কিছু বছর আগেও যেখানে অফলাইনের মাধ্যমে সরকারি বিভিন্ন কার্যকলাপ করা হতো বর্তমানে যুগের পরিবর্তনের সাথে সাথে সমস্ত কিছুই যেমন ডিজিটাল মাধ্যমে করা হয় তেমনি সরকারি কর্মচারীদের অফলাইন মাধ্যমিকে সম্পূর্ণরূপে বন্ধ করে অনলাইনে ফেরাতে চাইছে রাজ্য প্রশাসন। এইবার সেই ভাবেই নির্দেশ দেয়া হলো নবান্নের তরফে। কোন কোন বিষয়ে ডিজিটাল কার্যকলাপ শুরু হবে এবং কবে এবং কিভাবে সেটি প্রক্রিয়াকরণ করা হবে? এই সমস্ত কিছুই রইল আজকের এই প্রতিবেদনে।
কিছু বছর আগে সমস্ত কিছুই হিসাব-নিকাশ থেকে শুরু করে নথিপত্রের কাজকর্ম হাতে-কলমেই হত। কিন্তু ডিজিটাল মাধ্যমে আসার পরে সমস্ত কিছুই এখন অনলাইন নির্ভর। প্রযুক্তির উদযাপনের ফলে যেমন সময় অনেক সাশ্রয় হচ্ছে তার পাশাপাশি দ্রুত কাজ সম্পন্ন হচ্ছে। তবে এখনো পর্যন্ত যে সমস্ত বয়স্ক সরকারি আধিকারিকরা রয়েছেন যারা ডিজিটাল মাধ্যম বা অনলাইন সম্পর্কে তেমন তো অবগত নন তাদের অনলাইন বা ডিজিটাল মাধ্যমে কাজকর্ম করছে একটু অসুবিধা সম্মুখীন হতে হচ্ছে। এর জন্যই নবান্নের তরফে নির্দেশ দেয়া হয়েছে যাদের ডিজিটাল কাজের পাশাপাশি সরকারি আধিকারিকদের অনলাইন ভাবে প্রশিক্ষণ দেওয়া হয় তার ওপর জোর দেওয়া হচ্ছে।
অর্থাৎ কাগজে-কলমের ব্যবহার কমিয়ে দিয়ে সম্পূর্ণ প্রযুক্তির ওপর নির্ভরযোগ্য করার পদক্ষেপ আরো একধাপ এগালো রাজ্য প্রশাসনের উদ্যোগে। তার পাশাপাশি সরকারি কর্মচারীদের অনলাইন প্রশিক্ষণের যে উদ্যোগ নেওয়া হয়েছে তার মাধ্যমে অনেকটাই কাজ সহজ হয়ে যাবে বোঝা যাচ্ছে।
গ্যাস সিলিন্ডারের সাথে করে নিন e-KYC, নইলে বন্ধ হয়ে যাবে গ্যাস ভর্তুবির টাকা, গ্যাস বুকিং এর সমস্যা ও অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বুকিং! জানুন বিস্তারিত ।
ইতিমধ্যে সরকারি কর্মচারীদের Digital পদ্ধতিতে প্রয়োগ বেশি বাড়ানোর এবং অনলাইন প্রশিক্ষণ দেওয়ার জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নবান্নের তরফে। এই বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে অর্থ দপ্তরে বিভিন্ন গ্রুপ সেল ও শাখায় যে সমস্ত কর্মীরা রয়েছেন যাদের অনলাইন প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে তাদের একটি তালিকা তৈরি করার। বিজ্ঞপ্তি অনুযায়ী জানা যাচ্ছে গ্রুপ এ থেকে গ্রুপ-ডি প্রত্যেকটি বিভাগের ও প্রতিটি স্তরের কর্মীদের নাম, ফোন নাম্বার, ইমেল আইডি সংগ্রহ করে একটি তথ্য তৈরি করতে হবে। তারপর সংশ্লিষ্ট সেই তথ্য পাশাপাশি কর্মীদের যাবতীয় সফট কপি এক্সেল ফাইলে নির্ধারিত email ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। আগামী ১০ দিনের মধ্যে এই কাজ সম্পন্ন সমাপ্ত করতে হবে এমনটাই বিজ্ঞপ্তিতে স্পষ্ট উল্লেখ করা রয়েছে।
সরকারি কর্মীদের অনলাইন মাধ্যমে কাজ করার প্রক্রিয়ার ধরন সম্পর্কে ট্রেনিং দেওয়ায় এই কর্মসূচির উদ্দেশ্য। এই পুরো প্রশিক্ষণ টির নাম হবে ইন্টিগ্রেটেড গভারমেন্ট অনলাইন ট্রেনিং। এর মাধ্যমে সরকারি কর্মচারীদের অনলাইন পদ্ধতির সম্পর্কে সম্পূর্ণ সহজ ভাবে প্রশিক্ষণ দেওয়া হবে যার ফলে তারা ডিজিটাল মাধ্যমে কাজ করতে খুব সহজে পারবেন। এর ফলে সরকারি কার্যকলাপ আরো দ্রুততার সাথে সম্পন্ন হবে। এরপরে সাধারণ নাগরিকরাও বিভিন্ন ভাবে উপকৃত হবেন।
খাতা কলমের দিন সম্পূর্ণ শেষ হয়ে পুরোটাই ডিজিটাল প্রক্রিয়ায় সরকারি কার্যকলাপ শুরু হওয়াতে সময় যেমন সাশ্রয় হবে, পাশাপাশি দ্রুততম কাজ সম্পন্ন হতে চলেছে আগামীতে।
