ক্যাম্প গঠন করার পরিকাঠামো তৈরি করে দেওয়া শুরু করা হয়।
কেন ভারতীয় ভাষা ক্যাম্প চালু করার সিদ্ধান্ত নেওয়া হল?
ভারতে যেহেতু অনেক রাজ্য রয়েছে এবং প্রত্যেকটি রাজ্যের স্থানীয় ভাষা আলাদা হয়। এইজন্য একজন শিশু যদি প্রথম থেকে বিভিন্ন রাজ্যের ভাষা সম্পর্কে অবগত থাকে তাহলে অন্য রাজ্যে পরীক্ষা দিতে গিয়ে বা চাকরি করতে গিয়ে সমস্যার সম্মুখীন হতে হবে না। যদি ভিন্ন রাজ্যের ট্রান্সফার হয় কোন প্রার্থীর তাহলে ছোটবেলা বিভিন্ন ভাষা সম্পর্কে জ্ঞান থাকার জন্য খুব সহজেই বিভিন্ন ভাষা সম্পর্কে বুঝতে সক্ষম হবে তারা। এছাড়া প্রত্যেকটি ভাষা সম্পর্কে একটা বৈচিত্র বা সম্মানবোধ গড়ে উঠবে ছোটবেলা থেকে আর এর জন্যই পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন থেকে ভারতীয় ভাষা ক্যাম্প গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া শুধুমাত্র পাঠ্য পুস্তকের জ্ঞান সংগ্রহ করা নয় এ পাশাপাশি বাস্তব জ্ঞানের সম্মুখীন হওয়ার জন্যই এই প্রচেষ্টা বা উদ্যোগ গ্রহণ করার কর্মসূচি নেওয়া হয়েছে।
ক্যাম্পের কর্মসূচি:
ভারতীয় ভাষার ক্যাম্পের মাধ্যমে শুধুমাত্র বিভিন্ন ভাষার বর্ণমালাকে চিহ্নিতকরণ নয়, প্রত্যেকটি ভাষার ব্যবহারিক প্রয়োগ দেখানো হবে বা শেখানো হবে এই ক্যাম্পে। অর্থাৎ দৈনন্দিন জীবনে বিভিন্ন ভাষার প্রয়োগ, অন্য ভাষার মাধ্যমে নতুন শব্দভাণ্ডার গড়ে তোলা, আলাপচারিতার মাধ্যমে অন্য ভাষার ব্যবহারিক প্রয়োগ, বিভিন্ন ভাষার বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা এবং সর্বোপরি আলাদা আলাদা ভাষার প্রতি সম্মান প্রদর্শনের মাধ্যমে জাতীয় ঐক্য ছোট থেকে গড়ে ওঠা এই ক্যাম্পের প্রধান উদ্দেশ্য।
আরোও পড়ুন: আয়ুষ্মান ভারত কার্ডের সুবিধা এবার পাবেন রাজ্যবাসী! কারা আবেদনের যোগ্য? জানুন বিস্তারিত।
এ সমস্ত ভাষা এই ভারতীয় ভাষা ক্যাম্পে শেখানো হবে সেগুলির মধ্যে অন্যতম হলো বাংলা, হিন্দি, উর্দু, নেপালি ও সাঁওতালি। হঠাৎ যেই ভাষা বলি রাজ্যের মাতৃভাষা হিসেবে পরিচিতি পাবেনা, সেই রকম ভাষাগুলো এই ক্যাম্পে শেখানো হবে।
রাজ্যের প্রতিটি প্রাথমিক এবং মাধ্যমিক স্কুলগুলোকে এই কর্মসূচিতে অংশগ্রহণ করতে হবে। প্রতিটি স্কুলে মোড় ২৪ ঘন্টার ভারতীয় ভাষা ক্যাম্প রাখতে হবে। জেলা আধিকারিকরা প্রতিদিন স্কুল ঠিকঠাক মতন এ কর্মসূচিতে অংশগ্রহণ করছে কিনা তার দেখভাল করবেন। কতগুলি স্কুল এবং কত জন ছাত্র-ছাত্রী ভারতীয় ভারতীয় ভাষা ক্যাম্পে যুক্ত হলো তার একটি পূর্ণাঙ্গ রিপোর্ট ৩১ শে জুলাইয়ের মধ্যে পাঠাতে হবে পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তরকে।
বিশেষজ্ঞদের মতে, ভারতীয় ভাষা ক্যাম্প রাজ্য সরকারি স্কুল গুলোর মান অনেকটাই উন্নত করবে। পশ্চিমবঙ্গ রাজ্যের সরকারি স্কুলের এবং সরকার অধিকৃত স্কুলের ছাত্রছাত্রীরা অন্যান্য রাজ্যের বাজার সম্পর্কে অবগত হতে পারবে সেই সমস্ত রাজ্যের বৈচিত্র সম্পর্কে জানতে পারবে। জাতীয় ঐক্য ভাবনা গড়ে উঠবে। আত্মবিশ্বাস বাড়বে নিজেদের প্রতি এবং বাইরের রাজ্যে যেকোনো প্রয়োজনে যাওয়ার দরকার পরলে ভাষা সম্পর্কে কোন রকম অসুবিধা সম্মুখীন হতে হবে না। অর্থাৎ যোগাযোগ দক্ষতা অনেকটাই বেড়ে যাবে সেইসাথে আগ্রহ বৃদ্ধি পাবে ছোটবেলা থেকে। এইজন্য পশ্চিমবঙ্গের সমস্ত রাজ্য সরকারি স্কুলগুলোতে শিক্ষার উন্নয়নের অংশ হিসেবে ভারতীয় ভাষা ক্যাম্প গড়ে তোলা এক অনবদ্য এবং অভিনব উদ্যোগ যার মাধ্যমে আগামীতে ছোটবেলা থেকে বিভিন্ন রাজ্যের ভাষার প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে ছাত্র ছাত্রীদের।