ব্যাংকের দরজা নির্দিষ্ট সময়ে বন্ধ হয়ে গেলেও, বন্ধ দরজার বাইরে সাড়ে সাড়ে লম্বা লাইন। শুধু তাই নয় নিচে চাদর পেতে সন্তান নিয়ে মহিলারা অপেক্ষা করছেন সেখানেই। পরিবারের অন্যান্য সদস্যরাও একই সঙ্গে রাত্রিবাস করছেন ব্যাংকের বাইরে। এমন চিত্র ধরা দিয়েছে কীর্ণাহারের এক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখায়। জানা যাচ্ছে, মূলত আধার কার্ড আপডেটের জন্য এই লম্বা লাইন তারা দিয়েছে।
যেহেতু ২০২৬ এর বিধানসভা নির্বাচনের পরে রাজ্যে পালাবদল হয়েছে, আর এই পালাবদলের হাত ধরে অন্নপূর্ণা যোজনা থেকে শুরু করে আবাস যোজনা, ছাত্র-ছাত্রীদের বৃত্তি সংক্রান্ত বিভিন্ন প্রকল্পের জন্য নতুন করে আবার নথির যাচাই করন প্রক্রিয়া চলছে। আর এর জন্যই আধার কার্ড আপডেটের প্রয়োজন পড়েছে। আধার কার্ডের বায়োমেট্রিক কারণ না করানো হলে আধার কার্ডের কার্যকারিতা নষ্ট হয়ে যাবে আর তার জন্যই তড়িঘড়ি সবাই লাইন দিয়েছে ব্যাংকের শাখায়। লম্বা লাইনে যত তাড়াতাড়ি দাঁড়ানো যায় তার জন্য রাত্রিবেলাতেও ব্যাংকের সামনে ভিড় জমাচ্ছে মানুষজন। আধার কার্ড আপডেট না থাকলে কি অন্য সরকারি প্রক্রিয়া আবেদন করা সম্ভব নয় তার জন্য দ্রুততর এটি করা দরকার।
অন্যদিকে ব্যাংকের মাত্র একজন কর্মী আধার কার্ড আপডেটের কার্ড সামলাচ্ছেন। তার পক্ষে এত জনের আধার কার্ড আপডেট করা নয় অল্প সময়ে সম্ভব নয় বলে, নোটিশ দিয়ে জানানো হয়েছে, দশটার মধ্যে ২০ টি টোকেন বিলি করা হবে এবং একদিনে শুধুমাত্র ২০ জনের আধার কার্ড আপডেট করানো হবে। সকাল দশটার মধ্যে লাইনে দাঁড়িয়ে সেই টোকেন সংগ্রহ করতে হবে। যত লাইন পড়ুক একদিনে দুজনের বেশি আধার কার্ড আপডেট করানো হবে না এমনটা জানানো হয়েছে। আর তার জন্যই বৃষ্টি বা প্রাকৃতিক ঝড়-ঝঞ্ঝাটি উপেক্ষা করে রাত্রিবেলা থেকে ব্যাংকের সামনে ভিড় জমিয়েছেন মানুষজন। এমনকি বেশিরভাগ মানুষ ব্যাংকের সামনে চাদর পেতে রাত্রিবাস পর্যন্ত করছেন যাতে ভোর হলেই টোকেন সংগ্রহ করতে পারেন।
অনেকেই এমন আছেন দু-তিন দিন লাইন দিয়ে কুড়িজনের মধ্যে লাইন না পাওয়ায় যেতে বাধ্য হয়েছেন। তার জন্য বাধ্য হয়ে ব্যাংকের সামনে রাত্রিবাস করা চিন্তা ভাবনা নিয়েছেন।
জন্মের পর বাল আধার করার পাশাপাশি শিশুর পাঁচ বছর এবং ১৫ বছর বয়সে আধার কার্ড বায়োমেট্রিক করাতে হয়। এছাড়া প্রত্যেকটি জনসাধারণকে ১০ বছর অন্তর আধার কার্ড আপডেট করাতে হয়। এটাই UADAI এর নিয়ম। অনেক ব্যক্তির ফোন নাম্বার বা এড্রেস চেঞ্জ হয় তার জন্য আধার কার্ড আপডেট না করালে জীবনের সরকারি কাজে এই আধার কার্ড সঠিক বলে গণ্য হয় না। আধার কার্ডে বায়োমেট্রিক আপডেট বলতে বোঝায় চোখের আইরিশ এবং হাতের আঙ্গুলের ছাপ পদ্ধতি।
Read more: ২০২৭ জনগণনা! বাড়িতে বসে অনলাইনে জনগণনার ফর্ম ফিলাপ করুন, পদ্ধতি জেনে নিন!
রাজ্যের পালা বদলের পরেই বিভিন্ন সরকারি প্রকল্পে নতুন করে নথি যাচাইয়ের জন্য আধার কার্ড আপডেট খুব জরুরী হয়ে পড়েছে এবং তার জন্যই চিন্তায় ভুগছেন সাধারণ জনগণ। অন্যদিকে আদার আপডেটের কাজের জন্য ব্যাংকের কর্মীদের অনেকটা চাপের মধ্যে পড়তে হচ্ছে।
