কেন্দ্রীয় সরকারের একটি অন্যতম যোজনা হল পিএম বিশ্বকর্মা যোজনা। এতদিন পশ্চিমবঙ্গ রাজ্যের তৃণমূল সরকারের ক্ষমতায় থাকার জন্য যদিও কেন্দ্রীয় সরকারের এই যোজনার সুবিধা সকল স্তরের মানুষের কাছে পৌঁছায়নি তবে ২০২৬ এর বিধানসভার নির্বাচনে বিজেপি সরকার গঠন করার পরে নতুন করে বাংলার ১৮টি পেশার মানুষের জন্য চালু হতে চলেছে পিএম বিশ্বকর্মা যোজনা। কোন কোন পেশার সঙ্গে যুক্ত থাকলে বিশ্বকর্মা যোজনা প্রকল্পে অন্তর্ভুক্ত হওয়া যাবে? কবে থেকে আবেদন শুরু হচ্ছে। এই প্রকল্পের সুবিধা কি কি রয়েছে? আবেদন কিভাবে করবেন এই সমস্ত তথ্য দেওয়া হলো এই প্রতিবেদনে।
৪ঠা মে বিধানসভার নির্বাচনের ফলাফল ঘোষণার পর ৯ই মে রাজ্যের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও অন্যান্য মন্ত্রীরা শপথ গ্রহণ করেন। ১১ মে বাংলার নব নির্বাচিত বিজেপি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে বিভিন্ন মতামত প্রকাশ করেন এবং তার সম্বন্ধে সিদ্ধান্ত ঘোষণা করেন। এই একাধিক নতুন কেন্দ্রীয় প্রকল্প যেগুলি নতুন করে পশ্চিমবঙ্গ রাজ্যের সাথে যুক্ত করা প্রক্রিয়া শুরু করা হয়েছে। তারমধ্যে অন্যতম হলো পিএম বিশ্বকর্মা যোজনা।
যদিও কেন্দ্রের এই প্রকল্পের সূচনা করা হয়েছিল ২০২৩ সালের ১৯ সেপ্টেম্বর। কিন্তু বাংলায় তৃণমূল সরকার ক্ষমতায় থাকার জন্য কেন্দ্রের এই প্রকল্প সরাসরি সক্রিয় ভূমিকা পালন করতে পারিনি যা বিজেপি সরকার গঠন হওয়ার পরে এটি পুনরায় কার্যকরী হবে চালনা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
উদ্দেশ্য: বিশ্বকর্মা যোজনা প্রধান উদ্দেশ্য হল দেশের প্রত্যন্ত এলাকার যে সমস্ত মানুষ রয়েছে যারা বিভিন্ন শিল্পকর্মের সঙ্গে যুক্ত সেই সমস্ত শিল্পকর্মের আরো আধুনিককরণ এবং তার ব্যাপকতা বা বিস্তার লাভ করার জন্য অর্থনৈতিক সাহায্য দেওয়া, এরফলে এই শিল্পের সঙ্গে যুক্ত জনগণের জীবনের ও কাজের মানোন্নয়ন ঘটবে সেই সাথে শিল্পের প্রসার লাভ ঘটবে। অন্যদিকে বাংলার শিল্পকলা বেঁচে থাকবে। এই প্রকল্পের মাধ্যমে তাদের আধুনিক প্রশিক্ষণ দেওয়া হবে যার ফলে আরো আধুনিক ভাবে তারা শিল্পকে ফুটিয়ে তুলতে পারবেন। তাদের হাতে উন্নত সাজ-সরঞ্জাম তুলে দেওয়া হবে অন্যদিকে জামানত বিহীন ঋণ প্রদান করা হবে যার ফলে তাদের ব্যবসাকে আরও সম্প্রসারিত করার সুযোগ পাবে তারা। ডিজিটাল লেনদেনের জন্য ইনসেন্টিভ এবং মার্কেট লিঙ্কেজ সাপোর্ট করা হবে। অর্থাৎ পিএম বিশ্বকর্মা যোজনার মাধ্যমে মোট ১৮টি পেশার সঙ্গে সম্পর্কযুক্ত মানুষের জীবনধারার অনেকটাই পরিবর্তন হবে, আর্থিক সচ্ছলতার বৃদ্ধি পাবে অর্থাৎ সামগ্রিক উন্নতি সাধন হতে চলেছে বাংলার শিল্প কলার সাথে যুক্ত জনগণের।
সুবিধা: পিএম বিশ্বকর্মা যোজনায় একাধিক সুবিধা দেওয়া হতে চলেছে যার মাধ্যমে উপকৃত হবেন বাংলার শিল্পকলা পেশার সঙ্গে সম্পর্কযুক্ত জনগণ। প্রশিক্ষণ দেওয়া হবে এবং প্রশিক্ষণ দেওয়ার সময় ভাতা প্রদান করা হবে। নতুন যন্ত্রপাতি কেনার জন্য ১৫০০০ টাকা দেওয়া হবে। ৩ লক্ষ টাকা পর্যন্ত ৫ শতাংশ হারে ঋণ দেওয়া হবে। এই ঋণ পেতে কোনো জামানত জমা রাখতে হবে না। প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট দেওয়া হবে। এটি কাজে লাগিয়ে অন্য কোনো সংস্থানে কাজের জন্য এপ্লাই করতে পারবে।
