প্রাক্তন সরকারের সময়কালীন সময়ে রাজ্যের সরকারি দপ্তর গুলোতে নিয়োগ প্রায় হয়নি বললে চলে। ২০২৬ এর বিধানসভা নির্বাচনের পর বাংলায় প্রথমবারের মতন আসন লাভ করে বিজেপি। প্রথমবারের মতন ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছেন ডিসেম্বরের মধ্যে রাজ্যের সমস্ত সরকারি দপ্তর গুলিতে যত শূন্য পদ রয়েছে সেগুলি পূরণ করার জন্য নিয়োগ শুরু হবে। নিয়োগ সংক্রান্ত বিভিন্ন নিয়ম নীতি নতুন করে কার্যকরী করা হবে। যার মধ্যে রয়েছে আবেদনের বয়স সীমা বৃদ্ধি করা। সম্প্রতি রাজ্যের অর্থ দপ্তর একটি বিজ্ঞপ্তিতে প্রকাশ করেছেন, গ্রুপ ডি, ক্লার্ক, মিসলেনিয়াস ডব্লিউবিসিএস, পুলিশ শিক্ষক ও আরো অন্যান্য দপ্তরে নিয়োগ হবে খুব শীঘ্রই।
রাজ্যের অর্থ দপ্তরের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছিল বিভিন্ন রিক্রুভমেন্ট বোর্ডের কাছে, ২রা মে পর্যন্ত বিভিন্ন বোর্ডের আন্ডারে যতগুলো শূন্যপদ রয়েছে তার একটি পূর্ণাঙ্গ তালিকা তৈরি করে তেশরা জুনের মধ্যে পাঠাতে হবে অর্থ দপ্তরকে। সেই মতন পূর্ণাঙ্গ তালিকা পাঠানো হয়ে গিয়েছে। গত ৬ই জুন বিভিন্ন বোর্ডের সচিব, মুখ্য সচিব, সেক্রেটারি, বিভিন্ন অফিসার, চেয়ারম্যান সভাপতি সহ অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা একটি বৈঠকে অংশগ্রহণ করেছেন। সেখানেই রাজ্যের বিভিন্ন বোর্ডের তরফে কোন পদে কত শূন্য পদ রয়েছে তার একটি তালিকা তৈরি করে আগামী কয়েক মাসের মধ্যেই শূন্য পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বিভিন্ন বোর্ডের তরফে। বৈঠকে উঠে আসা প্রত্যেকটি রিক্রুটমেন্ট বোর্ড এর তরফে কোন পদের জন্য কত শূন্য পদ রয়েছে তা এখানে আলোচনা করা হলো। তবে অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী এই শূন্যপদ কিছুটা হেরফের হতে পারে।
পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফে যে পদগুলোতে শূন্যপদ পূরণের জন্য নিয়োগ করা হবে সেগুলোর তালিকা:
১) পুলিশ রেক্রুটমেন্ট বোর্ডের তরফে ১৫ হাজার ৫০০টি শূন্য পদের জন্য রাজ্য পুলিশ কনস্টেবল নিয়োগ করা হবে। এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা হিসেবে ন্যূনতম মাধ্যমিক পাস থাকতে হবে। বয়স হতে হবে ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে।
২) ২৫০০টি শূন্য পদের জন্য নিয়োগ করা হবে রাজ্য পুলিশ সাব ইন্সপেক্টর। শিক্ষাগত যোগ্যতা হিসাবে গ্রাজুয়েট ডিগ্রি থাকতে হবে। থাকতে হবে ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে।
৩) ১০৪০০টি শূন্যপদ এর জন্য কলকাতা পুলিশ কনস্টেবল নিয়োগ করা হবে। আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে নূন্যতম মাধ্যমিক পাস। আবেদনের জন্য বয়স সীমা থাকতে হবে ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে।
৪) ৬০০টি পদের জন্য নিয়োগ করা হবে কলকাতা পুলিশ কনস্টেবল। যোগ্যতা থাকতে হবে স্নাতক পাস। বয়স সীমা থাকতে হবে ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে।
৫) কলকাতা পুলিশ ড্রাইভার পদে নিয়োগ করা হবে ৬৬৬টি প্রার্থীকে। বয়স হতে হবে ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে মাধ্যমিক।
৬) ১, ৭০০টি শূন্যপদের জন্য নিয়োগ করা হবে। বয়স হতে হবে ১৭ থেকে ৩৫ বছরের মধ্যে। আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা হতে হবে নূন্যতম মাধ্যমিক পাস।
৭) জেল ওয়াডার পদে নিয়োগ করা হবে ৭০০টি শূন্যপদ পূরণের জন্য। বয়স হতে হবে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে। যোগ্যতা থাকতে হবে মাধ্যমিক পাস।
আরোও পড়ুন: Digital currency updates: ডিজিটাল মুদ্রা ভবিষ্যৎ কি হতে চলেছে আগামীতে? সুবিধা কি রয়েছে?
