বরোদা ব্যাংক ও স্টেট ব্যাংকে ১২১৫০ শূন্যপদে নিয়োগ, জানুন আবেদন প্রক্রিয়া ও বিস্তারিত।

বাংলায় সরকার বদলের পর পরই একগুচ্ছ নিয়োগ হতে চলেছে। যে সমস্ত দপ্তরে শূন্য পদ রয়েছে সেগুলি দ্রুত পূরণের জন্য বলা হচ্ছে। বরোদা ব্যাংক ও স্টেট ব্যাঙ্কে বিপুল শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যারা অনেক দিন ধরে ব্যাংকিং সেক্টরে চাকরির জন্য অপেক্ষা করছিলেন তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। নিয়োগ সংক্রান্ত তথ্য এবং প্রয়োজনীয় যোগ্যতা বিস্তারিতভাবে তুলে ধরা হলো প্রতিবেদনের মাধ্যমে।

ব্যাঙ্ক অফ বরোদা

ব্যাঙ্ক অফ বরোদা শূন্য পদের সংখ্যা রয়েছে ৫০০০।

পদের নাম: অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করা হবে।

বয়স সীমা: আবেদন করার সর্বনিম্ন বয়স হচ্ছে ২০ বছর এবং সর্বোচ্চ বয়স হচ্ছে ২৮ বছর। সরকারি নিয়ম অনুযায়ী তপশিলিরা ৫ বছর, ওবিসি ৩ বছর এবং প্রাক্তন সমর কর্মীরা নির্দিষ্ট বয়স পর্যন্ত ছাড় পাবেন।

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো শাখার গ্রাজুয়েট প্রার্থীরা আবেদন করতে পারবেন। আপনি যে রাজ্যের জন্য দরখাস্ত করবেন সেই রাজ্যের স্থানীয় ভাষায় পড়তে, লিখতে বা বলতে জানতে হবে।

মাসিক বেতন: নিয়োগ হওয়ার পর প্রথম ১ বছর ট্রেনিং পিরিয়ড থাকবে। সেই সময় স্টাইপেন্ড দেওয়া হবে ১৫ হাজার টাকা।

রাজ্যভিত্তিক শূন্যপদ: অল ইন্ডিয়া বেসিক নিয়োগ হবে তার জন্য রাজ্যভিত্তিক শূন্য পদ রয়েছে। পশ্চিমবঙ্গের জন্য শূন্য পদ রয়েছে 142 টি। এরমধ্যে জেনারেল ক্যাটাগরি, তপশিলি, ওবিসি ভাগ করা রয়েছে। আপনি যে ক্যাটাগরির মধ্যে পড়েন সেই অনুযায়ী শূন্য পদ দেখে আবেদন করবেন। বিজ্ঞপ্তিতে সম্পূর্ণ শূন্যপদ সম্পর্কে বিস্তারিত দেওয়া রয়েছে। আর আপনি যদি অন্য রাজ্যের হয়ে আবেদন করতে ইচ্ছুক থাকেন তাহলে সেই রাজ্যে শূন্য পদ ও ক্যাটাগরি ভিত্তিক শূন্যপদ দেখে নিয়ে আবেদন করবেন তার জন্য বিজ্ঞপ্তি ভালো করে পড়ে নিন।

নির্বাচন প্রক্রিয়া: একটি লিখিত অনলাইন পরীক্ষা নেওয়া হবে। প্রশ্ন থাকবে ১০০ টি। সময় দেওয়া হবে এক ঘন্টা। প্রতিটি প্রশ্নের মান থাকবে ১ করে। নেগেটিভ মার্কিং রয়েছে। প্রতি চারটি ভুল উত্তরের জন্য এক নম্বর কেটে নেওয়া হবে। তপশিলি, ওবিসি, প্রতিবন্ধীরা ৫ নম্বর ছাড় পাবেন।

যে সমস্ত বিষয়ে প্রশ্ন আসবে সেগুলি হল: জেনারেল ইংলিশ, জেনারেল বা ফিন্যান্সিয়াল অ্যাওয়ারনেস, কোয়ানটিটিভ এন্ড রিজনিং অ্যাপটি, কম্পিউটার নলেজ। প্রতিটি পার্টি ২৫ নম্বরে প্রশ্ন দেওয়া হবে এবং প্রত্যেক পার্ট সময় দেওয়া হবে ১৫ মিনিট।
পরীক্ষা কেন্দ্র হিসাবে অনেকগুলি জায়গা নির্বাচিত করা হয়েছে। তার মধ্যে কলকাতা, হুগলি উত্তর দিনাজপুর, কোচবিহার, হাওড়া, হুগলি, মালদহ, জলপাইগুড়ি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমান, বাকুড়া রয়েছে।

লিখিত পরীক্ষায় পাশ করার পরে স্থানীয় ভাষায় ইন্টারভিউ ও ডাক্তারি পরীক্ষা নেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া: আবেদন করতে হবে অনলাইন মাধ্যমে তার জন্য আপনাকে অবশ্যই www.nats.education.gov.in এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এরপর বৈধ ইমেইল আইডি এবং নাম্বার সহযোগে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর প্রদত্ত ইউজার আইডি দিয়ে লগইন করে আবেদন পত্র সঠিক ভাবে পূরণ করতে হবে। এর সাথে উল্লেখিত ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে এবং সিগনেচার ও ফটো নির্দিষ্ট জেপিজি বা জেপিইজি ফরমেটে স্ক্যান করে আপলোড করতে হবে। এরপর আবেদন মূল্য হিসেবে জেনারেল ক্যাটাগরির, ওবিসি ও EWS পুরুষদের ক্ষেত্রে ৮০০ টাকা, ওবিসি, EWS ও রূপান্তরকামী মেয়েদের ক্ষেত্রে ৬০০ টাকা এবং তপশিলি এবং প্রতিবন্ধীদের ক্ষেত্রে ২০০ টাকা অনলাইনে জমা করতে হবে। এরপর একটি অ্যাকনলেজমেন্ট স্লিপ ডাউনলোড করে প্রিন্ট আউট করে নেবেন ভবিষ্যতের সংরক্ষণের জন্য এছাড়া আরো বিস্তারিত জানার জন্য বিজ্ঞপ্তি ফলো করুন।

