Digital currency updates​: ডিজিটাল মুদ্রা ভবিষ্যৎ কি হতে চলেছে আগামীতে? সুবিধা কি রয়েছে?

বর্তমানে প্রত্যেকটি ব্যক্তি এবং বিভিন্ন ব্যবসায়িক সংস্থা থেকে শুরু করে সরকার ডিজিটাল লেনদেনের উপর বেশি গুরুত্ব দিয়ে থাকে। বর্তমানে নগদ অর্থ লেনদেন প্রায় নেই বললেই চলে। ডিজিটাল অর্থ লেনদেনের যে ব্যাপক সুবিধা রয়েছে, সেটা অস্বীকার করা যায় না। তবে আগামী ভবিষ্যতে ডিজিটাল অর্থ লেনদেনের ভবিষ্যৎ কতটা সম্ভবনাময় রয়েছে, তা জেনে রাখা অত্যন্ত জরুরী।

বর্তমানে বিভিন্ন জিনিসপত্র কিনা থেকে শুরু করে যেকোনো বুকিং এর ক্ষেত্রে এমনকি ব্যবসায়িক লেনদেন সবকিছুই ডিজিটাল মাধ্যমে হয়ে থাকে।

বেশিরভাগ মানুষ ডিজিটাল লেনদিনের উপর আগ্রহ প্রকাশ করার বিভিন্ন কারণ রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হল দ্রুত আর্থিক লেনদেন। নগদ অর্থ লেনদেনের জন্য যে পরিমাণ সময়ে প্রয়োজন হয়, তার থেকে ডিজিটাল অর্থ লেনদেনের সময় মাত্র কয়েক সেকেন্ড হয়ে থাকে। এছাড়া ডিজিটাল লেনদেনের একটা স্বচ্ছতা থাকে। ডিজিটাল লেনদেনের হিসেব বা পে স্লিপ থেকে যায় যেটি আর্থিক লেনদেনের একটি বড় প্রমাণ। অন্যদিকে নগদ অর্থ লেনদেনের জন্য যে চার্জ কাটা হয় সেটা ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে ফ্রি থাকে। যেকোনো জায়গা থেকে নির্ঝঞ্ঝাট মুক্ত লেনদেন করা যায়। স্মার্টফোন ব্যবহার করেই একজন ব্যক্তি খুব সহজেই ডিজিটাল লেনদেন করতে পারেন।

ডিজিটাল মুদ্রা

যদিও এত কিছু সুবিধা থাকা সত্বেও ডিজিটাল লেনদেনীয় কিছু সমস্যা পরিলক্ষিত হয়। সব থেকে বড় যে সমস্যার ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে হয় তা হল সাইবার ক্রাইম বা জালিয়াতি। নিরাপত্তা জনিত অভাব ডিজিটাল লেনদেনের অন্য একটি বড় সমস্যা। ডিজিটাল লেনদেনের পরিকাঠামোগত অবরোধ এবং আইডেন্টিটি প্রুফের গোপনীয়তা বজায় না থাকার একটা উদ্বেগ কাজ করে।

আরোও পড়ুন: How to update digital signature in Aadhar card​: ই-আধার কার্ডে কিভাবে ডিজিটাল স্বাক্ষর আপডেট করবেন? জেনে নিন নিয়ম।

তবে সব মিলিয়ে, বিভিন্ন দেশগুলির কেন্দ্রীয় ব্যাংক ডিজিটাল লেনদেন বর্তমানে অর্থনৈতিক পরিস্থিতিতে একটি বড় প্রভাব ফেলেছে। নগদ অর্থ ব্যবহারের পরিবর্তে সরকার ব্যবসায়িক প্রতিষ্ঠান ভোক্তা প্রত্যেকেই ডিজিটাল লেনদেনের উপর আগ্রহ প্রকাশ করছে। এইজন্য আগামীতে বিভিন্ন সাইবার হ্যাকিং থেকে শুরু করে নিরাপত্তা জনিত অভাব দূরে সরিয়ে রেখে ডিজিটাল লেনদেনের পরিকাঠামো উন্নয়ন করার চেষ্টা করা হচ্ছে নিরাপত্তা ব্যবস্থাকে আরও উন্নত করার চেষ্টা করা হচ্ছে। জালিয়াতি রুখতে নিত্যনতুন প্রযুক্তি উদ্ভাবন করা হচ্ছে। সব মিলিয়ে 2026 এর ডিজিটাল লেনদেন বিশ্ববাজারে এক বিশেষ স্থান রেখেছে।

তবে প্রত্যেকটি ব্যক্তিকে ডিজিটাল লেনদেন করার আগে বিশেষ কিছু বিষয়ে নজর রাখতে হবে। যেমন সচেতন ভাবে ডিজিটাল প্লাটফর্ম নির্বাচন করা, নিজস্ব আইডেন্টিটি নিরাপত্তা ব্যবস্থাকে জোরদার করা, সুরক্ষিত ডিজিটাল ওয়ালেট ব্যবহার করা, পাবলিক ওয়াইফাই ব্যবহার এড়িয়ে চলা, নিজস্ব পিন, OTP অত্যন্ত গোপনীয় রাখা।

আগামী দিনে ডিজিটাল লেনদেনের ভবিষ্যৎ সুদূর প্রসারী হবে এমনটাই মনে করা হচ্ছে। তার কারণ বিভিন্ন দেশ নগদ অর্থ পরিবর্তে ডিজিটাল লেনদেনের উপর ফোকাস করছে। ডিজিটাল লেনদেন যে তিনটি বিষয় মুখ্য, সেগুলি হল কেন্দ্রীয় ব্যাংক ডিজিটাল কারেন্সি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ব্লক চেইনের উপর নির্ভর করে। আগামীদিনের সম্পূর্ণ নগদ অর্থ লেনদেন উঠে গিয়ে আর্থিক লেনদেনের মূল কাঠামো হিসেবে ডিজিটাল লেনদেন উঠে আসবে। তার জন্য নিরাপত্তা ব্যবস্থাকে আরো উন্নত করতে হবে, আর্থিক পরিকাঠামো গত উন্নয়ন চাই, জালিয়াতি রুখতে নিত্যনতুন প্রযুক্তির সম্ভাবনা আনতে হবে। কয়েকটি সমস্যা থাকলেও সে সমস্ত সমস্যাকে দূরে সরিয়ে রেখে ডিজিটাল লেনদেন ভবিষ্যৎ অনেকটাই সুনিশ্চিত।

সম্পূর্ণ ডিজিটাল লেনদেনের ফলে সময় সাশ্রয় হবে অর্থ সাশ্রয় হবে, আর্থিক লেনদেন অনেক নিশ্চিত হবে। সব মিলিয়ে বিভিন্ন দেশ এখন আর্থিক নীতি হিসেবে জোর দিচ্ছে এই ডিজিটাল লেনদেনের উপর। তাই বলা যায়, ভবিষ্যতে ডিজিটাল অর্থ লেনদেন এক অন্য পর্যায়ে যেতে চলেছে।

Leave a Comment

Join Group Join Group