পশ্চিমবঙ্গের ডবল ইঞ্জিনের সরকার আসার পরেই একাধিক প্রকল্প চালু হয়েছে বাংলায়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের যেমন নবরূপে বাস্তবায়ন করার কার্যকরী ভূমিকা গ্রহণ করেছেন ঠিক তেমনভাবে এই প্রথম কেন্দ্রীয় প্রকল্প হিসেবে আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন রাজ্যবাসী। কারা আবেদনের যোগ্য? কিভাবে আবেদন করবেন? এই সকল তথ্য জানতে হলে প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়ুন।
কেন্দ্রীয় প্রকল্প আয়ুষ্মান ভারতের সুবিধা, এতদিন প্রাক্তন সরকারের সময় বাংলায় চালু হতে পারেনি। তবে ২০২৬ এর বিধানসভা নির্বাচন বাংলায় ক্ষমতার আসন পরিবর্তন হয়। প্রথমবারের মতন বিজেপি সরকার গঠন করে। আর এই ডবল ইঞ্জিন সরকারের উদ্যোগে এইবার বাংলায় আয়ুষ্মান ভারত কার্ডের সুবিধা পাবেন আপামর জনগণ। ইতিমধ্যে কেন্দ্র ও রাজ্যের বৈঠকের পর ৫৭০ কোটি টাকা ট্রান্সফার করে দিয়েছে কেন্দ্রীয় সরকার বাংলায় আয়ুষ্মান ভারত প্রকল্পের জন্য। বাংলার প্রায় দেড় কোটি জনগণ এই আয়ুষ্মান কার্ডের মাধ্যমে আগামীতে উপকৃত হতে চলেছেন।
২০১৮ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রথম এই আয়ুষ্মান কার্ড প্রকল্প শুরু করেন। সারা দেশের মধ্যে ৪৪ কোটি জনগণকে এই কার্ড দেওয়া হয়েছে। সারা দেশের ৩৬ হাজার ১৯৩ টি হাসপাতাল সাথে এই কার্ড যুক্ত করা হয়েছে। এছাড়া বেসরকারি হাসপাতালে সংখ্যা রয়েছে ১৬ হাজার ৫৫৭ টি। আয়ুষ্মান কার্ডের মাধ্যমে সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতালগুলোতে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পাওয়া যাবে।
আরোও পড়ুন: প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় নতুন করে আবেদন নেওয়া শুরু! জানুন আবেদন প্রক্রিয়া ও অন্যান্য তথ্য।
কি কি সুবিধা পাওয়া যাবে?
আয়ুষ্মান কার্ডের মাধ্যমে 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পাওয়া যাবে। সরকারি ও বেসরকারি তালিকাভুক্ত সকল হাসপাতাল গুলিতে এই পরিষেবা দেওয়া হবে। কঠিন অস্ত্র পাচার, ওষুধ ও হাসপাতালের খরচসহ ১৯২৯ টি চিকিৎসার পরিষেবা পাওয়া যাবে।
আবেদনের যোগ্যতা:
১) ৭০ বছর বা তার বেশি বয়সের নাগরিকদের জন্য এই সুবিধা দেওয়া হবে এছাড়া কোনো পরিবারে ১৬ থেকে ৫৯ বছর বয়সের কোন সক্ষম প্রাপ্তবয়স্ক সদস্য না থাকলে এই কার্ড দেওয়া হবে।
২) রেশন কার্ড যাদের রয়েছে SPHH, AAY,PHH তাদেরকে এই কার্ড দেওয়া হবে।
৩) স্বাস্থ্য সাথী প্রকল্পের সঙ্গে যারা যুক্ত ছিলেন প্রাক্তন সরকারের সময় তারা সকলেই এই সুবিধা পাবেন।
আবেদন প্রক্রিয়া: অনলাইন এবং অফলাইন দুটি মাধ্যমে আবেদন করা যাবে। কিছুদিন আগে বিজেপি সরকারের প্রথম অনুষ্ঠিত জনকল্যাণ শিবিরে আয়ুষ্মান কার্ডের জন্য আবেদন প্রক্রিয়া চলছিল। এছাড়া অনলাইনে আবেদন করতে হলে আপনাকে বেনেফিশিয়ারি NHA পোর্টালে প্রবেশ করতে হবে। এরপর আপনার মোবাইল নাম্বার দিয়ে ওটিপি ভেরিফাই করতে হবে। তারপর আপনার রাজ্য সিলেক্ট করে জেলা নির্বাচন করে আধার নম্বর, রেশন কার্ড নম্বর এবং নাম দিয়ে সার্চ করতে হবে। এরপর ই কেওয়াইসিতে নাম থাকলে আধার অথেন্টিকেশন প্রক্রিয়া সম্পন্ন করলেই আপনি এই কার্ড ডাউনলোড করতে পারবেন এবং প্রিন্ট আউট করে নিতে পারবেন।