বর্তমানে প্রত্যেকটি ব্যক্তির মনে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, পহেলা জুন থেকে সরকারি প্রকল্পের অনুদান পেতে কিভাবে ডিবিটি করবেন। যখন থেকে ২০২৬ এর বিধানসভার নির্বাচনে ফলাফল ঘোষণা হলো এবং তারপর এই নবনির্বাচিত বিজেপি সরকারের তরফ থেকে একাধিক নতুন প্রকল্পের সূচনার ঘোষণা করা হলো, তখন থেকেই সবার মনে একটাই প্রশ্ন কিভাবে ডিবিটি লিংক করা হবে, কারণ সরকারের ঘোষণা অনুযায়ী পহেলা জুন থেকে অন্নপূর্ণা ভান্ডারের অনুদান দেওয়া হবে, তবে এই প্রকল্পের জন্য যারা পুরাতন সরকারের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সঙ্গে অন্তর্ভুক্ত ছিলেন, তাদের অন্নপূর্ণা ভান্ডারের জন্য কোনরকম নতুন আবেদন পত্র দিতে হবে না। কিন্তু এখানেই শেষ নয়, লক্ষীর ভান্ডার গ্রাহকদের অন্নপূর্ণা ভাণ্ডারের অনুদান পেতে হলে ব্যাংক একাউন্টের সাথে আধার লিঙ্ক থাকতে হবে আর এটাকেই বলা হয় DBT লিংক। অর্থাৎ ডাইরেক্ট বেনেফিশিয়ারি ট্রান্সফার। কিন্তু বিজেপি সরকারের তরফ থেকে এমন বলার কারণ কি?
যেহেতু প্রাক্তন সরকারের সময় এমন অনেক উপভোক্তা রয়েছে যারা মারা গিয়েছেন বা সরকারি চাকরি করেন, অন্যদিকে ভুয়ো উপভোক্তা যারা রয়েছেন তাদেরকে চিহ্নিত করার জন্যই ডিবিটি লিংক অত্যন্ত জরুরী। ডিবিটি লিংক করার ফলে সরকারের তরফ থেকে সরাসরি টাকা উপভোক্তাদের ব্যাংক একাউন্টে দেওয়া হবে। এর ফলে মাঝখানে কোন মধ্যস্থতাকারী না থাকার জন্য সম্পূর্ণ নির্ভুল ও স্বচ্ছ হবে প্রকল্পের অনুদান প্রদান। একমাত্র যোগ্য উপভোক্তাদের অনুদান দেওয়ার এই প্রয়াসকে গ্রান্ডেড করার জন্য ডিবিটি লিংক বাধ্যতামূলক করা হয়েছে। কিন্তু এই ঘোষণার পর থেকে সবাই ডিবেটি লিংক করার জন্য ব্যাংকে গিয়ে ভিড় জমাচ্ছে। এর ফলে ব্যাংকে প্রচুর লাইক হচ্ছে। কিন্তু আপনি যদি আপনার হাতের অ্যান্ড্রয়েড মোবাইল বা ল্যাপটপের সাহায্যে বাড়িতে DBT লিঙ্ক করতে ইচ্ছুক থাকেন, তাহলে সেটাও পারবেন। তার জন্য কয়েকটি সহজ স্টেপ আপনাকে ফলো করতে হবে। আজকের এই প্রতিবেদনে বাড়িতে বসে কিভাবে কয়েক মিনিটের মধ্যে আপনি ডিবিটি লিংক করাতে পারবেন অর্থাৎ আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধারে সংযুক্ত করুন করাতে পারবেন সেটি তুলে ধরা হলো। অন্যদিকে যারা লক্ষীর ভান্ডার পেতেন না, নতুন করে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আবেদন করবেন সেই আবেদন করতে হবে শুধুমাত্র অনলাইন মাধ্যমে। কোনরকম অফলাইন মাধ্যমে আবেদনপত্র নেওয়া হচ্ছে না। ইতিমধ্যে অন্নপূর্ণা ভাণ্ডারের নতুন পোর্টাল চালু করা হয়েছে সেই প্রোফাইলে গিয়ে আপনি পরপর গাইডলাইন অনুসরণ করে খুব সহজে কয়েক মিনিটের মধ্যে অন্নপূর্ণা ভাণ্ডারের আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।
আপনি যদি ভিড়ের মধ্যে লাইনে না দাঁড়িয়ে বাড়িতে লিংক করতে ইচ্ছুক থাকেন তাহলে ভালো করে প্রক্রিয়াটি ফলো করুন। শুধুমাত্র অন্নপূর্ণা ভাণ্ডার নয়, বিজেপি সরকারের সূচনা করা সমস্ত নতুন প্রকল্প যেমন যুবশক্তি, প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি এছাড়া বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এগুলোর জন্য ডিবিটি লিংক অত্যন্ত বাধ্যতামূলক তাই তারাও এখনই বাড়িতে বসে এটি করে ফেলতে পারেন।
