আপনি যদি একজন অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মী হয়ে থাকেন তাহলে আজকের প্রতিবেদনটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ তথ্যের সম্ভার দিতে চলেছে। বর্তমানে ব্যাংকিং অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশনগত সমস্যা আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। পেনশন সংশোধন ব্যাপারে এবং পেনশন বৃদ্ধিজনিত ব্যাপার নিয়ে কি কি তথ্য আসতে চলেছে তার পূর্ণ আলোচনা করা হলো এই প্রতিবেদনে।
বর্তমানে যে হারে প্রত্যেকটি নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে চলেছে, সেই জায়গায় দাঁড়িয়ে আগের নিয়ম অনুযায়ী ব্যাংকিং অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশন অপরিবর্তিত রয়েছে। মুদ্রাস্ফীতি বৃদ্ধির সাথে সাথে পেনশন বৃদ্ধির সামঞ্জস্যতা আনার জন্যই চাইছেন অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মীরা। আর তার জন্যই ভারতের ব্যাংকিং সেক্টরের অবসরপ্রাপ্ত কর্মীরা পেনশন ভাতা বৃদ্ধির খবরের দিকে চোখ রেখেছেন। তাদের এক প্রকার দাবি হয়ে উঠেছে অবসরপ্রাপ্ত ব্যাংকিং কর্মীদের পেনশন বৃদ্ধি করতে হবে এবং তার সাথে কিছু বাড়তি সুবিধা আনতে হবে। তাদের বলা কথার মধ্যে উঠে এসেছে, ব্যাংকিং উন্নয়নে তাদের ভূমিকা অনস্বীকার্য। তাই তাদের এই দাবিটা ন্যায্য বলে তারা মনে করছে।
অন্যান্য সরকারি কর্ম ক্ষেত্রে যেমন DA ও পেনশন বাড়ানোর জন্য আন্দোলন চলছে ঠিক তেমনি ব্যাংকিং সেক্টরের অবসর নেওয়া কর্মীদের পেনশন বাড়ানো এবং পেনশন সংশোধন ব্যাপার নিয়ে বেশ কিছু বছর ধরেই তৈরি আন্দোলন শুরু হয়েছে। তাদের যে হারে পেনশন দেওয়া হয় সেটা বর্তমান সময় দাঁড়িয়ে অনেকটাই কম যার ফলে চিকিৎসা ক্ষেত্রে দৈনন্দিনীর সংসার চালাতে শিক্ষাক্ষেত্রে অনেকটাই আর্থিক চাপের মধ্যে পড়তে হচ্ছে অবসরপ্রাপ্ত ব্যাংকিং কর্মীদের।
Read more: 5 Day banking latest news: ব্যাংকিং ক্ষেত্রে বড়সড় পরিবর্তন! সাপ্তাহিক কর্ম দিবস পাঁচ দিনের হতে চলেছে, জানুন বিস্তারিত।
এই আন্দোলন অর্থাৎ পেনশন সংগঠন কর্মীদের আন্দোলন আস্তে আস্তে ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে তাদের দাবি দেওয়ার মধ্যে রয়েছে:
পেনশন সংশোধন করা, ফ্যামিলি পেনশনের পরিমাণ আগের তুলনায় বাড়িয়ে দেওয়া, চিকিৎসা ব্যবস্থার আরও বেশি উন্নত সুবিধা দেওয়া, পেনশন সংক্রান্ত যেকোনো সমস্যার দ্রুত সমাধান করা।
পেনশন সংগঠনের কর্মকর্তারা চাইছেন যাতে এই সমস্ত দাবি-দাওয়া গুলো নিয়ে উদ্বোধন কর্তৃপক্ষ আলোচনা করে এবং তার দ্রুত সমাধান করা হয়। একজন অবসরপ্রাপ্ত কর্মীর পেনশন শুধুমাত্র তার বেঁচে থাকাকালীন সময়ের জন্য নয়, তার মৃত্যু পরবর্তী এই অর্থ সংসারের খরচ থেকে শুরু করে, চিকিৎসা ও অন্যান্য বিষয় আর্থিক নিরাপত্তা প্রদান করে পরিবারের সদস্যদের। তার পরিবার পেনশনের মাধ্যমে আর্থিক নিরাপত্তা পেয়ে থাকে। এছাড়া পরিবার গুলোর জন্য চিকিৎসা বীমা ও অন্যান্য সুবিধা প্রদান করা হলে অবসরপ্রাপ্ত কর্মীদের অনেকটাই সুবিধা হয়।
সব মিলিয়ে অবসরপ্রাপ্ত কর্মীদের এই দাবী দাওয়া গুলো পুরনের জন্য উদ্বোধন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এগিয়ে আসতে হবে, তাহলেই যদি দাবি দাওয়া গুলো পূরণ হয়, তাহলে ভারতের লক্ষ লক্ষ অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মীরা অনেকটাই সুবিধা গ্রহণ করবেন। অতিরিক্ত পেনশনের মাধ্যমে এবং পেনশন সংশোধন ও কল্যাণমূলক প্রকল্প চালুর সাথে চিকিৎসা বীমা ও অন্যান্য সুবিধা প্রদানের মধ্য দিয়ে। তবে সমস্ত কিছু নির্ভর করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনের ভিত্তির ওপর।