৮) আবগারি দপ্তরে পুলিশ কনস্টেবল এবং সাব-ইন্সপেক্টর নেওয়া হবে প্রায় ছয় হাজারটি পূরণের জন্য। পুলিশ কনস্টেবল এর জন্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে মাধ্যমিক পাস এবং সাব-ইন্সপেক্টর পদের জন্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে গ্রাজুয়েট। বয়স হতে হবে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে।
পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে যে শূন্য পদগুলো পূরণের জন্য নিয়োগ করা হবে তার তালিকা:
১) 6000 শূন্য পদ পূরণের জন্য নিয়োগ করা হবে লোয়ার ডিভিশন ক্লার্ক পদে। যোগ্যতা থাকতে হবে মাধ্যমিক পাস এবং বয়স থাকতে হবে ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে।
২) মিসলেনিয়াস সার্ভিস পরীক্ষার মাধ্যমে ৬০০ শূন্য পদ পূরণের জন্য নিয়োগ করা হবে। যোগ্যতা থাকতে হবে স্নাতক পাস। বয়স থাকতে হবে ১৮ থেকে ৪৪ বছরের মধ্যে।
৩) wbps পরীক্ষার জন্য নিয়োগ করা হবে ১৮০০ শূন্যপদ পূরণের জন্য। গ্রুপ এ,বি,সি বিভাগের জন্য ১৮ থেকে ৪১ বছর এবং গ্রুপ ডি পদের জন্য ৪৪ বছর পর্যন্ত আবেদন করা যাবে। শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে গ্র্যাজুয়েশন।
৩) আইসিডিসিএস সুপারভাইজার পদে শূন্য পদের সংখ্যা রয়েছে ১০০০টি। যেকোনো শাখার স্নাতক পাস হলে আবেদন করা যাবে। বয়স হতে হবে ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে।
৪) ২০০০ পদ পূরণের জন্য নিয়োগ করা হবে ফায়ার অপারেটর পদে। শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে মাধ্যমিক পাস এবং বয়স থাকতে হবে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে।
প্রাথমিক শিক্ষা পর্ষদ রিক্রুটমেন্ট বোর্ডের তরফে যে পদ গুলোতে নিয়োগ করা হবে তার তালিকা:
১) ২০,০০০ শূন্যপদ পূরণের জন্য নিয়োগ করা হবে প্রাথমিক শিক্ষক। যোগ্যতা থাকতে হবে উচ্চ মাধ্যমিক পাস সঙ্গে ডিএলএড ডিগ্রী। বয়স হতে হবে ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে।
স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে যে পদগুলোতে নিয়োগ করা হবে সেগুলির তালিকা:
১) ২৫,০০০ শূন্য পদ পূরণের জন্য নিয়োগ করা হবে আপার প্রাইমারি টিচার পদে। শিক্ষাগত যোগ্যতা হিসাবে আবেদনকারীকে গ্রাজুয়েট ডিগ্রি এবং তার সাথে ডিএলএড বা বি এর ডিগ্রি থাকতে হবে। বয়স হতে হবে ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে।
২) নবম ও দশম শ্রেণীর শিক্ষক নিয়োগ করা হবে ৩০ হাজার শূন্য পদের জন্য। গ্রাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে হবে। এর সাথে বিএড ডিগ্রি থাকতে হবে। বয়স হতে হবে ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে।
