অন্নপূর্ণা যোজনা নতুন আপডেট! নতুন করে যোগ্য হিসাবে বিবেচিত হচ্ছে কারা? ৩০০০ টাকার পাওয়ার যোগ্যতার নতুন শর্ত কি?

অন্নপূর্ণা যোজনার টাকা দুই ক্ষেপে দেওয়া হয়েছে আপাতত। প্রথম ক্ষেপের টাকা দেওয়া হয়েছিল জুন মাসে এবং দ্বিতীয় ক্ষেপের টাকা দেওয়া হয়েছিল জুলাই মাসে। তবে আগস্ট মাসের টাকা ছাড়ার আগে আবার পুনর্বার ভেরিফিকেশন প্রক্রিয়া করা হয়েছে। এই ভেরিফিকেশন প্রক্রিয়ায় একদম সঠিক যোগ্যদের বেছে বেছে নির্বাচন করা হয়েছে। এর ফলে আগের তালিকায় যে সমস্ত উপভোক্ত তারা টাকা পেয়েছিলেন তারা এই নতুন ভেরিফিকেশন হওয়ার পর যোগ্য তালিকায় রয়েছে কিনা সেই বিষয়ে অনেকেই দুশ্চিন্তায় রয়েছেন। নতুন ভেরিফিকেশন প্রক্রিয়ার মাধ্যমে যোগ্য হিসেবে বিবেচিত হচ্ছে কারা? কি বলছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী? যোগ্য বিবেচিতরা আগস্ট মাসের অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা কবে নাগাদ পাবেন? আপনার এই সকল প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই প্রতিবেদন।

ডবল ইঞ্জিন সরকার বাংলায় সরকার গঠন করার পরেই সরকারের প্রথম এবং বৃহত্তর কর্মসূচি ছিল বাংলার ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলাদের জন্য মাসিক ৩০০০ টাকা করে প্রদান করা। বলা যায়, অন্নপূর্ণা যোজনার তিন হাজার টাকার প্রতিশ্রুতির মাধ্যমেই বাংলায় সরকার গঠন করেছিল প্রথমবারের মতন এই বিজেপি। আর তার জন্যই প্রথম জয়লাভের পর শপথ গ্রহণের সময় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রথম কর্মসূচি ছিল অন্নপূর্ণা যোজনার প্রক্রিয়াকরণ এবং তার জন্যই নতুন করে আবার আবেদন প্রক্রিয়া এবং ভেরিফিকেশন প্রক্রিয়া হওয়ার পর দুই ক্ষেপে উপভোক্তারা মাসিক ৩০০০ টাকা পেয়েছেন জুন ও জুলাই মাস নাগাদ। তবে আগস্ট মাসের টাকা ছাড়ার আগে ফের আরেকবার ভেরিফিকেশন প্রক্রিয়ার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কিন্তু একবার আবেদন প্রক্রিয়ার পর ভেরিফিকেশনের মাধ্যমে টাকা দেওয়ার পর দ্বিতীয়বার ভেরিফিকেশন প্রক্রিয়া কেন করা হয়েছে? যাতে কোন অযোগ্য উপভোক্তা অনপূর্ণা যোজনার মাধ্যমে উপকৃত না হয় এবং শুধুমাত্র যোগ্য প্রার্থীদের ব্যাঙ্ক একাউন্টে অন্নপূর্ণা যোজনার তিন হাজার টাকা দেওয়া হতে পারে তার জন্যই একদম চুলচেরা বিশ্লেষণ করা হচ্ছে যোগ্য প্রার্থীদের নির্বাচিত করার জন্য।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন আগস্ট মাসের অন্নপূর্ণা যোজনা ৩০০০ টাকা দেওয়া হবে যোগ্য প্রার্থীদের এবং এই টাকা ছাড়া হবে ১৭ই আগস্ট থেকে। এবং পরবর্তী সেপ্টেম্বর মাস থেকে দ্বিতীয় সপ্তাহ নাগাদ যোগ্য উপভোক্তাদের ব্যাংক একাউন্টের মাসিক ৩০০০ টাকা দিয়ে দেওয়া হবে।  আগস্ট মাসে কোন উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে মাসিক ৩০০০ টাকা মিলবে অর্থাৎ যোগ্য হিসেবে কারা নতুন করে বিবেচিত হচ্ছে জেনে নেওয়া যাক। যে সমস্ত উপভোক্তা জুন বা জুলাই মাসে টাকা পেয়েছিলেন কিন্তু আগস্ট মাস থেকে আর পাবেন না অর্থাৎ অযোগ্য হিসেবে কাদের চিহ্নিত করা হয়েছে নতুন ভেরিফিকেশন এর পর সেটাও জানিয়ে দেওয়া হবে আজকের এই প্রতিবেদনে।

