দেশ জুড়ে যে হারে জ্বালানি সংকট বৃদ্ধি পাচ্ছে, তার জন্য পেট্রোলের চাহিদা মেটানোর জন্য পেট্রোলের সাথে ইথানল মিশিয়ে বিক্রি করা হচ্ছে। কিন্তু এতে কি রকম ভয়ংকর পরিণতি হতে চলেছে সে বিষয়ে প্রথমবার স্পষ্ট বার্তা দিলো সুপ্রিম কোর্ট।
দেশজুড়ে জ্বালানি চাহিদা মেটানোর জন্য যে হারে পেট্রোল দরকার, সেই অনুপাতে পেট্রোল উৎপন্ন না হওয়ায় ইথানল মিশিয়ে বিক্রি করা হয়। কিন্তু এই ইথানোল ব্যবহারের জন্য গাড়িগুলির অবস্থা ক্ষতিকর হতে চলেছে। পেট্রোলের সাথে ইথানল ব্যবহার করার ফলে দেশের অর্থনীতির কোনো লাভ হবে কিনা, সে বিষয়ে স্পষ্ট বার্তা না থাকলেও, গাড়িগুলি ক্ষতির সম্মুখীন হচ্ছে তা একেবারে স্পষ্ট।
কেন্দ্র সরকারের মতামত:
ইথানল ব্যবহারের ফলাফল সম্পর্কে এখনো কোনো স্পষ্ট বার্তা পাওয়া যায়নি কেন্দ্রের তরফে। কেন্দ্রীয় সরকারের মতে, ইথানল ব্যবহারের ফলাফল সম্পর্কে সম্পূর্ণ মতামত দিতে আরো কিছু বছর সময় লাগতে পারে। সবটাই নির্ভর করছে পরীক্ষার ওপর। পরীক্ষা লব্ধ ফলাফল পাবার জন্য কিছু বছরের বিশ্লেষণ দরকার।
মোদি সরকার প্রায় অনেক বছর ধরেই ইথানল জ্বালানি হিসেবে ব্যবহার করার ওপর জোর দিচ্ছিল। দেশের যে হারে পেট্রোল জ্বালানির সংকট দেখা দিয়েছে, তার জন্যই জ্বালানির চাহিদার কথা মাথায় রেখে আগামী ভবিষ্যতের জন্য জ্বালানির একমাত্র ভরসা হিসেবে ইথানলকে বেছে নিয়েছেন। কিন্তু ইথানল ব্যবহারের ফলাফল কতটা পজিটিভ হতে চলেছে সে বিষয়ে এখনো পর্যন্ত স্পষ্ট কোনো বার্তা দিতে পারছে না কেন্দ্র।
আরোও পড়ুন: সন্তান জন্মগ্রহণ করলেই মোটা টাকার অংক পাবেন হাতে! প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনায় কিভাবে আবেদন করবেন?
ইথানলের মূল উপাদান কী?
ইথানলের মূল উপাদান হলো আখ ও ভুট্টার মতো বিভিন্ন কৃষিতে পণ্য থেকে তৈরি এক জ্বালানি।
বিদেশ থেকে পেট্রোল আমদানি করার যে খরচ রয়েছে এবং বিগত কয়েক মাস ধরে যে হারে মধ্যপ্রাচ্যের দেশগুলির মধ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছিল, যার ফলে জ্বালানি সংকট তৈরি হয়েছিল দেশে। এইজন্য বিদেশের ওপর নির্ভর না করে একদম দেশি উপায়ে যদি আখ ও ভুট্টা জাতীয় কৃষিজ পণ্য থেকে ইথানল মতন জ্বালানি উৎপন্ন করা যায়, তাহলে তা ব্যাপক সাফল্য দেবে এবং দেশের অর্থনীতিতে অভূতপূর্ব প্রভাব বিস্তার করবে।
তবে ইথানলের ব্যবহারের ফল যে মারাত্মক আকার ধারণ করছে তার কয়েকটি প্রমাণ বা উদাহরণ দিয়েছে ইথানল ব্যবহারকারীরা। ইথানল ব্যাপক হারে ব্যবহারের ফলে গাড়ির ইঞ্জিন প্রচণ্ড পরিমাণে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এছাড়া মাইলেজ কমে যাচ্ছে। অন্যদিকে পুরোনো মডেলের গাড়িগুলোতে ইথানল কাজ করছ না বলে গ্রাহকদের নতুন মডেলের গাড়ি কিনতে বাধ্য হতে হচ্ছে। আর এই জন্য এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের শুনানিতে কেন্দ্র আরো কিছু বছর ইথানলের পরীক্ষা পর এই বিষয়ে স্পষ্ট বার্তা দেবে বলে জানিয়েছেন।