ন্যূনতম মাধ্যমিক পাশে ৮ টি কেন্দ্রীয় বাহিনীতে ১ লাখ শূন্য পদ পূরণ! জানুন আবেদন পদ্ধতি সহ অন্যান্য তথ্য।

ডবল ইঞ্জিন সরকারের সূচনা হওয়ার সঙ্গে সঙ্গে একাধিক সরকারি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ইতিমধ্যে এবং আগামীতে আরো অসংখ্য চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। আপনি যদি একটি ভালো কেন্দ্রীয় সরকারি চাকরির জন্য অপেক্ষা করে থাকেন তাহলে আজকে প্রতিবেদনটা আপনার জন্য সুবর্ণ সুযোগ আনতে চলেছে। আপনার যদি অনেক দিনে স্বপ্ন থাকে কেন্দ্রীয় বাহিনীতে যোগদান করার এবং কর্মজীবন শুরু করার তাহলে আজকের প্রতিবেদন সম্পন্ন মনোযোগ সহকারে পড়ে ফেলুন।

কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে এক লাখ শুন্যপাত পূরণের জন্য বর্ডার সিকিউরিটি ফোর্স, সেন্টার ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, সশস্ত্র সীমা বল, ইন্দুর তিব্বত পুলিশ ফোর্স বিভাগে কর্মী নিয়োগ করা হবে। এই সংক্রান্ত আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে সেপ্টেম্বর মাস নাগাদ। আবেদন জমা দেওয়ার সময় থাকবে অক্টোবর মাস পর্যন্ত। পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে ২০২৭ জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে। এই আবেদন প্রক্রিয়া সংক্রান্ত আরো তথ্য যেমন শিক্ষাগত যোগ্যতা, বয়স সীমা, বেতন স্কেল, আবেদন প্রক্রিয়া এবং নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত তথ্য বিস্তারিত তুলে ধরা হল আজকের প্রতিবেদনে।

শিক্ষাগত যোগ্যতা: এই আবেদনের জন্য আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে নূন্যতম মাধ্যমিক পাস।

বয়স সীমা: সর্বনিম্ন আবেদনের বয়স হতে হবে ১৮ বছর এবং সর্বোচ্চ আবেদনের বয়স হচ্ছে ২৩ বছর। সরকারি নিয়ম অনুযায়ী, ওবিসিরা ৩ বছর, তপশিলিরা পাঁচ বছর, প্রাক্তন সমর কর্মীরা নির্দিষ্ট বয়স পর্যন্ত ছাড় পাবেন।

শারীরিক মাপঝোপ: পুরুষের ক্ষেত্রে লম্বায় উচ্চতা ও থাকতে হবে ১৭০ সেমি। তপশিলি উপজাতিদের ক্ষেত্রে ১৬২.৫ সেমি, পার্বত্য এলাকার প্রার্থী হলে ১৬৫ সেমি।
বুকের ছাতি না ফুলিয়ে ৮০ ও ফুলিয়ে ৮৫ সেমি হতে হবে। পার্বত্য এলাকার পুরুষদের জন্য যথাক্রমে ৭৮ ও ৮৩ হতে হবে।

মহিলাদের ক্ষেত্রে লম্বায় উচ্চতা থাকতে হবে ১৫৭ সেমি এবং তপশিলি উপজাতিদের ক্ষেত্রে ১৫০ সেমি হতে হবে।

দৃষ্টিশক্তি: দৃষ্টিশক্তি থাকতে হবে এক চোখে ৬/৬ এবং অন্য চোখে ৬/৯। কাছের বেলায় চোখের দৃষ্টি থাকতে হবে N6 এবং দূরের বেলায় দৃষ্টিশক্তি থাকতে হবে N9।
কোনোরকম শারীরিক প্রতিবন্ধকতা থাকলে এই বিভাগে আবেদন করা যাবে না।

বেতন স্কেল: মাসিক বেতন স্কেল রয়েছে ২১,৭০০ থেকে ৬৯,১০০ টাকা।

নিয়োগ প্রক্রিয়া: প্রার্থী বাছাই করবে স্টাফ সিলেকশন কমিশন। প্রথমে কম্পিউটার বেসড একটি লিখিত পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার মোট নম্বর থাকবে ১৬০। ৮০ টি মাল্টিপল টাইপের কোশ্চেন দেওয়া হবে।
যে সমস্ত বিষয় দিয়ে প্রশ্ন আসবে সেগুলি হল:
জেনারেল নলেজ, জেনারেল ইন্টেলিজেন্স, ইংরেজি, হিন্দি, রিজনিং, এলিমেন্টারি ম্যাথামেটিকস। প্রতিটি প্রশ্নের ভুল হলে ০.২৫ নম্বর কেটে নেওয়া হবে। বাংলা সহ আঞ্চলিক ১৩ টি ভাষায় প্রশ্ন করা হবে ও প্রশ্ন হবে মাধ্যমিক মানের।

লিখিত পরীক্ষায় নম্বর ভিত্তিতে মোট শূন্যপদের আট গুণ প্রার্থীকে শারীরিক মাপঝোপ এবং শারীরিক সক্ষমতার পরীক্ষার জন্য ডাকা হবে। শারীরিক সক্ষমতার পরীক্ষা থাকবে পুরুষদের জন্য ২৪ মিনিটে ৫ মিনিট দৌড় এবং মেয়েদের বেলায় ৮.৩ মিনিটে ১.৬ কিমি দৌড়। শারীরিক সক্ষমতার পরীক্ষায় সফল হলে মোট শূন্য পদের দুই গুণ বেশি পেট থেকে ডাকা হবে, ডাক্তারি পরীক্ষা এবং সার্টিফিকেট ভেরিফিকেশন এর জন্য। এরপরই চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করা হবে এবং মেধা তালিকায় লিখিত পরীক্ষার মোট নাম্বার দিয়ে দেওয়া হবে তবে শারীরিক সক্ষমতার পরীক্ষার নাম্বার দেওয়া হবে না। এই পরীক্ষা সংক্রান্ত আরো বিস্তারিত জানতে হলে www.ssc.nic.in এই ওয়েবসাইট ফলো করুন। এছাড়াও সেপ্টেম্বর মাসে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে তার জন্য এখন থেকেই এই পরীক্ষা সংক্রান্ত প্রস্তুতি নেওয়া শুরু করে দিন।

Leave a Comment