Read more: বিমান বাহিনীতে নিয়োগের সুযোগ! ১২০ ক্লার্ক পদে নিয়োগের জন্য আবেদন করুন, জানুন বিস্তারিত।
এছাড়া আপনি যদি আপনার ব্যাংক একাউন্টের সাথে আধার লিঙ্ক রয়েছে কিনা সেটি জানতে ইচ্ছুক থাকেন তাহলে খুব সহজ পদ্ধতি জেনে ফেলতে পারবেন। UIDAI অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে লগ ইন করে আপনি আপনার আধার নম্বরের বারোটি ডিজিট ইনপুট করুন এবং তারপর ক্যাপচা কোড ইমপোর্ট করুন। এরপর লগইন করলেই একটি ওটিপি আপনার আধা রেজিস্টার্ড মোবাইল নাম্বারে যাবে তাহলে আপনি আদার সিডিং স্ট্যাটাস চেক করতে পারবেন। যদি এনাবেলড থেকে থাকে তাহলে নতুন করে আর আপনার DBT লিংক করতে হবে না আর যদি ডিসাবেল থাকে তাহলে আপনাকে আধার লিঙ্ক করাতে হবে।
দুটি পদ্ধতিতে আপনি ডিবিটি লিংক করতে পারবেন। একটি হলো এনপিসিআই (NPCI) অ্যাপ থেকে অন্যটি হলো উমঙ্গ অ্যাপ থেকে।
এনপিসিআই :
১) প্রথমে আপনাকে NPCI-র অফিসিয়াল ওয়েবসাইট- https://www.npci.org.in/- এইখানে প্রবেশ করতে হবে।
২) এরপর হোমপেজে এসে কাস্টমার নামক অপশনে ক্লিক করুন।
৩) এরপর ভারত আধার সিডিং এনরোলমেন্ট নামক অপশনে ক্লিক করুন।
৪) আধার সিডিং- ডি-সিডিং অপশনে ক্লিক করে নিজের আধার নম্বর ইনপুট করে রিকুয়েস্ট ফর আধার সাইডিং অপশন নির্বাচন করতে হবে।
এবার নিজের আধার নম্বর দিতে হবে।
এরপর রিকোয়েস্ট ফর আধার সিডিং অপশনে ক্লিক করতে হবে। কয়েকটি আধার সিডিং অপশন পাবেন যেটি আপনার দরকার সেটি নির্বাচন করে নিন। এরপর যে ব্যাংক একাউন্টের সাথে যুক্ত করতে চাইছেন সে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিখে সাবমিট করুন। এরপর নতুন রেজিস্টার্ড হওয়া মোবাইল নাম্বারে একটু ওটিপি আসবে সেটা ইনপুট করলেই আপনার ভেরিফাইড হয়ে যাবে এবং নতুন মোবাইল নাম্বারের সাথে আপনার ব্যাংকের লিংক হয়েছে অর্থাৎ ডিবিটি সাকসেসফুল হবে।
উমঙ্গ অ্যাপ:
প্রথমে আপনাকে উমঙ্গ অ্যাপ ডাউনলোড করে নিতে হবে। এরপর এর অফিসিয়াল ওয়েবসাইট https://web.umang.gov.in/– এ প্রবেশ করতে হবে। এরপর নিজের মোবাইল নম্বর দিয়ে লগ ইন করে সার্চে গিয়ে আধার সিডিং লিখে সার্চ করে ক্লিক করুন।
এরপর নিজের আধার নম্বর, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর এবং ব্যাঙ্কের নাম ইনপুট করুন। এরপর যে নম্বরটি আপনি চাইছেন লিংক করতে সেই নম্বরে একটি OTP আসবে, সেটা ভেরিফাই হয়ে গেলে সাবমিট করলে আপনার ডিজিট হয়ে যাবে।
তাহলে হাতে যখন আর কিছুদিন সময় রয়েছে তাই ব্যাংকের ভিড়ে না দাঁড়িয়ে আপনি বাড়িতে বসে এই সহজ কাজটা করে নিন। আর যারা নতুন আবেদন করতে চাইছেন তারা অনলাইনে অন্নপূর্ণা ভাণ্ডারের পোর্টালে গিয়ে আবেদন করে ফেলুন।
DBT লিংক ব্যতীত যেহেতু টাকা দেওয়া হবে না তাই এই কাজটি না করলে পহেলা জুন থেকে আপনি অন্য কোন প্রকল্পের টাকা পাবেন না। অতিসত্বর এই কাস্টিং করে আপনার অন্নপূর্ণা ভাণ্ডারে অনুদান পাওয়ার পথকে স্বচ্ছ রাখুন।