ইপিএফও গ্রাহকদের জন্য দুর্দান্ত সুখবর দিল কেন্দ্রীয় মন্ত্রী। এতদিনের অপেক্ষার অবসান ঘটতে চলেছে। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই আপনি মোবাইল থেকে দ্রুত ট্রান্সফার করতে পারবেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে পিএফ এর টাকা। চালু হতে চলেছে ইপিএফও ৩.০ অ্যাপ।
এই অ্যাপের মাধ্যমে কিভাবে মোবাইল থেকে লিঙ্ক করা ব্যাংক অ্যাকাউন্টে দ্রুত টাকা ট্রান্সফার করবেন? কিভাবে ইউপিআই পিন ব্যবহার করে টাকা ট্রান্সফার করবেন? কত টাকা পাঠাতে পারবেন সমস্ত কিছু তথ্য একত্রে দেওয়া হল এই প্রতিবেদনে। আপনিও যদি এই তথ্য জানতে আগ্রহী হয়ে থাকেন তাহলে সম্পূর্ণ প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়ে ফেলুন।
এতদিন ধরে ইপিএফও সদস্যদের মোবাইল নাম্বার থেকে লিংক করা ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পিএফ এর টাকা ট্রান্সফার করতে অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হতো। তবে এখন কেন্দ্রীয় মন্ত্রী তত্ত্বাবধানে সেই সমস্যার সমাধান হতে চলেছে। এক ক্লিকে কয়েক সেকেন্ডের মধ্যে পিএফ এর টাকা খুব দ্রুত ট্রান্সফার করতে পারবেন লিংক করা ব্যাংক অ্যাকাউন্টে। মোটামুটি বর্তমানে ইপিএফও সদস্য সংখ্যা রয়েছে 8 কোটির মতন। এ এত জন সদস্যের পিএফ এর টাকা এতদিন ব্যাংক একাউন্টে ট্রান্সফার হতে অনেকটাই সময়সাপেক্ষ ব্যাপার ছিল। কেন্দ্রীয় মন্ত্রীর সহায়তায় চালু হতে চলেছে ইউপিএফও ৩.০ অ্যাপ, যার মাধ্যমে ইউপিআই পিন ব্যবহার করে সরাসরি লিংক করা ব্যাংক একাউন্টে ট্রান্সফার করতে পারবেন পিএফ এর টাকা।
আরোও পড়ুন: Bank Pensioners Latest News Today: ব্যাংক পেনশন ভোগীদের জন্য দুর্দান্ত খবর! পেনশন সংক্রান্ত সংশোধন ও গুরুত্বপূর্ণ তথ্য জানন বিস্তারিত।
কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী এই ব্যাপারে জানিয়ে দিয়েছেন যে, ইউপিআই পেমেন্ট গেটওয়ের বিভিন্ন টেকনিক্যাল প্রক্রিয়া, ইতিমধ্যে পরীক্ষাবদ্ধ ভাবে সম্পন্ন হয়েছে। এই প্রক্রিয়া চালু হলেই উপকৃত হবেন 8 কোটির মতন ইউপিএফও সদস্য। বেসরকারি কর্মসংস্থানের কর্মীরা ইউপিআই পিন ব্যবহার করে পিএফ এর টাকা ট্রান্সফারের সুবিধা উপভোগ করতে পারবেন।
কোন কোন সমস্যা সমাধান করতে চলেছে এই নতুন প্রক্রিয়ার মাধ্যমে?
কেন্দ্রীয় মন্ত্রী মঙ্গলবার একটি বৈঠকে জানিয়েছেন এতদিন বেসরকারি সংস্থার কর্মীদের পিএফ এর টাকা তোলার জন্য আবেদন করতে হতো। আবেদন গৃহীত হতে ৭ থেকে ১০ কর্ম দিবসের মতন সময় লাগতো। এরপরেও চলত ম্যানুয়াল ভেরিফিকেশন। সেই ভেরিফিকেশন পর্যায়ে মেটার পরই পিএফ এর টাকা তোলার অনুমতি পেত বেসরকারি সংস্থার কর্মীরা। এর ফলে অনেক দরকারি বা প্রয়োজন মতন টাকা তুলতে পারতেন না তারা। এই সমস্যার সমাধান ঘটবে নতুন প্রক্রিয়ার মাধ্যমে। নতুন পদ্ধতিতে ইউপিএফও কর্মীরা ইউপিআই পিন ব্যবহার করে কয়েক সেকেন্ডের মধ্যে তাদের নিজস্ব পছন্দমত ব্যাংক একাউন্টে টাকা স্থানান্তর করতে পারবেন। এর ফলে সময় সাশ্রয় হবে এছাড়া প্রয়োজনমতো টাকা ট্রান্সফার করার সুবিধা পাওয়া যাবে। ম্যানুয়াল ভেরিফিকেশন এর ফলে নথিপত্র অদল বদল হওয়ায় যে সমস্যা তৈরি হতো যার ফলে টাকা তোলার সময় অনেকটা সময় পেরিয়ে যেত সে সমস্ত সমস্যার সমাধান হতে চলেছে কয়েক সেকেন্ডে।
এছাড়া বর্তমানে পিএফ এর টাকা ইপিএফও পোর্টালে গিয়ে অনলাইনে তুলতে পারা গেলেও, ইউপিআই এর মাধ্যমে সেই টাকা ব্যবহার করার কোন সুযোগ বা অপশন দেওয়া হয় না। কিন্তু নতুন পদ্ধতি চালু হলে গ্রাহকরা ইউপিআই পিন ব্যবহার করে খুব দ্রুত নিজেদের পছন্দমত লিংক করা ব্যাংক একাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবেন এবং ব্যবহার করার সুযোগ পাবেন। লিংক করা ব্যাংক একাউন্টে কত টাকা পাঠাতে পারা যাবে সেই পরিমাণটাও গ্রাহকরা দেখতে পারবেন।
ইউপিআই পিন ব্যবহার করে কত টাকা ট্রান্সফার করা যাবে ব্যাংক একাউন্টে?
নতুন নিয়ম অনুসারে, প্রভিডেন্ট ফান্ডে থাকা টাকার ৭৫ শতাংশ লিংক করা ব্যাংক একাউন্টে ট্রান্সফার করার সুযোগ পাবেন গ্রাহকরা। কিন্তু ২৫ শতাংশ প্রভিডেন্ট ফান্ডে জমা রাখতে হবে। যখন কোন বেসরকারি কর্মী চাকরি থেকে বরখাস্ত হবেন , সেই সময় থেকে ১২ মাস পরবর্তী সময়ের পরে অর্থাৎ এক বছর পরে প্রভিডেন্ট ফান্ডে থাকা ২৫ শতাংশ টাকা তুলে নিতে পারবেন।
অর্থাৎ নতুন নিয়ম অনুযায়ী ইপিএফও কর্মীরা অনেকটাই সুযোগ সুবিধা পেতে চলেছে। এত দিনের সমস্যার সমাধান করতে চলেছে। এখন শুধু অপেক্ষা ইপিএফও ৩.০ অ্যাপ কার্যকর হওয়ার।