আরোও পড়ুন: ইন্ডিয়ান অয়েলে ৪৩৩ অ্যাপ্রেন্টিস পদে কর্মী নিয়োগ! জেনে নিন আবেদন পদ্ধতি ও আবেদনের শেষ সময়?

বলা যায় অন্নপূর্ণা যোজনার শেষ ভেরিফিকেশন প্রক্রিয়ার ঝাড়াই-বাছাই একদম শেষ লগ্নে এসে পৌঁছেছে। ভেরিফিকেশনের পর যে সমস্ত যোগ্য ব্যক্তিরা ভেরিফাইড হিসাবে থাকবে একমাত্র তারাই আগস্ট মাস থেকে নিরবিচ্ছিন্নভাবে অন্নপূর্ণা যোজনা সুবিধা পেতে থাকবেন।

শুভেন্দু অধিকারীর স্পষ্টবার্তা হিসেবে যোগ্য হিসেবে কার নির্বাচিত হচ্ছে জেনে নেওয়া যাক:

১) পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা, ২৫ বছর থেকে ৬০ বছর মহিলারাই একমাত্র যোগ্য বলে বিবেচিত হবে।

২) কোন রাজ্য সরকারই বা কেন্দ্রীয় সরকারি কর্মচারী বা সরকারি আন্ডারটেকিং কোন সংস্থার কর্মী, পৌরসভা বা সরকারি বা সরকারি সাহায্যপ্রাপ্ত কোন শিক্ষা প্রতিষ্ঠানের কর্মী বা শিক্ষক, সরকারি চাকরিতে যুক্ত বা পেনশন পেয়ে থাকেন এমন কোন মহিলা এই তালিকার অন্তর্ভুক্ত থাকলে ভেরিফিকেশন প্রক্রিয়ায় তাদেরকে বাদ দেওয়া হচ্ছে।

এছাড়া যে সমস্ত পরিবার আয়কর দেয় অর্থাৎ যে সমস্ত পরিবারের বার্ষিক আয় ১২ লক্ষ টাকার তারাও এই অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশন প্রক্রিয়ার পর বাদ যাবে। অন্যদিকে যে মহিলা নিজে কর্মরত অবস্থায় মাসিক ১০০০০ টাকার উপর উপার্জন করেন তারাও এই অন্নপূর্ণা যোজনা সুবিধা থেকে বঞ্চিত হবেন। তবে যে সমস্ত পরিবারের পুরুষরা চুক্তিভিত্তিক কাজ করেন সে সমস্ত পরিবারের মহিলারা যোগ্য হিসেবে বিবেচিত হবেন।

অর্থাৎ আগস্ট মাসের অন্নপূর্ণা যোজনা টাকা ছাড়ার আগে একদম চুলচেরা ভেরিফিকেশন প্রক্রিয়া করা হয়েছে যার মাধ্যমে বেছে বেছে যোগ্য উপভোক্তাদের চিহ্নিত করে তালিকা তৈরি করা হয়েছে। অনেক উপভোক্তা যারা আগের তালিকায় নাম উঠেছিল তাদের অনেকের নাম এই নতুন এবং ফাইনাল ভেরিফিকেশন প্রক্রিয়ার পর বাতিল হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়ে দিয়েছেন কোন কোন যোগ্য উপভোক্তারা টাকা পাবেন এবং যারা অযোগ্য এবং কেন অযোগ্য সেটাও স্পষ্ট করে দিয়েছেন।

