অন্নপূর্ণা যোজনা ফর্ম ফিলাপ করতে গুরুত্বপূর্ণ তথ্য হিসাবে চাওয়া হয়েছে ডিজিটাল রেশন কার্ড আইডি, কোথায় পাবেন এই তথ্য?

বর্তমানে সোসালমাধ্যম থেকে শুরু করে প্রত্যেক ব্যক্তির মুখে বিশেষ করে মহিলাদের কাছে একটাই নতুন টপিক যার নাম “অন্নপূর্ণা ভাণ্ডার“। এই অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিলাপ করতে পারিবারিক একাধিক তথ্যের সম্ভার নিয়ে বসতে হচ্ছে। আধার, ভোটার কার্ড, ব্যাংক একাউন্ট, জমির অংশ থেকে শুরু করে রেশন কার্ড সংক্রান্ত তথ্য ইনপুট করতে হবে আবেদন পত্রে। কিন্তু এই আবেদনপত্র পূরণ করতে গিয়ে রীতিমত ভ্যাবাচ্যাকা খেতে হচ্ছে উপভোক্তাদের। বিশেষ করে ডিজিটাল রেশন কার্ড নম্বর খুঁজেই পাচ্ছেন না আবেদনকারীরা। কোথা থেকে ডিজিটাল রেশন কার্ড পারিবারিক আইডি নম্বর পাবেন? জেনে নিন আজকের এই প্রতিবেদনের মাধ্যমে।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেদিন প্রথম অন্নপূর্ণা ভাণ্ডারের আবেদন পত্র প্রকাশ করেছিলেন তখন থেকেই সোশ্যাল মাধ্যমে এই অবদান পত্র নিয়ে মিম থেকে শুরু করে বিভিন্ন পোস্ট ঘুরে বেড়াচ্ছে।
যদিও বিভিন্ন তথ্য পূরণ করার জন্য অনেকেই প্রথমদিকে আবেদন পত্র পূরণ করবে না বলেই ভেবেছিলেন কিন্তু 3 জুন ২৮ লক্ষের উপর মহিলাদের ব্যাংক একাউন্টে প্রথম ধাপের ৩০০০ টাকা দেওয়ার পরে বেশিরভাগ মহিলা উৎসাহিত হয়েছেন এই অন্নপূর্ণা ভাণ্ডারের আবেদন পত্র পূরণের জন্য। তবে বিশেষ কিছু জায়গায় আবেদনপত্র পূরণ করতে গিয়ে সমস্যায় করতে হচ্ছে উপভোক্তাদের।

অনেকেই রেশন কার্ড সম্পূর্ণ দেখে নিয়েছেন তবুও পারিবারিক আইডি নম্বর খুঁজে পাননি। অথচ এই তথ্য না দিলে বাতিল হতে পারে আবেদনপত্র। রেশন কার্ড খুঁজলেও আপনি পারিবারিক আইডি নম্বর খুজে পাবেন না। তার জন্য আপনাকে দুটি পদ্ধতি অবলম্বন করতে হবে। দুটি পদ্ধতি অনলাইনে অবলম্বন করতে হবে।

আরোও পড়ুন: রেপো রেট নিয়ে বড় সিদ্ধান্ত RBI এর, EMI হার কি হতে চলেছে? জানুন বিস্তারিত।

প্রথম পদ্ধতি হিসেবে আপনাকে ওপেন করতে হবে রাজ্যের খাদ্য ও সরবরাহ অফিসিয়াল ওয়েবসাইট, যেটি হলো https://food.wb.gov.in/। এইখানে এসে home নামক অপশনটি আপনাকে বেছে নিতে হবে। তারপর সিটিজেনস অপশন ক্লিক করে এনকোয়্যারি অপশন আসতে হবে। এইখানে এসে রেশন কার্ড নম্বর ও ক্যাপচা কোড পূরণ করে সার্চ বাটনে ক্লিক করলেই পেয়ে যাবেন পারিবারিক আইডি নম্বর।

দ্বিতীয় উপায় হলো, প্রথমে প্লে স্টোর থেকে মেরা রেশন ইনস্টল করে নিয়ে পরিবারের যে কোনো ব্যক্তির আধার কার্ড নম্বর ইনপুট করতে হবে। এরপর ম্যানেজ ফ্যামিলি ডিটেইলস অপশনে গেলেই আপনার রেশন কার্ডের পারিবারিক আইডি নম্বর খুঁজে পাওয়া খুব সহজ।

তাহলে আর দেরি না করে যে কোনো একটি পদ্ধতি বেছে নিয়ে তাড়াতাড়ি আবেদন পত্র পূরণ করে ফেলুন।

Leave a Comment

Join Group Join Group