আপনি যদি একটি ভালো সরকারি চাকরির জন্য অপেক্ষা করছেন তাহলে এই প্রতিবেদনটা আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। ডাবল ইঞ্জিন সরকার আসার পরেই একাধিক সরকারি চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় কয়েক লাখ শূন্যপদ পূরণের জন্য বিভিন্ন বিভাগের নিয়োগ করা হচ্ছে। আপনি যদি ইন্ডিয়ান অয়েলের আপ্রেন্টিস পদের জন্য আবেদন করার ইচ্ছা থাকে তাহলে আজকে প্রতিবেদনটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
নিয়োগ সংস্থা: ইন্ডিয়ান অয়েল লিমিটেডের পক্ষ থেকে এই নিয়োগ করা হচ্ছে। ইন্ডিয়ান অয়েলের উত্তরাঞ্চল মার্কেটিং বিভাগ যেমন পাঞ্জাব, হরিয়ান, দিল্লি, হিমাচল প্রদেশ, চন্ডিগড়, জম্মু-কাশ্মীর, রাজস্থান, উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ড অফিসের জন্য অ্যাপ্রেন্টিস পদের জন্য নিয়োগ করা হবে।
পদের নাম: মূলত অ্যাপ্রেন্টিস পদের জন্য নিয়োগ করা হবে। যেমন ট্রেড অ্যাপ্রেন্টিস, গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস, টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস।
শূন্য পদের সংখ্যা: মোর শূন্য পদের সংখ্যা রয়েছে ৪৩৩টি।
বিভাগ অনুযায়ী শূন্য পদের সংখ্যা:
১) ট্রেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস: মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সিভিল, instrumention, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স এবং ইলেকট্রনিক্স ট্রেডে নেওয়া হবে দিল্লি জন্য ১০টি, হরিয়ানার জন্য ১ টি, পাঞ্জাবের জন্য ২৭টি, হিমাচল প্রদেশের জন্য ৮টি চন্ডিগড় এর জন্য ২টি, জম্মু-কাশ্মীরের জন্য ৭টি, রাজস্থানের জন্য ২৬টি, উত্তর প্রদেশের জন্য ৫৪ টি এবং উত্তরাখণ্ডের জন্য ১০টি শূন্য পদ রয়েছে।
২) ট্রেড অ্যাপ্রেন্টিস: ফিটার, ইলেক্ট্রিশিয়ান, ইলেকট্রনিক্স মেকানিক, ইন্সট্রুমেন্ট মেকানিক, মেশিনেস্ট বিভাগে দিল্লির জন্য ১০টি, হরিয়ানার জন্য দশটি, পাঞ্জাবের জন্য দশটি, হিমাচল প্রদেশ ৪ টি, চন্ডিগড় জম্মু ১টি, কাশ্মীর ৪টি, রাজস্থান ২২টি, উত্তর প্রদেশের জন্য ৩৭টি, উত্তরাখণ্ডের জন্য ৬টি শূন্য পদ রয়েছে।
৩) গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস: এই পদের ক্ষেত্রে দিল্লির জন্য ২০টি, হরিয়ানা জন্য ৮টি, পাঞ্জাবের জন্য ১২টি, হিমাচল প্রদেশ ৫টি, চন্ডিগড় ১৫ টি, জম্মু-কাশ্মীর ৫ টি, রাজস্থান ১৬ টি, উত্তরপ্রদেশ ২০টি , উত্তরাখন্ড ৩টি রয়েছে।
৪) ট্রেড এপেন্টিস ডাটা এন্ট্রি অপারেটর পদের জন্য দিল্লি ১০, হরিয়ানা ৭, পাঞ্জাব ৮, হিমাচল প্রদেশ ৫, চন্ডিগড় ১২, জম্মু-কাশ্মীর ৪, রাজস্থান ১, উত্তর প্রদেশ দশ এবং উত্তরাখণ্ডে ১টি শুন্য পদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা:
১) টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস ডিসিপ্লিন মেকানিক্যাল বিভাগের জন্য মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে তিন বছরের ডিপ্লোমার ডিগ্রী সহ ৫০ শতাংশ ( তপশিলি ও প্রতিবন্ধী হলে ৪৫%) নম্বর নিয়ে পাস করতে হবে এবং তার সাথে বারো মাসের একটি ট্রেনিং পিরিয়ড থাকবে।
২) টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস ডিসিপ্লিন ইলেকট্রিক্যাল পদের ক্ষেত্রে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে তিন বছরের ডিপ্লমা ডিগ্রী পাস করতে হবে। জেনারেলদের জন্য ৫০ শতাংশ নম্বর নিয়ে পাশ করতে হবে। প্রতিবন্ধী ও তপশিলিদের জন্য ৪৫ শতাংশ নম্বর নিয়ে পাশ করতে হবে।
৩) টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস ডিসিপ্লিন instrumention পদের জন্য ইন্সট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং বা ইন্সট্রুমেন্টেশন ইলেকট্রিক্যাল নিয়ে তিন বছরের ডিপ্লমা ডিগ্রী পাস করতে হবে। জেনারেলদের জন্য ৫০ শতাংশ নম্বর নিয়ে থাকতে হবে এবং তপশিলি ও প্রতিবন্ধীদের জন্য ৪৫ শতাংশ নম্বর থাকতে হবে। বারো মাসের ট্রেনিং পিরিয়ড রয়েছে।
