বাড়ির জমি রেজিস্ট্রেশন করে ফেলুন ঘরে বসেই! হোয়াটসঅ্যাপে পেয়ে যান রেজিস্ট্রেশন কপি

জমি বাড়ির রেজিস্ট্রেশন করা একটি ঝুঁকিপূর্ণ এবং জটিল প্রক্রিয়া। অনেকেই জমি বা বাড়ি কিনবে মনে করেও এই জটিল ও সময় সাপেক্ষ প্রক্রিয়ার জন্য পিছিয়ে আসেন। কিন্তু বর্তমানে আপনি জমি বাড়ির রেজিস্ট্রেশন করতে পারবেন ঘরে বসেই। রেজিস্ট্রেশন কপি পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপে। কিভাবে সম্ভব? সেটাই আজকে জানাবো প্রতিবেদনের মাধ্যমে।

প্লট কেনা বা বাড়ি কেনা বেচা একটি জটিল প্রক্রিয়া। তবে এতদিন পর্যন্ত এই রেজিস্ট্রেশন করার জন্য সাব রেজিস্টার অফিসে গিয়ে আপনাকে লাইন দিতে হতো। এই সমস্ত ঝঞ্ঝাট থেকে মুক্তি পেতে বর্তমানে সরকারের তরফ থেকে নতুন নিয়ম চালু করা হয়েছে। আপনি কয়েক মিনিটের মধ্যে ঘরে বসেই অ্যান্ড্রয়েড মোবাইল ফোন বা ল্যাপটপের মাধ্যমে এই জটিল প্রক্রিয়া খুব সহজে করে ফেলতে পারবেন। এতে আপনার সময় বাঁচবে এবং ক্লান্তিহীন প্রক্রিয়া মনে হবে। শুধু তাই নয় রেজিস্ট্রেশন করার পর অনলাইনে অর্থাৎ হোয়াটসঅ্যাপে আপনি পেয়ে যাবেন রেজিস্ট্রেশন অফিশিয়াল সার্টিফিকেট।

তামিলনাড়ু সরকার জমি ও বাড়ির রেজিস্ট্রেশন সংক্রান্ত ২০২৬ নতুন সিস্টেম চালু করেছে। এই  অধীনে আপনি জমি ও বাড়ির রেজিস্ট্রেশনটি খুব সহজেই করে ফেলতে পারবেন। এই নতুন সিস্টেম Anywhere Registration System নামে পরিচিত। এই সিস্টেম কিভাবে কাজ করে তা জেনে নেওয়া যাক আজকের এই প্রতিবেদনের মাধ্যমে।

আরোও পড়ুন: বর্ষার শুরুতেই উত্তরবঙ্গে বিপর্যয়! ভেঙে পড়লো কার্শিয়াং এর সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন লিরিক শিলিগুড়ি রুটে

বর্তমানে সমস্ত রকম সরকারি প্রক্রিয়া ডিজিটাল মাধ্যমে করা হচ্ছে। এ অন্যতম কারণ হলো যাতে কম সময়ে বেশি সংখ্যক ভেরিফিকেশন সম্ভব হয় এবং দ্রুত কাজ করা যায়। তামিলনাড়ু সরকারের পক্ষ থেকে ডিজিটাল রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করা হয়েছে। যারফলে সাব রেজিস্টার অফিসে গিয়ে লাইনে দাঁড়ানোর কোন ঝামেলা আপনাকে পোহাতে হবে না। জমি বাড়ির রেজিস্ট্রেশন সংক্রান্ত সমস্ত নথি আপনি ডিজিটাল মাধ্যমে আপলোড করতে পারবেন।

তামিলনাড়ু সরকারের তরফে প্রথমে এই সিস্টেমের মাধ্যমে সবচেয়ে বেশি কেনাবেচা হওয়া সম্পত্তি গুলোকে অন্তর্ভুক্ত করেছে। তার মধ্যে রয়েছে নতুন জমি বা প্লট, নতুন ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট। শুধুমাত্র জমি বা বাড়ি কেনা নয়, এছাড়াও ব্যাংক লোন বা হোম লোনের জন্য সম্বন্ধি বন্ধক রাখার ব্যাপারটিও অনলাইন বা ডিজিটাল মাধ্যমে করা সুযোগ করে দেওয়া হয়েছে।

ডিজিটাল মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হলে আপনাকে প্রথমে তামিলনাড়ুর রেজিস্ট্রেশন বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এরপর বৈধ ইমেইল আইডি এবং মোবাইল নাম্বার দিয়ে একটি ইউজার আইডি ব্যবহার করে লগইন করতে হবে। তারপর জমি সংক্রান্ত ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে।

প্রথমে তামিলনাড়ু রেজিস্ট্রেশন বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। তারপর একটি ইউজার লগইন অ্যাকাউন্ট তৈরি করতে হবে। অ্যাকাউন্ট তৈরি করার পর সেখানে প্রয়োজনীয় সম্পত্তির তথ্য দিয়ে জরুরি নথিপত্রগুলি আপলোড করতে হবে।

এখানেই আপনার কাজ শেষ হয়ে যাবে। এরপর সব রেজিস্টার আপনার নথিপত্র গুলো যাচাই করুন করবে এবং অনুমোদন দেবে। মূল রেজিস্ট কাগজপত্রের কপি আপনার whatsapp নাম্বারে পাঠিয়ে দেওয়া হবে। এছাড়া জমি ও বাড়ির ক্রেতা ও বিক্রেতা দুই জন ইউজের আইডি দিয়ে লগইন করে একাউন্টে গিয়ে সার্টিফিকেট ডাউনলোড করে নিতে পারবেন এবং তা প্রিন্ট করে নিজের কাছে সংরক্ষণ করতে পারবেন।

Leave a Comment

Join Group Join Group