১৭ই আগস্ট থেকে টাকা ছাড়া হবে অন্নপূর্ণা যোজনার। যোগ্য উপভোক্তাদের ব্যাংক একাউন্টে মাসিক ৩০০০ টাকা ঢুকে যাবে। তবে একটি অভিযোগ পোর্টাল রাখা হয়েছে যার মাধ্যমে অভিযোগ দায়ের করতে পারবেন উপভোক্তারা। এরপর সেই ব্লকের নির্দিষ্ট বিডিওদের মাধ্যমে সেই অভিযোগ শোনা হবে অর্থাৎ বিডিওদের এই কাজে নিযুক্ত করা হয়েছে। যদি কোন উপভোক্তার অভিযোগ সত্য প্রমাণিত হয় তাহলে সেটি বিশ্লেষণ করে দেখা হবে।

শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছেন আগের সরকারের আমলে সরকারি টাকা অনেকাংশেই নষ্ট হয়েছে। অনেক অযোগ্য উপভোক্তা লক্ষ্মীর ভান্ডারের টাকা পেয়েছেন তবে ডাবল ইঞ্জিন সরকারের সময় সরকারি টাকা নষ্ট করার কোনো রকম পথ রাখা হবে না বলেই স্পষ্ট বার্তা দেন তিনি। একমাত্র যোগ্য উপভোক্তাদের ব্যাংক একাউন্টে অন্নপূর্ণা যোজনা টাকা দেওয়া হবে এবং তারাই যোগ্য উপভোক্তা হিসাবে বিবেচিত হবে।

অন্যান্য ভাতার ক্ষেত্রে ছাড়: দিব্যাঙ্গ ভাতা (প্রতিবন্ধীভাতা) এবং পিএম কিষাণ (PM-Kisan) যোজনার ক্ষেত্রে বিশেষ ছাড় দেওয়া হয়েছে। অর্থাৎ, তাঁরা এই সমস্ত ক্ষেত্রে পাওয়া টাকার পাশাপাশি অতিরিক্ত অন্নপূর্ণা যোজনার ৩,০০০/- টাকাও পাবেন।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট বার্তার মাধ্যমে যে সমস্ত মহিলারা অযোগ্য হিসেবে চিহ্নিত হয়েছেন তারা আগস্ট মাসের পর থেকে অন্নপূর্ণা যোজনা কোনরকম সুবিধা পাবেন না। তবে সত্যি কারের যজ্ঞ এবং প্রকৃত উপভোক্তাদের কোনো রকম চিন্তার কারণ নেই বলি জানিয়েছেন মুখ্যমন্ত্রী স্বয়ং। তাদের টাকা ১৭ই আগস্ট থেকে নিজস্ব ব্যাংক একাউন্টে চলে আসবে।

আপাতত এখন বাংলার মহিলারা ১৭ই আগস্ট এর দিকেই তাকিয়ে রয়েছেন। কারণ মাসিক ৩০০০ টাকা বাংলার বিভিন্ন মহিলাদের আর্থিক ভরসার কারণ এবং এই ৩ হাজার টাকার অংক যোগ্য উপভোক্তাদের আর্থিক নিরাপত্তা হিসাবে কাজ করবে আগামীতে, যার ফলে মহিলাদের অর্থনৈতিক পরিস্থিতি স্থিতিশীল হবে বিজেপির সূচনা করা অন্নপূর্ণা যোজনার মাধ্যমে। অন্যদিকে মুখ্যমন্ত্রী স্পষ্ট বার্তা যোগ্য এবং অযোগ্য কারা সেই বিষয়ে স্পষ্ট ধারণা দিতে পেরেছে।
official website

Leave a Comment