আবেদনের জন্য প্রয়োজনীয় শর্ত:
পিএম বিশ্বকর্মা যোজনায় আবেদন করার জন্য কেন্দ্রীয় সরকারের নির্ধারিত নির্দিষ্ট পেশার সাথে যুক্ত থাকতে হবে। বয়স হতে হবে ১৮ বছর বা তার বেশি। আবেদনকারীকে নিজের কাজের সাথে যুক্ত থাকতে হবে। নিজের কর্মসংস্থানের জন্য অন্য কোন রাজ্যকে কেন্দ্র সরকারের থেকে এই রূপ ঋণ নেওয়া থাকলে আবেদন করা যাবে না। পরিবারের যে কোনো একজন এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন।
আবেদন প্রক্রিয়া: অনলাইন এবং অফলাইন দুটি মাধ্যমে আবেদন করতে পারবেন।
অনলাইন আবেদন প্রক্রিয়ায় আপনাকে প্রথমে পিএম বিশ্বকর্মা যোজনা ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এরপর আধার নম্বর, মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করে আবেদন প্রক্রিয়া শুরু করতে হবে।
অফলাইনে আবেদনের জন্য আপনাকে আপনার নিকটতম সিএসসি-তে যেতে হবে। সঙ্গে নিতে হবে আধার কার্ড এবং মোবাইল নম্বর। এরপর মোবাইল নম্বর ও আধার ভেরিফিকেশন করতে হবে। আপনার বায়োমেট্রিক অথেন্টিকেশন করানো হবে এবং আধার ই-কেওয়াইসি করানো হবে। এরপর আবেদন প্রক্রিয়া শুরু হবে। আবেদন নিবন্ধনের সময় সব তথ্য যেমন আপনার পেশা, আধার নম্বর, ব্যাংক ডিটেইলস এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য সঠিক দেবেন। এরসাথে প্রয়োজনীয় ডকুমেন্টের স্ক্যান করা কপি পোর্টালে আপলোড করা হবে। ফর্ম জমা দেওয়ার পর আপনাকে একটি অ্যাপ্লিকেশন আইডি নম্বর দেওয়া হবে। যেটা দিয়ে আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন।
কেন্দ্রীয় সরকারের পিএম বিশ্বকর্মা যোজনা বাংলার জনগণকে অনেকটাই সুবিধা দিতে চলেছে এবং আর্থিক সহায়তা দেবে যার মাধ্যমে শিল্প কলা বা কারিগরি বিদ্যার অনেক উন্নতি ঘটবে এবং এর মাধ্যমে শিল্পের বিকাশ ঘটবে তাই আপনি যদি এই স্কিমে আবেদন করতে ইচ্ছুক থাকেন তাহলে উপরে পদ্ধতি অবলম্বন করে আবেদনপত্র সম্পন্ন করুন।
FAQ Section (জিজ্ঞেসিত প্রশ্নবলি)
১) বিশ্বকর্মা যোজনা কী?
PM Vishwakarma Yojana হলো কেন্দ্র সরকারের একটি বিশেষ প্রকল্প, যার মাধ্যমে ঐতিহ্যবাহী কারিগর ও শিল্পীদের আর্থিক সহায়তা, প্রশিক্ষণ, আধুনিক সরঞ্জাম এবং কম সুদে ঋণ প্রদান করা হয়।
২) এই যোজনার মূল উদ্দেশ্য কী?
এই প্রকল্পের প্রধান লক্ষ্য হলো বাংলাসহ দেশের বিভিন্ন প্রান্তের ঐতিহ্যবাহী শিল্পকলা ও হস্তশিল্পকে নতুনভাবে এগিয়ে নিয়ে যাওয়া এবং কারিগরদের আত্মনির্ভরশীল করে তোলা।
৪) আবেদন করার জন্য বয়স কত হতে হবে?
আবেদনকারীর বয়স সাধারণত ১৮ বছর বা তার বেশি হতে হবে।
৬) আবেদন প্রক্রিয়া কীভাবে সম্পন্ন হবে?
আবেদন অনলাইনের মাধ্যমে করা যায়। নিকটবর্তী CSC সেন্টার বা সরকারি পোর্টালের মাধ্যমে ফর্ম পূরণ করে আবেদন জমা দিতে হবে।
১২) মহিলারা কি আবেদন করতে পারবেন?
হ্যাঁ, মহিলা শিল্পী ও কারিগররাও সমানভাবে এই প্রকল্পে আবেদন করতে পারবেন এবং সমস্ত সুবিধা পাবেন।