সরকারি স্কুল বা সরকার অনুমোদিত স্কুলের শিক্ষক বা শিক্ষিকা হয়ে থাকলে প্রাইভেট পড়ানোতে বাধা প্রদান করার কথা এর আগেও অনেকবার ঘোষণা হয়েছিল। তবুও সরকারি স্কুলের শিক্ষক শিক্ষিকাদের প্রাইভেট টিউশনি করার কথা শোনা যায়। তবে এবার কড়া হুঁশিয়ারি দিত বর্তমান সরকারের শিক্ষা দপ্তর।
সরকার বা সরকার অনুমোদিত কোন স্কুলের শিক্ষক বা শিক্ষিকারা যদি প্রাইভেট টিউশনি পড়ে থাকেন তাহলে তার কড়া শাস্তি হবে বলে জানিয়েছে রাজ্যের শিক্ষা দপ্তর। প্রাক্তন সরকারের সময় এরকম সতর্কবার্তা দেওয়ার পরেও প্রচুর শিক্ষক শিক্ষিকা আড়ালে আবডালে প্রাইভেট টিউশনি করিয়ে যাচ্ছেন। তবে এই সমস্ত বারবাড়ন্ত এইবার শেষ হতে চলেছে। যদি কোন সরকারি স্কুলের শিক্ষককে প্রাইভেট টিউশনি পড়তে দেখা যায় এবং তিনি যদি ধরা পড়েন তাহলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে।
এরপরই বিকাশ ভবন থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে ২০০৯ এর শিক্ষক আইন উল্লেখ করে সরকারি আইনি ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করা হয়। যদিও এর আগে ২০১১ ও ২০০১৮ সালে নোটিশ জারি করে সরকারি শিক্ষকদের প্রাইভেট টিউশনি করায় নিষেধাজ্ঞা আরোপ করা হয়। তবে কোনো বিশেষ কাজ হয়নি। এখনও বহাল তবিয়তে সরকারি ও সরকারি মদতপ্রাপ্ত স্কুলের শিক্ষকদের প্রাইভেট টিউশনি করার কথা শোনা যাচ্ছে। এরজন্য নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশ করে সতকর্তা দেওয়া হলো রাজ্যের শিক্ষা দপ্তর থেকে। কোনভাবে যদি কোনো স্কুলের শিক্ষকদের গৃহ শিক্ষক হিসেবে ধরা পড়ে তাহলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আরোও পড়ুন: অন্নপূর্ণা যোজনা ফর্ম ফিলাপ করতে গুরুত্বপূর্ণ তথ্য হিসাবে চাওয়া হয়েছে ডিজিটাল রেশন কার্ড আইডি, কোথায় পাবেন এই তথ্য?
নতুন সরকার গঠন হওয়ার পর যেমন একাধিক নতুন প্রকল্পের রূপায়ণ করছে, তেমন রাজ্যের সার্বিক উন্নয়নের জন্য একাধিক পদক্ষেপ গ্রহণ করছেন।
স্কুলের শিক্ষকদের যেহেতু সরকার থেকে নির্দিষ্ট পরিমাণ বেতন পেয়ে থাকেন, তাই তাদের আলাদা করে বাড়িতে টিউশন করানো উচিত নয়। এইক্ষেত্রে যারা শুধুমাত্র গৃহ শিক্ষক হিসেবে পেশা বেছে নিয়েছেন, তাদের পেশায় ভাগ বসানো হয়। অনেক আগেও এই ব্যাপারে গৃহ শিক্ষকদের আন্দলোন দেখা গিয়েছে। বেশিরভাগ স্টুডেন্ট ভালো নাম্বার পাওয়ার আশায় স্কুলের টিচারদের কাছে পড়তে যাওয়ায় শুধুমাত্র গৃহ শিক্ষকদের অর্থ উপার্জন কিছুটা বাঁধা সৃষ্টি হচ্ছে।
রাজ্য শিক্ষা দপ্তরের এই নতুন নোটিশ জারি করার মধ্যে দিয়ে যদি স্কুল টিচারদের এই বেআইনি কার্যকলাপ বন্ধ হয় তাহলে পেশাগত গৃহ শিক্ষকদের অনেকটাই সুবিধা হবে।