মহিলাদের জন্য সুবর্ণ সুযোগ! ২০০৬ শূন্যপদে মহিলা পুলিশ নিয়োগ, জানুন বিস্তারিত।

2006 Women Police Recruitment(২০০৬ শূন্যপদে মহিলা পুলিশ নিয়োগ)

আপনি যদি অনেকদিন ধরে পুলিশ বিভাগে চাকরির জন্য অপেক্ষা করছিলেন তাহলে আপনার জন্য সেই সুবর্ণ সুযোগ এসে গিয়েছে। সম্প্রতি ২০০৬ টি শূন্যপদের জন্য মহিলা পুলিশ নিয়োগ করা হবে সে বিজ্ঞপ্তি বেরিয়েছে।

পশ্চিমবাংলায় বিজেপি ক্ষমতায় আসার পর নতুন করে সমস্ত রাজ্য সরকারি দপ্তর গুলিতে নিয়োগ বিজ্ঞপ্তি বেরিয়েছে। তেমনি রাজ্যের শিশু ও মহিলাদের সুরক্ষার জন্য মহিলা পুলিশ বিভাগে অনেকগুলি শূন্য পদ পূরণের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগের জন্য কি আবেদন প্রক্রিয়া রয়েছে এবং আবেদনের প্রয়োজনীয় যোগ্যতা ও নিয়োগ প্রক্রিয়া সমস্ত কিছুই থাকছে আজকের এই প্রতিবেদনে।

নিয়োগ সংস্থা: রাজ্য সরকারের পুলিশ বিভাগে মাতঙ্গিণী হাজরা ব্যাটেলিয়ন এবং রানী শিরোমনি ব্যাটালিয়ন নামে দুটি এসপিআরএফ নামক দুটি ব্যাটেলিয়ান তৈরি করেছে। এই দুই ব্যাটেলিয়ানে ২০০৬ শূন্যপদে মহিলা পুলিশ নিয়োগ করা হবে।

আরোও পড়ুন: বিদ্যুৎ বিল আসবে আসবে শূন্য, দ্রুত করুন পিএম সূর্য ঘর যোজনায় আবেদন।

শূন্যপদের সংখ্যা: দুটি ব্যাটেলিয়ানে মোট শূন্য পদ রয়েছে ২০০৬। এক একটি ব্যাটেলিয়ানে শূন্য পদ রয়েছে ১০০৩টি।

পদের নাম: বিভিন্ন পদে নিযুক্ত করা হবে। পদ ও পদ অনুযায়ী শূন্য পদের সংখ্যা নিচে দেওয়া হল।

  • লেডি কনস্টেবল পদে শূন্য পদ রয়েছে ৬৭০ টি।
  • পুলিশ ড্রাইভার পদে রয়েছে ৬৪ টি।
  • লেডি সাব ইন্সপেক্টর পদে রয়েছে ৪৩ টি শূন্যপদ।
  • লেডি ইন্সপেক্টর ১৯ টি।
  • লেডি অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ১৪৬ টি।
  • গ্রুপ ডি স্টাফ ২৭ টি।
  • লোয়ার ডিভিশন ক্লার্ক ৫ টি।

শিক্ষাগত যোগ্যতা: উক্ত পদগুলিতে আবেদনের জন্য নূন্যতম মাধ্যমিক পাস হতে হবে।

বয়স সীমা: আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণিদের জন্য বয়সের কিছুটা ছাড় দেওয়া হবে।

শারীরিক পরীক্ষা: এই পদে আবেদন করতে হলে উচ্চতা থাকতে হবে ১৫৭ সেমি। তপশিলি জাতি ও উপজাতিদের ক্ষেত্রে বয়স হতে হবে ১৫২ সেমি। এছাড়া ৮০০ মিটার দৌড় সম্পন্ন করতে হবে ৪ মিনিটের মধ্যে।

নিয়োগ প্রক্রিয়া: লিখিত পরীক্ষা হবে এবং তার সাথে শারীরিক দক্ষতা পরীক্ষা নেওয়া হবে। এরপর ডকুমেন্ট ভেরিফিকেশন এর মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচিত করা হবে।

আবেদন প্রক্রিয়া: পশ্চিমবঙ্গ পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। কবে থেকে আবেদন করা যাবে এখনো বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি তবে খুব শীঘ্রই বিজ্ঞপ্তি প্রকাশিত হবে।

যে সমস্ত মহিলা প্রার্থীরা পুলিশ বিভাগের চাকরির জন্য অপেক্ষা করছেন তাদের জন্য এটি সুবর্ণ সুযোগ তাই বিজ্ঞপ্তি প্রকাশিত হলে খুব দ্রুত আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন।

Leave a Comment

Join Group Join Group