এলপিজি গ্যাস সিলিন্ডারের সাথে আপনার যদি ই-কেওয়াইসি এখনো না করিয়ে থাকেন তাহলে ঝটপট করে ফেলুন। এটি না করলে আপনাকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে। আপনি যদি একজন এলপিজি গ্রাহক হয়ে থাকেন তাহলে এ প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়ে ফেলুন।
এলপিজি গ্রাহক হয়ে থাকলে আর আপনি যদি ১৬ই আগস্ট এর মধ্যে ইকেওয়াইসি আপডেট না করেন, তাহলে আপনি যদি উজ্জ্বলা যোজনার একজন উপভোক্তা হয়ে থাকেন তাহলে যে ভর্তুকি এতদিন ধরে পারছিলেন সেই ভর্তুকি বন্ধ হয়ে যাবে। এছাড়া গ্যাস সিলিন্ডার অতিরিক্ত দামে আপনাকে কিনতে হবে ও গ্যাস সিলিন্ডার বুকিং এ বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে।
আপনি যদি মনে করেন গ্যাস অফিসে গিয়ে ই-কেওয়াইসি করাবেন তাহলে সেটি অনেক সময় সাপেক্ষ এবং বিস্তারিত পদ্ধতি হওয়ার জন্য অনেকেই পিছিয়ে আসছেন কিন্তু আপনি বাড়িতে বসেই অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে কয়েক মিনিটের মধ্যে এই কোয়াইসে আপডেট করে নিতে পারবেন। অনলাইন ইকেওয়াইসি পদ্ধতি স্টেপ বাই স্টেপ জানাবো আজকের এই প্রতিবেদনে।
মোট তিনটি গ্যাস কোম্পানির এলপিজি কানেকশনের e-KYC আপডেট করানোর প্রক্রিয়া চলছে। আপনি যদি HP, BHARAR ও ইন্ডিয়ান গ্যাসের এলপিজি কানেকশন নিয়ে থাকেন তাহলেই আপনাকে এই প্রক্রিয়াটি করে ফেলতে হবে ১৬ই আগস্ট এর মধ্যে। অনলাইন মাধ্যমে এই প্রক্রিয়া করার জন্য কোনরকম মূল্য লাগছে না। কষ্ট করে অফিসে গিয়ে লাইনে দাঁড়াতেও হবে না আপনি ঘরে বসেই এই প্রক্রিয়া সুবিধা পেয়ে যাবেন।
২০১৬ সালে প্রধানমন্ত্রী ভারতের মহিলাদের রান্নার সুবিধা দেওয়ার জন্য উজ্জ্বলা যোজনা চালু করেন যার মাধ্যমে ভারতীয় মহিলা নাগরিকদের পরিবারে এলপিজি কানেকশন দেওয়া হয় বিনামূল্যে এবং সিলিন্ডার পিছু ভর্তুকে প্রদান করা হয় যেটি গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ঢুকে যায়। ২০১৬ থেকে ২০২৬ এই ১০ বছর ধরে এই নিরবিচ্ছিন্ন সুবিধা পেয়ে আসছেন ভারতীয় নিম্ন মধ্যবিত্ত পরিবারের মহিলারা। এর ফলে যে সমস্ত নিম্নবিত্ত দরিদ্র পরিবারের কাঠ কয়লা মাধ্যমে রান্নাবান্না হত, যার ফলে প্রচুর পরিমাণে পরিবেশ দূষণ হতো এবং স্বাস্থ্য হানিকর বিষয় ছিল সেটি। উজ্জ্বলা যোজনার মাধ্যমে বিনামূল্যে এলপিজি গ্যাস কানেকশন দেওয়ার মাধ্যমে এই দরিদ্র পরিবারগুলোর জীবন যাপন অনেকটাই সুবিধা জনক হয়ে গিয়েছে বিশেষ করে বাড়ির মহিলাদের। মহিলাদের স্বাস্থ্য উন্নতি এবং সহজ সরল জীবন যাপন ও আধুনিক গ্যাস সিলিন্ডারের মাধ্যমে রান্নাবান্না করায় তাদের জীবন যাপন অনেকটা উন্নতি ঘটেছে। এই পরিষেবাকে যদি আপনি নিরবিচ্ছিন্নভাবে চালিয়ে নিতে চান তাহলে অবশ্যই ইকেওয়াইসি আপডেট করিয়ে নিন। আপনি যদি ই-কেওয়াইসি আপডেট না করেন তাহলে ভর্তুকি বন্ধ হয়ে যাবে উজ্জ্বলা যোজনার।