৩) স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে গ্রুপ ডি ও গ্রুপ সি পদে নিয়োগ করা হবে ১০,০০০ শূন্য পদ পূরণের জন্য। যোগ্যতা থাকতে হবে মাধ্যমিক পাস। আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে।
পঞ্চায়েত রেক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে নিয়োগ করা হবে যে পদগুলিতে তার তালিকা:
১) পঞ্চায়েতের বিভিন্ন বিভাগে ৬৫০০টি শূন্যপদ পুরন করার জন্য নিয়োগ করা হবে। যোগ্যতা থাকতে হবে মাধ্যমিক থেকে গ্রাজুয়েশন পর্যন্ত। বয়স হতে হবে ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে।
মিউনিসিপাল সার্ভিস কমিশনের মাধ্যমে যে শূন্য পদগুলিতে পূরণ করা হবে তার তালিকা:
১) পুরনিগম কর্মী হিসেবে নিয়োগ করা হবে ২০,০০০টি শূন্য পদের জন্য। ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে বয়স হতে হবে এবং যোগ্যতা থাকতে হবে মাধ্যমিক থেকে গ্রাজুয়েশন।
কোঅপারেটিভ রেক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে যে শূন্য পদ পূরণের জন্য নিয়োগ করা হবে তার তালিকা:
১) সমবায় ব্যাংকে নিয়োগ করা হবে ৩০০০ শূন্যপদ পূরণের জন্য। ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে বয়স হতে হবে। মাধ্যমিক থেকে গ্রাজুয়েশন ডিগ্রি থাকতে হবে।
জেলা রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে যে শুন্য পদগুলিতে নিয়োগ করা হবে তার তালিকা:
১) অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে শূন্য পদ রয়েছে ১৫০০০। শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে ক্লাস এইট পাশ থেকে উচ্চ মাধ্যমিক পাস। বয়স হতে হবে ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে।
গ্রুপ ডি পদে শূন্য পদ পূরণের জন্য নিয়োগ:
১,০০,০০০ শূন্যপদ পূরণের জন্য নিয়োগ করা হবে গ্রুপ ডি পদে। যোগ্যতা থাকতে হবে মাধ্যমিক পাস। বয়স হতে হবে ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে।
এছাড়াও কলকাতা হাইকোর্ট এবং জেলা জর্জেস কোর্টের ৩০০০ শূন্যপদ পূরণের জন্য নিয়োগ করা হবে। যোগ্যতা থাকতে হবে ক্লাস এইট থেকে গ্রাজুয়েশন ডিগ্রি পর্যন্ত। বয়স থাকতে হবে ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে।
রাজ্যের বিভিন্ন রেক্রুটমেন্ট বোর্ডের সাথে রাজ্যের অর্থ দপ্তরের যে বৈঠক হয়েছে তাতে প্রায় ৪ লাখের কাছাকাছি বিভিন্ন বোর্ডের তরফে শূন্য পদ খালি রয়েছে। ডিসেম্বরের মধ্যে এ সমস্ত শূন্য পদ পূরণের জন্য নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যাবে। বিভিন্ন রেক্রুটমেন্ট বোর্ডের তরফে যখন বিজ্ঞপ্তি দেওয়া হবে সেই অনুযায়ী শূন্য পদের তালিকা কিছুটা অদল বদল হতে পারে। তবে বয়স সীমা ৪৫ বছর বাড়িয়ে দেওয়ার জন্য যাদের বয়স ৪০ ঊর্ধ্ব হয়ে গিয়েছে তারা বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় বসায় সুযোগ পাবে। সব মিলিয়ে নতুন সরকার হিউজ পরিমাণের জন্য নিয়োগ প্রক্রিয়া শুরু করতে চলেছে।