বিজেপি সরকারের একের পর এক নব সূচনা করা প্রকল্প গুলি রাজ্যের জনগণের আর্থিক সুবিধা যেমন মেটাচ্ছে তেমন তাদের বিভিন্ন রকম আশা পূরণ করতে পেরেছে। বিজেপি সরকারের হাত ধরে বাংলার জনগণ অন্নপূর্ণা ভাণ্ডার থেকে শুরু করে অন্যান্য প্রকল্প মাধ্যমে আর্থিক সহায়তা লাভ করছে। রাজ্য সরকারের এবার বিরাট ঘোষণা গর্ভবতী মহিলাদের জন্য। আপনি যদি একজন গর্ভবতী মহিলা হয়ে থাকেন তাহলে জেনে নেওয়া দরকার কিভাবে এই মাতৃকালীন ৫০০০ টাকা আপনি পাবেন। রাজ্য সরকারের এই প্রকল্প টির নাম মাতৃ বন্দনা যোজনা। এই প্রকল্পের মাধ্যমে একজন গর্ভকালীন মহিলা বাচ্চা জন্ম দেওয়ার আগে এবং জন্ম দেওয়ার পরে মোট মিলিয়ে দুই কিস্তিতে ৫ হাজার টাকা পেয়ে থাকবেন। জেনে নেওয়া যাক এই প্রকল্পের বিস্তারিত।
মাতৃকালীন বন্দনা যোজনা সূচনা করার প্রধান লক্ষ্য হলো অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া গর্ভবতী মহিলাদের পুষ্টি সুনিশ্চিত করা এবং মায়ের সাথে সদ্যজাত সন্তানের স্বাস্থ্য উন্নতি ঘটানো। এখনো অনেক নিম্ন দরিদ্র পরিবারে বা অর্থনৈতিক পিছিয়ে পড়া পরিবারের গর্ভবতী মহিলাদের সেরকম ভাবে পুষ্টি কর খাওয়ার দেওয়ার সামর্থ্য থাকে না। এর ফলে গর্ভবতী মহিলাদের রক্তাল্পতা জনিত ও অন্যান্য স্বাস্থ্যজনিত সমস্যা দেখা দেয় যার ফলে সদ্যজাত সন্তানের ওপর সেই প্রভাব এসে পড়ে। এইজন্যই মাতৃকালীন অবস্থায় যাতে গর্ভবতী মহিলার স্বাস্থ্য সুরক্ষা বজায় রাখা যায় এবং পুষ্টিগুণ সম্পন্ন খাবার খাওয়ার জন্য রাজ্য সরকারের তরফ থেকে ৫০০০ টাকা বরাদ্দ করা হয়েছে।
এই ৫০০০ টাকা দুটি কিস্তি দেওয়া হয়ে থাকবে। বাচ্চা জন্মানোর আগে প্রসবকালীন সময়ে ৩০০০ টাকা দেওয়া হবে এবং বাচ্চা জন্মানোর পর টিকাকরণের পরপরই বাকি ২ হাজার টাকা দেওয়া হবে। এরপর যদি সেই মহিলা দ্বিতীয়বারের মতন গর্ভবতী হন এবং দ্বিতীয়বারও কন্যা সন্তান জন্মগ্রহণ করে তাহলে এককালীন ৬০০০ টাকা দেওয়া হবে।
এই প্রকল্পের নাম নথিভুক্ত করার জন্যভি আবেদনকারীকে অবশ্যই নিম্ন দরিদ্র পরিবারের হতে হবে। এ পাশাপাশি কোন রাজ্য সরকারি বা কেন্দ্র সরকারি চাকরিগত পরিবারের থেকে কেউ আবেদন করতে পারবেন না।
- আবেদনকারীর বয়স হতে হবে ১৯ বছরের উপরে।
- আবেদনের জন্য আবেদনকারীর মাতৃ ও শিশু সুরক্ষা কার্ড, আধার কার্ড, ব্যাংক একাউন্ট ডিটেলস ও পাসপোর্ট সাইজ ফটো সহ জমা দিতে হবে।
- আবেদান করতে হলে নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্র বা অঙ্গনওয়ারি কেন্দ্রে গিয়ে উপরে উল্লেখিত ডকুমেন্ট জমা করে এই প্রকল্পের অন্তর্ভুক্ত হতে হবে।
রাজ্য সরকারের মাতৃ বন্দনা যোজনা নিঃসন্দেহে একটি জনকল্যাণমূলক সূচনা। যার মাধ্যমে এখনো অর্থনৈতিক বা পিছিয়ে পড়া গর্ভবতী মহিলাদের সঠিক পুষ্টি নির্ধারিত হচ্ছে এবং যার ফলে মা এবং সন্তান দুজনেরই স্বাস্থ্য সুরক্ষিত থাকছে। আপনি যদি একজন গর্ভবতী মহিলা হয়ে থাকেন তাহলে খুব শীঘ্রই মাতৃ বন্দনা যোজনায় আবেদন করুন এবং রাজ্য সরকারের এই প্রকল্পের সুবিধা উপভোগ করুন।
আরোও পড়ুন: রাজ্য সরকারের দারুণ প্রকল্পের সূচনা! দুই কন্যা সন্তানের জন্য ৫০ হাজার টাকা পাওয়ার সুযোগ, জানুন বিস্তারিত!
