বাংলায় নতুন করে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর একাধিক প্রকল্পের নতুন করে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। কেন্দ্রীয় প্রকল্প প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় গত তিন বছর পর আবেদন নেওয়া শুরু হলো বাংলায়। আপনিও যদি একজন নিম্ন মধ্যবিত্ত পরিবারের মহিলা হয়ে থাকেন তাহলে এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য আপনি। কিভাবে আবেদন করবেন আবেদনের জন্য অন্য সমস্ত তথ্য বিস্তারিতভাবে তুলে ধরা হলো আজকের এই প্রতিবেদনে।
প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার তৃতীয় সংস্করণ শুরু হতে চলেছে বাংলায়। এখনো পর্যন্ত যে সমস্ত মহিলারা প্রান্তিক বা গ্রামীণ অঞ্চলে থাকে, যারা এখনো উনুন বা কাঠের মাধ্যমে রান্না করে তাদের বাড়িতে এলপিজি গ্যাস সংযোগ পৌঁছে দেওয়ার জন্যই শুরু হচ্ছে নতুন করে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা আবেদন প্রক্রিয়া। রাজ্যের গ্রামীণ ও প্রান্তিক অঞ্চলের মহিলাদের স্বাস্থ্য রক্ষা ও অর্থনৈতিক স্বাবলম্বী করা এছাড়া জীবন ধারণের মান উন্নয়ন ঘটানো জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।
কি কি সুবিধা দেওয়া হবে?
১) উজ্জ্বলা যোজনা তৃতীয় সংস্করণে একাধিক সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে প্রান্তিক ও গ্রামীণ অঞ্চলের মহিলাদের। গ্যাস কানেকশন নেওয়ার জন্য কোন সিকিউরিটি ডিপোজিট জমা করতে হবে না।
২) প্রথম গ্যাস সিলিন্ডার বিনামূল্যে রিফিল সহ দেওয়া হবে।
৩) গ্যাস ওভেন, পাইপ ও রেগুলেটর বিনামূল্যে পেয়ে যাবেন।
৪) ৩০০ টাকা করে প্রত্যেক গ্যাস বুকিং এর পর ব্যাংক একাউন্টে জমা হবে।
আরোও পড়ুন: মহিলাদের জন্য সুবর্ণ সুযোগ! ২০০৬ শূন্যপদে মহিলা পুলিশ নিয়োগ, জানুন বিস্তারিত।
আবেদনের জন্য যোগ্যতা:
১) আবেদনকারীকে অবশ্যই মহিলা হতে হবে এবং বয়স ১৮ বছরের বেশি হতে হবে।
২) আবেদনকারীকে ভারতের স্থায়ী বাসিন্দা হতে হবে।
৩) আগের কোন এলপিজি সংযোগ নেওয়ার থাকলে সেই পরিবার আর এই প্রকল্পে আবেদন করতে পারবে না অর্থাৎ একটি পরিবারের জন্য একটি বিনামূল্যে এলপিজি সংযোগ দেওয়া হবে।
৪) পরিবারকে বিপিএল কার্ড এগুলো অন্তর্ভুক্ত হতে হবে। এছাড়া চা বাগানের শ্রমিক, অন্তর্দয় অন্ন যোজনার পরিবারের মহিলা, অনগ্রসর শ্রেণীর মহিলা, তপশিলি জাতি ও উপজাতিরা বেশি অগ্রাধিকার পাবে।
৫) একটি আধার কার্ডের মাধ্যমে একটি পরিবারের একজনই এই সুযোগ নিতে পারবেন।
৬) প্রধানমন্ত্রী আবাস যোজনা সুবিধা পেয়ে থাকলে তিনি আবেদন করতে পারবেন।
আবেদনের জন্য প্রয়োজনীয় তথ্য:
আবেদন করার জন্য সমস্ত ডকুমেন্ট লাগবে তার মধ্যে হলো আধার কার্ড, রেশন কার্ড, ব্যাংকের প্রথম পাতার ছবি, পাসপোর্ট সাইজ ছবি, ভোটার কার্ড।
আবেদন পদ্ধতি: অফলাইনে আবেদন করতে হলে আপনাকে আপনার নিকটবর্তী এলপিজি গ্যাস কানেকশন এর অফিসে যে কেওয়াইসি ফর্ম পূরণ করতে হবে এবং ডকুমেন্ট জমা দিতে হবে। এ ছাড়া কিছুদিন আগে বিজেপি সরকারের প্রথম অনুষ্ঠিত জনকল্যাণ শিবিরে এই প্রকল্পের জন্য আবেদন গ্রহণ করা হয়েছিল।
অনলাইনে আবেদন করতে হলে উজ্জ্বলা যোজনা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রথমে বন্ধু ইমেইল আইডি এবং নাম্বার দিয়ে নাম রেজিস্ট্রেশন করুন। তারপর লগইন করে আবেদনপত্র সঠিকভাবে পূরণ করে উল্লেখিত ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করুন এবং সব দেখে নিয়ে সাবমিট করুন। আপনি যদি একজন সঠিক উপভোক্ত হন তাহলে আপনার নাম এই প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে তারপরেই আপনি এই প্রকল্পের সুবিধা পাবেন।
২০১৬ সাল থেকে সূচনা হওয়া প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা মাধ্যমিক দেশের প্রান্তিক ও গ্রামীণ অঞ্চলের মহিলাদের অনেকটাই রান্নাবান্না করতে সুবিধা হয়েছে। সেই সাথে কাঠ কয়লা ও উনুনের দোয়ায় যে পরিবেশ দূষণ হতো তার মাত্রা অনেকটাই কমেছে। উনানের দোয়া বা কাঠগোলার দোয়া থেকে যে শ্বাসকষ্ট বা অন্যান্য শারীরিক সমস্যা হতো সেগুলো থেকে রেহাই পেয়েছেন বাংলার ও সর্বোপরি দেশের মহিলারা। এছাড়া ৩০০ টাকা ভর্তুকির মাধ্যমে প্রত্যেক মহিলার আর্থিক স্বাবলম্বী হওয়ার পথ প্রশস্ত হয়েছে। এক কথায় বলা যায় প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা এক অন্যতম অভিনব প্রকল্প যার মাধ্যমে বাংলার নিম্নলিখিত পরিবারের মহিলারা উপকৃত হতে পারছেন আপনি যদি এখনো পর্যন্ত এই প্রকল্পের সুবিধা গ্রহণ করেননি, তাহলে উপরের বর্ণিত পদ্ধতি অবলম্বন করে আবেদন করে ফেলুন।