আবেদন সময় সীমা: আবেদন প্রক্রিয়া চলবে ৮ই জুন পর্যন্ত।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া

SBI নিয়োগ :

শূন্য পদের সংখ্যা: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় ৭১৫০ জন নিয়োগ করা হবে।
পদের নাম: অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো শাখার গ্রাজুয়েটরা আবেদন করতে পারবেন। যে রাজ্যের জন্য আবেদন করবেন সেই রাজ্যের স্থানীয় ভাষায় পড়তে, লিখতে বা কথা বলতে জানতে হবে।

বয়সসীমা: সর্বনিম্ন বয়স ২০ বছর এবং সর্বোচ্চ বয়স 28 বছর।

বেতন স্কেল: নিয়োগ করার পর এক বছরের ট্রেনিং পিরিয়ড থাকবে সেই সময় স্টাইপেন্ট দেওয়া হবে ১৫০০০ টাকা।

রাজ্যভিত্তিক শূন্য পদের তালিকা: পশ্চিমবঙ্গের জন্য শূন্য পদ রয়েছে ৪৬০ টি। এছাড়া অন্যান্য রাজ্যের কত শূন্য পদ রয়েছে সেটি বিজ্ঞপ্তি থেকে ভালো করে জেনে নিয়ে আবেদন করবেন। জেনারেল ক্যাটাগরি, তপশিলি, ওবিসি শুন্যপদের সংখ্যা ভিন্ন রয়েছে তাই সেগুলিও জেনে নেবেন বিস্তারিত বিজ্ঞপ্তি থেকে।

নির্বাচন প্রক্রিয়া: পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে জুলাইয়ে। ১০০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে। প্রতিটি প্রশ্নের মান থাকবে এক নম্বর করে। সময় দেওয়া হবে এক ঘন্টা। যে সমস্ত বিষয় প্রশ্ন আসবে সেগুলি হল: জেনারেল ইংলিশ, জেনারেল বা ফিন্যান্সিয়াল অ্যাওয়ারনেস, কোয়ানটিটিভ এন্ড রিজনিং অ্যাপটি, কম্পিউটার নলেজ। প্রতিটি পার্টি ২৫ নম্বরে প্রশ্ন দেওয়া হবে এবং প্রত্যেক পার্ট সময় দেওয়া হবে ১৫ মিনিট।

আবেদন প্রক্রিয়া: আবেদন করতে হবে অনলাইন মাধ্যমে এবং তার জন্য সর্বপ্রথম প্রবেশ করতে হবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিশিয়াল ওয়েবসাইট www.sbi.co.in এইখানে। নিজস্ব বৈধ আই মেল আইডি এবং নাম্বার সহযোগে রেজিস্ট্রেশন করতে হবে তারপর প্রদত্তি ইউজার আইডি সহযোগী লগইন করে আবেদনপত্র সম্পন্ন নির্ভুলভাবে পূরণ করতে হবে। উল্লেখিত ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে, তার সাথে সিগনেচার ও ফটো নির্দিষ্ট জেপিজি বা জেপিইজি ফরম্যাটে স্ক্যান করতে হবে। ফটোর বেলায় ২০০২৩০ এবং সিগনেচার হতে হবে ১৪০৬০। ২০০ ডিপিআইতে ফটো ও সিগনেচার দুটি স্ক্যান করতে হবে। এছাড়া হাতে লেখা কপিটিও স্ক্যান করতে হবে।

আবেদন মূল্য হিসেবে দিতে হবে ৩০০ টাকা। তপশিলি ও প্রতিবন্ধীদের জন্য কোন আবেদন মূল্য লাগবে না। অফলাইন এবং অনলাইন দুটি মাধ্যমেই আবেদনমূল্য জমা দেওয়া যাবে। অনলাইনে জমা দিতে হলে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড নেট ব্যাঙ্কিং এর মাধ্যমে জমা দিতে হবে। প্রত্যেক আবেদনকারী চাকরিপ্রার্থীদের পরীক্ষার দিন কল লেটার এবং সাথে আবেদন মূল্য জমা দেওয়ার মূল কপি নিয়ে যেতে হবে, শুধুমাত্র তপশিলি ও প্রতিবন্ধীদের ক্ষেত্রে ইন্টারভিউ সময় কাস্ট সার্টিফিকেট ও প্রতিবন্ধী সার্টিফিকেট সঙ্গে নিয়ে আসতে হবে।

আরোও পড়ুন: annapurnabhandar: অন্নপূর্ণা ভাণ্ডাদের টাকা পেতে হলে পূরণ করতে হবে বারো পাতার ফর্ম! কিভাবে করবেন?

আবেদনের শেষ সময়সীমা: আবেদন করা যাবে ৮ই জুনের মধ্যে।

আপনি যদি ব্যাংকিং সেক্টরে আপনার কেরিয়ার শুরু করতে ইচ্ছুক থাকেন তাহলে আপনার জন্য এই দুটি পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ তাই নির্দিষ্ট সময়ের পূর্বে বিজ্ঞপ্তি ভালো করে পড়ে নিয়ে আবেদন সম্পূর্ণ করুন।

Leave a Comment

Join Group Join Group