উজ্জ্বলা যোজনার মাধ্যমে দেশের ১০.৩৩ কোটি মহিলা বিনামূল্যে এলপিজি গ্যাস কানেকশন পেয়েছেন। ২০২৫ সালে পর্যন্ত সারা বছরের নয়টি সিলিন্ডারের ভর্তুকি প্রদান করা হতো, তবে এটি পরে বাড়িয়ে ১২টি করা হয়। তবে জানা যাচ্ছে, এখন থেকে বছরে চারটি সিলিন্ডারের জন্য ভর্তুকি পাবেন উজ্জ্বলা যোজনার গ্রাহকরা।
উজ্জ্বলা যোজনা গ্রাহকরা যদি এই ভর্তুকি বন্ধ না করতে চান এবং গ্যাস সিলিন্ডার বুকিং এর সমস্যা এড়াতে ও অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার ক্রয় করা থেকে বিরত থাকতে ঘরে বসে খুব দ্রুত ই-কেওয়াইসি আপডেট করিয়ে নিন। নিচে সেই পদ্ধতির স্টেপ বাই স্টেপ আলোচনা করা হলো।
১) প্রত্যেকটি এলপিজি গ্যাস সংস্থার একটি অনলাইন অ্যাপ রয়েছে সেই অ্যাপের মাধ্যমেই আপনারা খুব সহজেই অনলাইন মাধ্যমে ই-কেওয়াইসি আপডেট করতে পারবেন।
সর্বপ্রথম আপনি যদি ইন্ডিয়ান এলপিজি গ্রাহক হয়ে থাকেন তাহলে প্লেস্টোর থেকে Indianoil one এই অ্যাপ ডাউনলোড করুন।
আপনি যদি ভারত গ্যাসের গ্রাহক হয়ে থাকেন তাহলে প্লে স্টোর থেকে HelloBPCL for bussiness এই অ্যাপটি ডাউনলোড করুন।
আপনি যদি HP গ্রাহক হয়ে থাকেন তাহলে প্লে স্টোর থেকে HP pay ডাউনলোড করে নিন।
এছাড়াও Adhar Face RD অ্যাপ ইন্সটল করতে হবে।
২) এরপর আপনার যে এলপিজি সংস্থার গ্রাহক আপনি সেটি ডাউনলোড করার পর ওপেন করুন। এরপর আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বার অত যেটি এলপিজি গ্যাস কানেকশন এর সঙ্গে যুক্ত রয়েছে সেই নাম্বারটি ইনপুট করুন। এর পাশাপাশি কনজ্যুমার নাম্বার এবং এলপিজি আইডি ইনপুট করে লগইন করুন।
৩) এরপর সার্চ বাটনে গিয়ে ই কেওয়াইসি অপশন সার্চ করুন। তারপর ফেস অথেনটিকেশন প্রক্রিয়া সম্পন্ন করুন এবং ইকোয়াইসি আপডেট করুন।
এটি হল সম্পূর্ণ অনলাইন পদ্ধতি খুব সহজে এটি আপনি কয়েক মিনিটে আপনার বাড়িতে বসে এন্ড্রয়েড মোবাইলের মাধ্যমে করে ফেলতে পারবেন এছাড়া আপনি যদি অফলাইনে করতে ইচ্ছে করেন তাহলে আপনার নিকটবর্তী এলপিজি ডিস্ট্রিবিউটরের অফিসে এলপিজি গ্যাস কানেকশন সংক্রান্ত ডকুমেন্ট নিয়ে গিয়ে করে ফেলতে পারবেন ই-কেওয়াইসি আপডেট।
