গ্রামীণ ডাক সেবক ২৮,৬৩৬ টি শূন্যপদের জন্য চতুর্থ মেধা তালিকা প্রকাশ! কিভাবে দেখবেন আপনার নাম?

ইন্ডিয়া ডাক সেবক ২০২৬ ২৮৬৩৬ শূন্য পদের জন্য ডাক সেবক ব্রাঞ্চ পোস্টমাস্টার (BPM),  অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার (ABPM) পদের জন্য যে আবেদন জমা নেওয়া হয়েছিল, তার প্রথম দ্বিতীয় এবং তৃতীয় মেধা তালিকা ইতিমধ্যেই প্রকাশ হয়ে গিয়েছে। অবশেষে প্রকাশ পেতে চলেছে চতুর্থ মেধা তালিকা। যে সমস্ত প্রার্থীরা গ্রামীণ ডাক সেবক জিডিএস পদের জন্য আবেদন করেছিলেন এবং প্রথম দ্বিতীয় তৃতীয় মেধা তালিকায় যাদের নাম ওঠেনি, তাদের জন্য সুখবর এটাই যে প্রকাশ পেতে চলিতে চতুর্থ মেধা তালিকা। এই মেধা তালিকায় আপনার নাম রয়েছে কিনা দেখার জন্য কিভাবে জানবেন? জেনে নিন আজকের এই প্রতিবেদনের মাধ্যমে।

গ্রামীণ ডাক সেবক পদের জন্য যে হিউজ পরিমাণ শূন্য পদের আবেদন জমা পড়েছিল, তাদের কোনরকম লিখিত পরীক্ষা নেওয়া হয়নি। শুধুমাত্র মাধ্যমিক নম্বরের ভিত্তিতে এবং নথি যাচাই পর্বের পরই নিয়োগ পত্র দেওয়া হবে এমনটাই বলা হয়েছিল। এইজন্য যাদের নাম প্রথম দ্বিতীয় তৃতীয় মেতালিকায় প্রকাশ পায়নি, তাদের কাছে এই চতুর্থ মেধা তালিকা স্বস্তির কারণ হতে পারে।

রাজ্যভিত্তিক মেধা তালিকার পিডিএফ-আপনার নাম রয়েছে কিনা কিভাবে জানবেন?

আপনার নাম এবং রেজিস্ট্রেশন নাম্বার মিলিয়ে নিয়ে সহজে চেক করে নিতে পারবেন আপনার নাম চতুর্থ মেধা তালিকায় আছে কিনা। রাজ্যভিত্তিক পিডিএফে আপনার নাম যদি তালিকায় থাকে তাহলে এর পরবর্তী পর্যায়ে হল ডকুমেন্ট ভেরিফিকেশন। সেটা যদি সম্পন্ন হয় সঠিকভাবে তাহলেই সরাসরি নিয়োগপত্র দেওয়া হবে আপনাকে। যেহেতু রাজ্যভিত্তিক আলাদা আলাদা পিডিএফ মেধা তালিকা প্রকাশ করা হয়েছে, তার জন্য আপনি যে রাজ্যের হয়ে আবেদন করেছিলেন সেই রাজ্যের পিডিএফ চেক করলেই এবং রেজিস্ট্রেশন নাম্বার মিলিয়ে নিয়ে সহজে জানতে পারবেন আপনার নাম তালিকায় রয়েছে কিনা। কোনরকম লিখিত পরীক্ষা না হওয়ার জন্য সম্পূর্ণ মেধা ভিত্তিক পর্যালোচনা করা হবে নিয়োগের জন্য। লিখিত পরীক্ষার না হওয়ার জন্য অনেকটাই সহজ সরল হতে চলেছে এই নিয়োগ প্রক্রিয়া।

আরোও পড়ুন: রাজ্যের বিভিন্ন দপ্তরে ৪ লাখ শূন্যপদ! দ্রুত নিয়োগ প্রত্যেকটি দপ্তরে, জানুন বিস্তারিত।

কিভাবে আপনার নাম চতুর্থ মেধা তালিকায় রয়েছে কিনা দেখবেন?

প্রথমে আপনাকে ইন্ডিয়া পোস্ট অফিসের যে অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে প্রবেশ করতে হবে। এরপর হোমপেজে এসে GDS online এঙ্গেজমেন্ট শর্ট লিস্টেড ক্যান্ডিডেটস এই অপশন নির্বাচন করে আপনার রাজ্য বেছে নিয়ে ক্লিক করুন। তারপর যে পিডিএফ খুলবে সেখানে আপনার নাম বা রেজিস্ট্রেশন নাম্বার মিলিয়ে নিয়ে দেখে নিন আপনার নাম তালিকায় রয়েছে কিনা।

নথি যাচাই পর্ব কি করে হবে?

আপনি যে পোস্ট অফিস কার্যালয় থেকে নির্বাচিত হয়েছেন সেখানেই আপনাকে নির্দিষ্ট দিন ও সময়ে উল্লেখিত ডকুমেন্টগুলো নিয়ে উপস্থিত থাকতে হবে। যদি আপনি নির্ধারিত দিনে উপস্থিত না থাকেন তাহলে আপনার নাম বাতিল করা হবে।

যে সমস্ত ডকুমেন্ট সঙ্গে নেবেন সেগুলি হল

পরিচয় পত্র হিসাবে আধার কার্ড বা ভোটার কার্ড, বাসস্থান সার্টিফিকেট, যদি থাকে ই ডব্লিউ এস সার্টিফিকেট, প্রতিবন্ধী সার্টিফিকেট যদি থাকে, পাসপোর্ট সাইজ ফটো, মাধ্যমিক মার্কশিট এবং সার্টিফিকেট, কম্পিউটার সার্টিফিকেট, বয়সের প্রমাণপত্র ইত্যাদি। প্রত্যেকটির মূল কপি এবং জেরক্স কপি সঙ্গে নিয়ে যাবেন।

মাধ্যমিকের নম্বরের ভিত্তিতে কিভাবে মেধা তালিকা প্রকাশ করা হয়?

সম্পূর্ণ কাজটি কম্পিউটার দ্বারা সম্পন্ন করা হয়। মাধ্যমিকের যে সমস্ত প্রয়োজনীয় বা বেসিক বিষয়গুলো ছিল সেগুলিকে মোট নাম্বার হিসেবে যোগ করা হয়। তারপর সেটিকে অর্থাৎ নম্বর বা গ্রেডকে শতাংশে পরিণত করা হয়। নম্বর কে শতাংশে পরিণত করতে ৯.৪ দিয়ে গুন করে শতকে পরিণত করা হয়। মাধ্যমিকের নম্বরের ভিত্তিতে ৪.২ শতাংশ অনুযায়ী গণনা করা হয়। সেই হিসেবে মেধা তালিকা প্রকাশ করা প্রকাশ করা হয়।

যে সমস্ত প্রার্থীরা গ্রামীণ বিভাগের জিডিএস বা পোস্টমাস্টার শাখায় আবেদন করেছিলেন, প্রথম, দ্বিতীয়, তৃতীয় মেধা তালিকায় যাদের নাম ওঠেনি, তাদের কাছে এই চতুর্থ মেধা তালিকা খুবই গুরুত্বপূর্ণ। তারা অবশ্যই নিজের রাজ্য নির্বাচন করে গ্রামীণ বিভাগ gds pdf ফাইল ওপেন করে নিজের নাম তালিকায় রয়েছে কিনা দেখে নিও।

Leave a Comment

Join Group Join Group