বিদ্যুৎ বিল আসবে আসবে শূন্য, দ্রুত করুন পিএম সূর্য ঘর যোজনায় আবেদন।

Hurry up and apply for PM Surya Ghar Yojana(বিদ্যুৎ বিল আসবে আসবে শূন্য, দ্রুত করুন পিএম সূর্য ঘর যোজনায় আবেদন।)

কেন্দ্রীয় সরকারের একটি অন্যতম প্রকল্প হলো প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনা। বর্তমানে যে হারে ইলেকট্রিক বিল দিতে হয় তার জন্য মাসের অর্ধেক আয় চলে যায় ইলেকট্রিক বিল জমা দেওয়ার জন্য। আপনি যদি আপনার মাসের ইলেকট্রিক বিল শূন্য আনতে চান তাহলে অবশ্যই আবেদন করতে হবে প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনা প্রকল্পে।

২০২৪ সালে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এই পি এম সূর্যকর যোজনা প্রকল্প প্রথম সূচনা করা হয়। যে হারে ইলেকট্রিক বিল আসে তাতে মধ্যবিত্ত পরিবারের পক্ষে খরচ চালানো অনেকটাই ব্যয় সাপেক্ষ। আর তার জন্যই ইলেকট্রিক বিল বাঁচানোর জন্য আপনাকে এই প্রকল্পে ঝটপট আবেদন করে ফেলতে হবে।

পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে জনকল্যাণ শিবিরে পিএম সূর্য ঘর যোজনা আবেদন প্রক্রিয়া নেওয়া হয়েছিল। তবে আপনি যদি সেই শিবিরে আবেদন প্রক্রিয়া না করে থাকেন তাহলেও অনলাইন মাধ্যমে সুবিধা রয়েছে আবেদন করার। তবে সবার প্রথমে জেনে নেওয়া দরকার, পিএম সূর্য ঘর যোজনা কি?

আপনার বাড়ির ছাদে একটি সোলার প্যানেল বসানো হবে, যার মাধ্যমে সূর্যের শক্তিশালী আলোকে সংরক্ষণ করে আপনার বাড়ির লাইট থেকে শুরু করে ফ্যান ও যেকোন ইলেকট্রনিক জিনিস আপনি চালাতে পারবেন অনায়াসে। অথচ দিতে হবেনা এক টাকাও ইলেকট্রিক বিল। এই প্রকল্পের সুবিধা আনা হয়েছে প্রান্তিক ও মধ্যবিত্ত পরিবার গুলোর জন্য। যে সমস্ত পরিবারের বিদ্যুতের বিল দেওয়ার জন্য অনেকটাই খরচ হয়ে যায় তাদের জন্য এটি একটি দুর্দান্ত প্রকল্প।

আরোও পড়ুন: ১ জুলাই আপনি কি অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন? জেনে নিন স্ট্যাটাস।

বর্তমানে যে হারে গরম পড়ে তার জন্য ফ্যান বা এসি না চালিয়ে থাকা দুষ্কর হয়ে পড়ে। কিন্তু এই সমস্ত ইলেকট্রনিক জিনিস চালাতে গেলেই ইলেকট্রিক বিল আসে ভুরি ভুরি। তাই আপনার জন্য কেন্দ্রীয় প্রকল্পের এই সুবিধা আপনি নিতে পারবেন অনায়াসে। ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে পর্যন্ত প্রাক্তন সরকার হিসেবে তৃণমূল ক্ষমতায় থাকায় পশ্চিমবাংলায় কেন্দ্রীয় প্রকল্প হিসাবে পিএম সূর্য ঘর যোজনা তেমনভাবে প্রসার লাভ করেনি। তবে ২০২৬-এর বিধানসভা নির্বাচনের পর বাংলায় ক্ষমতা এসেছে বিজেপি সরকার। আর তার জন্যই নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রয়াসে চালু হতে চলেছে বাংলায় প্রেম সূর্য ঘর যোজনা। ইতিমধ্যে জনকল্যাণ শিবিরে এই প্রকল্পের আবেদন সংক্রান্ত ব্যাপারে ঘোষণা করেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী।

যদি এখনো পর্যন্ত আপনি এই প্রকল্পে আবেদন না করে থাকেন তাহলে জেনে নিন আবেদনের জন্য যোগ্যতা এবং এই প্রকল্পের আবেদন সংক্রান্ত তথ্য এই প্রকল্পের সুযোগ সুবিধা গুলি:

পিএম সূর্য ঘর যোজনায় আপনি ৩০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহার করার আবেদন করতে পারবেন তার সাথে আপনি পেয়ে যাবেন ভর্তুকি। ভর্তুকির পরিমাণ কি থাকছে তা নিচে দিয়ে দেওয়া হলো। এক কিলোওয়াটের বিদ্যুতের জন্য আপনি পেয়ে যাবেন ৩০ হাজার টাকা। দুই কিলোওয়াট এর বিদ্যুতের জন্য আপনি পেয়ে যাবেন ৬০ হাজার টাকা এবং তিন কিলোওয়াট এর বিদ্যুতের জন্য পেয়ে যাবেন ৭৮ হাজার টাকা। অর্থাৎ মাসিক ইলেকট্রিক বিল আপনাকে দিতে হবে না তার বদলে আপনি পেয়ে যাবেন ভর্তুকি।

আবেদনের  জন্য কি কি যোগ্যতা লাগবে সেগুলো জেনে নিন:

১) আপনাকে ভারতের স্থায়ী বাসিন্দা হতে হবে।

২) পারিবারিক বার্ষিক আয় খুবই নিম্নমানের হতে হবে।

৩) নিজস্ব বাসস্থান থাকতে হবে যেখানে মাথার উপর ছাদ রয়েছে কারণ সোলার প্যানেল বসানোর জন্য একটি ছাদ যুক্ত অবস্থার প্রয়োজন।

৪) অন্য কোন ভর্তুকির সুবিধা মিললে এই প্রকল্প আবেদন করতে পারবেন না।

৫) বৈধ বিদ্যুৎ সংযোগ থাকতে হবে আপনার বাড়িতে।

কিভাবে আবেদন করবেন?

জনকল্যাণ শিবিরে অফলাইন মাধ্যমে আবেদন প্রক্রিয়া নেওয়া হয়েছিল। তবে এখন যদি আপনি আবেদন করতে ইচ্ছুক থাকেন তাহলে আপনাকে অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করতে হলে আপনাকে প্রধানমন্ত্রী সূর্যগ্রহণ বিদ্যুৎ যোজনা অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে pmsuryaghar.gov.in এইখানে প্রবেশ করতে হবে। এরপর কনজিউমার যে অপশন রয়েছে সেখানে অ্যাপ্লাই নাও বলে যে অপশন থাকবে সেখানে ক্লিক করুন। এরপর মোবাইল নাম্বার এবং ক্যাপচা কোড ইনপুট করে ভেরিফাই অপশনে ক্লিক করুন। তারপর ওটিপি বসিয়ে লগইন করুন। এরপর আপনার নাম, ঠিকানা, বয়স, বাসস্থান তথ্য  ও অন্যান্য তথ্য সঠিকভাবে পূরণ করুন। এরপর ভালো করে মিলিয়ে নিয়ে ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করে সাবমিট করুন।

Leave a Comment

Join Group Join Group