৪) টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস ডিসিপ্লিন সিভিল বিভাগের ক্ষেত্রে আবেদনের জন্য সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে তিন বছরের ডিপ্লোমা ডিগ্রী পাস করতে হবে। বারো মাসে ট্রেনিং পিরিয়ড হয়েছে সেই সাথে আবেদনের জন্য জেনারেলদের জন্য ডিপ্লোমার ডিগ্রিতে ৫০ শতাংশ নম্বর থাকতে হবে এবং তপশিলিও প্রতিবন্ধীদের জন্য ৪৫ শতাংশ নম্বর থাকতে হবে।
৫) টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস ডিসিপ্লিন ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স এই বিভাগে আবেদনের জন্য আবেদনকারীকে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স নিয়ে ইঞ্জিনিয়ারিং ডিগ্রী পাস করতে হবে এবং ৪৫ শতাংশ নম্বর থাকতে হবে তপশিলি ও প্রতিবন্ধীদের জন্য এবং জেনারেলদের জন্য ৫০% নম্বর থাকতে হবে। বারো মাসের ট্রেনিং পিরিয়ড রয়েছে।
৬) টেকনিশিয়ান এ্যাপ্রেন্টিস ডিসিপ্লিন ইলেকট্রনিক্স পদের জন্য ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে তিন বছরের ডিপ্লোমা ডিগ্রী পাস করতে হবে। জেনারেলদের জন্য ৫০ শতাংশ নম্বর থাকতে হবে এবং তপশিলি ও প্রতিবন্ধীদের জন্য ৪৫% নম্বর থাকতে হবে। বারো মাসের ট্রেনিং রয়েছে।
৭) ট্রেড অ্যাপ্রেন্টিস ফিটার: আইটিআই কোর্স থেকে ফিটার ট্রেডে সার্টিফিকেট কোর্স ডিগ্রী নিয়ে পাশ করতে হবে।
বারো মাসের ট্রেনিং রয়েছে।
৮) ইলেকট্রনিক্স মেকানিক বিভাগে আবেদনের জন্য আইটিআই কোর্স থেকে ইলেকট্রনিক ট্রেডে সার্টিফিকেট কোর্স নিয়ে পাস করতে হবে। ১২ মাসের ট্রেনিং রয়েছে।
৯) ইন্সট্রুমেন্ট মেকানিক পদের জন্য আইটিআই থেকে ইন্সট্রুমেন্ট সার্টিফিকেট কোর্স পাস করতে হবে। বারো মাসের ট্রেনিং রয়েছে।
১০) মেশিনিস্ট ওদের জন্য আইটিআই থেকে মেশিনেস্ট সার্টিফিকেট কোর্স পাস করতে হবে। 12 মাসের ট্রেনিং রয়েছে।
১১) ডাটা এন্ট্রি অপারেটর পদের জন্য উচ্চ মাধ্যমিক পাস হলে আবেদনযোগ্য। জেনারেলদের জন্য ৫০ শতাংশ নম্বর নিয়ে পাশ করতে হবে এবং তপশিলি ও প্রতিবন্ধীরা ৪৫% নম্বর পাস করতে হবে। ১৫ মাসের ট্রেনিং রয়েছে।
১২) গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস: যেকোনো শাখা গ্রাজুয়েটরা আবেদনযোগ্য। জেনারেলদের জন্য ৫০ শতাংশ নম্বর নিয়ে পাস করতে হবে এবং তপশিলি ও প্রতিবন্ধীদের জন্য ৪৫ শতাংশ নম্বর নিয়ে পাস করতে হবে। পনেরো মাসের ট্রেনিং।
বয়স সীমা: আবেদনের জন্য অন্যতম বয়স হতে হবে ১৮ বছর এবং সর্বোচ্চ বয়স হতে হবে ২৪ বছর। তপশিলিরা পাঁচ বছর ওবিসিরা তিন বছর এবং প্রতিবন্ধীরা নির্দিষ্ট বয়স পর্যন্ত ছাড় পাবেন।
ট্রেনিং পিরিয়ডের স্টাইপেন্ড প্রদান করা হবে।
নিয়োগ প্রক্রিয়া ও আবেদন প্রক্রিয়া: কোনরকম লিখিত পরীক্ষা হবে না শুধুমাত্র মেধার ভিত্তিতে নিয়োগ করা হবে।
আবেদন ও রেজিস্ট্রেশন করতে পারা যাবে ৬ই সেপ্টেম্বর পর্যন্ত। রেজিস্ট্রেশন করতে হলে এ সমস্ত ডকুমেন্ট প্রয়োজন হবে সেগুলো হলো জন্ম সার্টিফিকেট, রিসেন্ট পাসপোর্ট ফটো, কাস্ট সার্টিফিকেট, শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট, আইডেন্টিটি প্রুফ, সিগনেচার স্ক্যান।
উপরে এই ডকুমেন্টগুলো দিয়ে তথ্য পূরণ করতে হবে এবং সাবমিট করতে হবে তারপরে সিস্টেম জেনারেটেড একনলেজমেন্ট নাম্বার যেটা বেরোবে, সেটি যত্ন করে রেখে দিতে হবে ভবিষ্যতে রেফারেন্সের জন্য।
কিছু গুরুত্বপূর্ণ ওয়েবসাইটগুলো হলো:
১) ট্রেড অ্যাপেন্টিস পদের আবেদনের জন্য
যে সমস্ত আবেদনকারীরা ইন্ডিয়ান অয়েলের এই অ্যাপ্রেন্টিস পদের জন্য আবেদন করতে ইচ্ছুক তারা উপরের বিজ্ঞপ্তি পড়ে নিয়ে আবেদন করুন নির্দিষ্ট সময়ের মধ্যে।
আরোও পড়ুন: ন্যূনতম মাধ্যমিক পাশে ৮ টি কেন্দ্রীয় বাহিনীতে ১ লাখ শূন্য পদ পূরণ! জানুন আবেদন পদ্ধতি সহ অন্যান্য তথ্য।
