How to update digital signature in Aadhar card​: ই-আধার কার্ডে কিভাবে ডিজিটাল স্বাক্ষর আপডেট করবেন? জেনে নিন নিয়ম।

বর্তমান সময়ে নাগরিকত্ব যাচাই হোক কিংবা বিভিন্ন সরকারি অফিসিয়াল কাজে আধার কার্ড একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হিসেবে পরিগণিত হয়। যেকোনো সরকারি স্কলারশিপ আবেদনের জন্য, স্কুল কলেজ এডমিশনের ক্ষেত্রে, পাসপোর্ট ও ড্রাইভিং লাইসেন্স তৈরিতে, রেল টিকিট, ফ্লাইট টিকিট এবং হোটেল বুকিং ক্ষেত্রে, ম্যারেজ রেজিস্ট্রেশন করতে, চাকরির আবেদনে এছাড়া  বহুবিধ কাজে আধার কার্ড একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হিসেবে কাজে লাগে।

আধার কার্ডে(Aadhar card​) বারটি সংখ্যার ডিজিট থাকে। যারা আধার কার্ডের মোবাইল নাম্বার, নাম, এড্রেস এবং সিগনেচার আপডেট করা থাকে। UADAI পক্ষ থেকে প্রতি ১০ বছর অন্তর অন্তর আধার কার্ড আপডেট করার নিয়ম করে দিয়েছে। এছাড়া প্রত্যেকটি শিশুর জন্মের পর যে আধার কার্ড তৈরি হয় সেটি ৭ বছর এবং ১৫ বছর বয়সে আপডেট করার নিয়ম করা হয়েছে। আধার কার্ড আপডেটের প্রয়োজন রয়েছে বিভিন্ন কারণে। একজন ব্যক্তির যদি নাম বা বাড়ির ঠিকানায় কিংবা মোবাইল নাম্বারে কোন ভুল থেকে থাকে তাহলে তা সংশোধন করার জন্য আধার কার্ড আপডেট করতে হয়। এছাড়া যদি এড্রেস বা মোবাইল নাম্বার পরিবর্তন করতে হয় সেক্ষেত্রেও আধার কার্ড আপডেট করার প্রয়োজন পড়ে।

আধার কার্ড(Aadhar card​) আপডেট করার জন্য বিশেষ করে নাম ও মোবাইল নাম্বার পরিবর্তনের জন্য আধার কেন্দ্রে বা সিএসসি কেন্দ্রে গিয়ে আধার আপডেট করার দরকার পড়ে। মোবাইল অ্যাপে অনলাইন মাধ্যমে এই দুটি কাজ করা সম্ভব নয় কারণ সেক্ষেত্রে বায়োমেট্রিক এর প্রয়োজন পড়ে, যেটি আধার কেন্দ্র ছাড়া সম্ভব নয়।

তবে আপনি আধার কার্ড(Aadhar card​) আপডেট করতে পারবেন UIDAI অফিশিয়াল ওয়েবসাইটে লগইন করে বা My Adher অ্যাপের মাধ্যমে। তবে অনেক সময় ই-আধার আপডেট করার পর ডাউনলোড হয়ে যাওয়ার পর যে পিডিএফ মাধ্যমে ই আধার পাওয়া যায় সেখানে ডিজিটাল সিগনেচার নট ভেরিফাইড দেখা যায়। এই কথাটির অর্থ হল আপনার করা স্বাক্ষরটি ডিজিটালই ভেরিফাইড নয়। এক্ষেত্রে সিগনেচারের জায়গায় সবুজ টিক চিহ্ন দেখা যায় না। একটি হলুদ রঙের কোশ্চেন চিহ্ন দেখা যায়।

আরোও পড়ুন: পুনরায় চালু হলো অন্নপূর্ণা যোজনার অনলাইন আবেদন পোর্টাল, কিভাবে করবেন? জানুন বিস্তারিত।

এইরকম নট সিগনেচার ভেরিফাইড ই আধার ডাউনলোড করে নিয়ে প্রিন্ট(Aadhar card​) আউট বার করলে সেটি বিভিন্ন সরকারি অফিসিয়াল কাজে গ্রান্টেড নাও হতে পারে। তার জন্য আপনাকে কিভাবে যাচাই করবেন যে ডাউনলোড করা ই আধার কার্ড যে সিগনেচার রয়েছে সেটি ভেরিফাইড।

আপনার আধার কার্ড(Aadhar card​) UIDAI অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে লগইন করে সেখানে ই আধার ডাউনলোড করার অপশন দেবে সেটি ক্লিক করলেই আপনার কাছে ১২ ডিজিটের আধার নম্বর এবং ক্যাপচা কোড পূরণ করতে বলবে। এরপর আপনার আধার সংযুক্ত মোবাইল নাম্বার একটি OTP যাবে সেই ওটিপি ইনপুট করলেই ই আধার PDF ডাউনলোড করতে পারবেন।

ডাউনলোড করার পর UIDAI-এর পক্ষ থেকে আপনার আধার কার্ডের(Aadhar card​) ডিজিটাল সিগনেচার আগের থেকে করাই থাকে। তবে অনেক সময় মোবাইল ফোনে পিডিএফ ডাউনলোড করলে ডাউনলোড করা ই আধারে সিগনেচার ভেরিফাইড শো করে না। তবে একটি বিশেষ অ্যাপের মাধ্যমে আপনি ভেরিফাইড সিগনেচার যাচাই করতে পারবেন।

প্রথমে ই আধারের PDF ফাইলটি খুলুন। এতে খোলার জন্য আপনার নামের প্রথম তিনটি অক্ষর এবং আপনার জন্ম সালের প্রথম তিনটি নম্বর ইনপুট করলেই পিডিএফ আনলক হয়ে যাবে।  ডাউনলোড করা ই-আধার ফাইলটি Adobe Acrobat Reader আপনাকে ওপেন করতে হবে। এরপর নথির নিচের দিকে ডিজিটাল স্বাক্ষরের জায়গায় গিয়ে কম্পিউটারের মাউসের রাইট ক্লিক করতে হবে। শেষে প্রপার্টিজ অপশন থেকে ‘Validate Signature’ অপশনে ক্লিক করুন। এরপর ‘Show Signer’s

Certificate’ অপশনে ক্লিক করে ‘Trust’ ট্যাবে যেতে হবে। সবশেষে  ‘Add to Trusted Certificates’ অপশন নির্বাচন করে ওকে করুন। এরপর ‘Validate Signature’-এ ক্লিক করলেই আপনার ই আধারে ডিজিটাল স্বাক্ষরটি সবুজ টিক চিহ্ন আসবে।

এইভাবেই খুব সহজে আপনি কম্পিউটারে এই ই আধার ডিজিটাল স্বাক্ষর যাচাই করতে পারবেন। তবে ফোনে এই অ্যাপের সুবিধা না থাকায় এটি করা সম্ভব হয়না। মনে রাখবেন ই আধার ডাউনলোড পিডিএফ ফাইল প্রিন্ট করার আগে সিগনেচার ভেরিফায়েড কিনা যাচাই করে যেকোনো সরকারি অফিসিয়াল কাজে ব্যবহার করবেন।

Leave a Comment

Join Group Join Group