কিষান ক্রেডিট কার্ড নিয়ে RBI নতুন ঘোষণা! সংশোধিত নিয়মে কি সুবিধা? জানুন বিস্তারিত।

RBI এর তরফে কিষান ক্রেডিট কার্ড নিয়ে নতুন নিয়ম কার্যকর করা হয়েছে। নতুন এই সংশোধিত নিয়ম অনুযায়ী কিষান ক্রেডিট কার্ডের গ্রাহকরা কোন সুবিধা পেতে চলেছে? আপনি যদি একজন

কিষাণ ক্রেডিট কার্ড গ্রাহক হয়ে থাকেন, আপনার জন্য এই প্রতিবেদনটি অত্যন্ত গুরুত্বপুর্ণ। দেখে নেওয়া যাক, কোন কোন নতুন নিয়ম চালু করা হয়েছে? কি কি সুবিধা পেতে চলেছেন গ্রাহকরা?

কিষান ক্রেডিট কার্ড সংশোধিত নিয়মে চাষীদের স্বার্থে একাধিক পরিবর্তন আনা হয়েছে। জামানত বিহীন ঋণ থেকে শুরু করে সময় সীমা বর্ধিত করা হয়েছে।

কৃষাণ ক্রেডিট কার্ড এর মাধ্যমে কৃষকরা জামানত বিহীন ঋণ নিতে পারতেন। নতুন নিয়ম অনুযায়ী কৃষিকার্যে জন্য ২ লক্ষ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ পাওয়ার সুবিধা দিচ্ছে RBI। অর্থাৎ এই দুই লক্ষ টাকা ঋণ নেওয়ার জন্য কোন গ্যারান্টি বা জামানত প্রয়োজন হবে না। অন্যদিকে কিষান ক্রেডিট কার্ডের মেয়াদ ছয় বছর পর্যন্ত বাড়ানো হয়েছে। এছাড়াও চাষবাসের জন্য উন্নত প্রযুক্তি ব্যবহার, উন্নত বীজ ও সার প্রয়োগ, আবহাওয়ার পূর্বাভাস ইত্যাদির জন্য ২০ শতাংশ খরচ দেওয়া হবে।

কিষান ক্রেডিট কার্ডের সুবিধা পেয়ে থাকে একজন কৃষক। একজন ক্ষুদ্র বা প্রান্তিক চাষী থেকে শুরু করে বর্গা চাষী ও যৌথ চাষীগোষ্ঠী কিষান ক্রেডিট কার্ডের মাধ্যমে জামানত মুক্ত ঋণের সুবিধা পেয়ে থাকেন। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আপাতত চারটি ব্যাংক যেমন বাণিজ্যিক ব্যাংক, স্মল ফাইন্যান্স ব্যাংক, আঞ্চলিক গ্রামীণ ব্যাংক এবং গ্রামীণ সমবায় ব্যাংক গুলিতে এই নতুন নির্দেশিকা জারি করার জন্য ঘোষণা করা হয়েছে। নতুন নিয়ম ২০২৭ পয়লা জানুয়ারি থেকে কার্যকর হবে।

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই নতুন নিয়ম বা নির্দেশিকা জারি করার মূল কারণ হলো কৃষি প্রযুক্তিতে আরও উন্নত পরিকাঠামো গঠন করা। নতুন নিয়ম অনুযায়ী স্বল্পমেয়াদি ফসলের জন্য বারো মাস এবং দীর্ঘমেয়াদি ফসলের জন্য ১৮ মাস নির্ধারণ করা হবে। অর্থাৎ ফসল উৎপাদন থেকে শুরু করে সেটি কাটা ও বাজারজাতকরণ পর্যন্ত সময়কে ধরা হয়েছে।

আরোও পড়ুন: Indian Bank Pension Arrears Update 2026: সর্বশেষ খবর, প্রত্যাশিত সুবিধা এবং গুরুত্বপূর্ণ বিবরণ

যে সমস্ত কৃষক বা চাষী কৃষান ক্রেডিট কার্ড এর মাধ্যমে জামানত মিল্ক ২ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাবেন এবং কৃষাণ ক্রেডিট কার্ড এর সময়সীমা ছয় বছর পর্যন্ত বাড়ানো হয়েছে, তাদের জন্য এই নতুন নিয়ম ২০২৭  পয়লা জানুয়ারি থেকে চালু হবে। তবে চাষীদের এর আগে যে ঋণ গুলো চলছে সেই ঋণের নিয়ম পূর্ব নিয়ম অনুযায়ী চলতে থাকবে।

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই নতুন সংশোধিত নিয়ম চাষীদের অনেকটাই সুবিধা আনতে চলেছে। ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের বিশেষ করে এই নিয়মে অনেকটাই সুবিধা হবে। যে সমস্ত চাষিরা চাষবাস সংক্রান্ত কারণে অর্থনৈতিক সংকটের মধ্যে পড়তেন তাদের কাছে জামানতবিহীন ঋণ পাওয়া কৃষি ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আনবে। মূলধনের সমস্যার সমাধান হবে। কৃষি সংক্রান্ত যেকোনো সমস্যার সমাধান খুব সহজেই হয়ে যাবে। অর্থাৎ চাষীদের অর্থনৈতিক পরিকাঠামো অনেকটাই উন্নত হতে চলেছে। এছাড়া কিষান ক্রেডিট কার্ডের সময়সীমা বৃদ্ধি করায় চাষীদের ব্যাপক সুবিধা হবে।

Leave a Comment

Join Group Join Group