১ জুলাই আপনি কি অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন? জেনে নিন স্ট্যাটাস।

Will you receive Annapurna Yojana money on July 1?(১ জুলাই আপনি কি অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন?)

আপনি কি অন্নপূর্ণা যোজনা প্রকল্পে ইতিমধ্যে আবেদন করেছেন অথচ টাকা ঢোকেনি? কিভাবে জানবেন আপনার ব্যাংক একাউন্টে ১ জুলাই টাকা ঢুকবে কিনা? স্ট্যাটাস কিভাবে চেক করবেন? জেনে নিন সহজ উপায়। পড়ে ফেলুন সম্পূর্ণ প্রতিবেদনটি।

সরকারের তরফে প্রথম ক্ষেপে ২৮ লক্ষের বেশি মহিলার ব্যাংক অ্যাকাউন্টে মাসিক ৩০০০ টাকা দেওয়া হয়েছে ৩ জুন। এরপর আবেদনকারীদের ব্যাংক অ্যাকাউন্টে আর টাকা দেওয়া হয়নি। বর্তমানে জোরকদমে চলছে ভেরিফিকেশন প্রসেস। যে সমস্ত মহিলা ৩ জুনের পর আবেদন করেছিলেন, তারা কবে নাগাদ টাকা পাবে, সেই সমন্ধে কিছু তথ্য জানতে পারছেন না। একপ্রকার অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। তবে সরকারের তরফ থেকে জানানো হয়েছে দ্বিতীয় ক্ষেপে টাকা ছাড়া হবে ১ জুলাই। এরজন্য অন্নপূর্ণা যোজনায় আবেদনকারীরা অপেক্ষার প্রহর গুনছেন। আপনি যদি জানতে চান, আপনার আবেদন স্ট্যাটাস তাহলে কিছু স্টেপ অবলম্বন করলেই জানতে পারবেন। সহজেই বুঝতে পারবেন টাকা ১ জুলাই ঢুকবে কিনা?

সম্প্রতি অন্নপূর্ণা যোজনা নিয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। এক কোটির বেশি মহিলা আবেদন করেছেন অন্নপূর্ণা যোজনায়। সেই আবেদন ইতিমধ্যে পোর্টালে আপলোড করা হয়েছে ভেরিফিকেশন করে। তাদের টাকা ঢুকবে আগামী ১ জুলাই। এই ১ কোটি আবেদনকারীর মধ্যে আপনি আছেন কিনা জানতে পারবেন স্ট্যাটাস চেক করে।

আরোও পড়ুন: পঞ্চায়েতে শূন্য পদের সংখ্যা সাড়ে ছয় হাজার থেকে বেড়ে ১১ হাজারে! জেনে নিন আবেদন পদ্ধতি।

আপনাকে প্রথমে যেতে হবে সোশ্যাল সিকিউরিটি অফিসিয়াল পোর্টালে। এরপর আপনার জেলা রেজিস্টার্ড মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করতে হবে। এরপর ক্যাপচা কোড পূরণ করে OTP ইনপুট করে এপ্লিকেশন স্ট্যাটাস অপশনে ক্লিক করতে হবে। এইখানে এপ্লিকেশন নম্বর, আধার নাম্বার ও রেজিস্টার্ড মোবাইল নাম্বার দিয়ে সাবমিট করলে OTP আবেদনকারীকে প্রথমে যাচাই হলেই দেখতে পারবেন স্ট্যাটাস।

স্ট্যাটাস দেখে বোঝার উপায়:

১) যদি অ্যাপ্রুভড লেখা থাকে, তাহলে বুঝবেন  আবেদন গৃহীত করা হয়েছে।

২) ভেরিফাইড লেখা থাকলে বুঝবেন জমা দেওয়া নথি সফলভাবে যাচাই করণ হয়েছে।

৩) যদি পেমেন্ট প্রসিড লেখা থাকে তাহলে বুঝবেন টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানোর প্রক্রিয়া হয়ে গিয়েছে।

৪) পেন্ডিং ভেরিফিকেশন যদি লেখা থাকে এখনও নথি যাচাইয়ের কাজ হতে কিছু সময় প্রয়োজন আছে।

অন্নপূর্ণা যোজনার টাকা আসবে DBT মাধ্যমে। অর্থাৎ আধার লিংকড ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে। আবেদন তথ্য যাচাই করার পর আপনার ব্যাংক একাউন্টে টাকা ট্রান্সফার করা হবে।

সরকারের তরফে জানানো হয়েছে, যদি কোনো ব্যক্তির আবেদন পত্র কোনো ভুল থাকে বা ফাঁকা থেকে যায় অর্থাৎ অসম্পূর্ণ থেকে যায়, তাহলে তার টাকা পেতে কিছুটা দেরি হবে। যারা এখনো আবেদন করেননি, তাদের চিন্তা করতে না বলা হয়েছে। এখনো অনেক সময় রয়েছে তাই ধীরে সুস্থে আবেদন করার কথা বলা হয়েছে। যাদের ভেরিফিকেশন হয়ে গিয়েছে, তারা স্ট্যাটাস চেক করে জেনে নিন আগামী ১ জুলাই আপনার ব্যাংক একাউন্টে টাকা ঢুকবে কিনা।

Leave a Comment

Join Group Join Group