বিমান বাহিনীতে নিয়োগের সুযোগ! ১২০ ক্লার্ক পদে নিয়োগের জন্য আবেদন করুন, জানুন বিস্তারিত।

চাকরির জন্য সুবর্ণ সুযোগ রয়েছে বিমান বাহিনীতে। আপনিও যদি এই লাইনে ক্যারিয়ার গঠন করার কথা অনেকদিন ধরে ভাবছেন তাহলে আজকেরই প্রতিবেদনটা আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। সম্প্রতি একটি বিজ্ঞপ্তি বেরিয়ে যেখানে বিমান বাহিনীতে ১২০ ক্লার্ক পদে কর্মী নিয়োগ করা হবে। কিভাবে আবেদন করবেন এবং যোগ্যতা সংক্রান্ত তথ্য আবেদনের শেষ সময়সীমা জানতে হলে প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ে ফেলুন।

নিয়োগ সংস্থা: কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে বিমান বাহিনীতে নিয়োগ করা হবে।

পদের নাম: মূলত লোয়ার ডিভিশন ক্লার্ক পদে নিয়োগ করা হবে তবে কিছু ভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে। মেকানিক্যাল সিভিলিয়ান ড্রাইভার পদে এবং হিন্দি টাইপিস্ট পদে নিয়োগ করা হবে।

মোট শূন্যপদ: মোট শূন্য পদ রয়েছে ১২০ টি। বিভিন্ন বিভাগে এই শূন্যপদ ভাগ করা হয়েছে।

যোগ্যতা: লোয়ার ডিভিশন ক্লার্ক পদে আবেদন করতে হলে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং তার সাথে মিনিটে ৩৫টি ইংরেজি শব্দ তোলার গতি থাকতে হবে কম্পিউটারে।

Read more: Annapurna Bhandar টাকা ঢুকবে না যদি DBT Link না করানো থাকে, বাড়িতে বসেই কিভাবে DBT লিংক করবেন? জানুন বিস্তারিত।

হিন্দি টাইপিস্ট পদের ক্ষেত্রে আবেদনকারীকে ইংরেজি শব্দ কম্পিউটারে মিনিটে ৩০ টি এবং হিন্দি শব্দ মিনিটে ৩৫ টি তোলার গতি থাকতে হবে।

সিভিলিয়ান মেকানিক্যাল ড্রাইভিং পদের ক্ষেত্রে আবেদনকারীকে মাধ্যমিক উত্তীর্ণ হতে হবে। এরসাথে ভারী গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে এবং দুই বছরের অভিজ্ঞতা থাকলে তবেই এই পদের জন্য আবেদন করতে পারবেন। সেই সাথে ভারী গাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে।

বয়স সীমা: প্রতিটি পদের ক্ষেত্রে আবেদনের জন্য সর্বনিম্ন বয়স হচ্ছে ১৮ বছর এবং সর্বোচ্চ বয়স হচ্ছে ২৭ বছর। সরকারি নিয়ম অনুযায়ী তপশিলিরা ৫ বছর এবং ওবিসি তিন বছর বয়সের ছাড় পাবে।

বেতন: প্রি মেট্রিক্স ৭ অনুযায়ী বেতন স্কেল থাকবে।

নিয়োগ প্রক্রিয়া: লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ নেওয়া হবে। এর সাথে প্রাকটিক্যাল পরীক্ষাও ফিজিক্যাল টেস্ট নেওয়া হবে। লিখিত পরীক্ষায় যে সমস্ত বিষয় দিয়ে প্রশ্ন আসবে সেগুলো হলো জেনারেল নলেজ এবং রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেস, নিউম্যারিক্যাল অপটিটিউড, জেনারেল ইংলিশ এই সব বিষয়ে।

আবেদন প্রক্রিয়া: আবেদন করতে হবে অফলাইন মাধ্যমে। আবেদনের জন্য দশ টাকার একটি ডাক টিকিটে আবেদনপত্র লিখে সেটি খামে ভরে তার সাথে প্রয়োজনীয় ডকুমেন্টস যেমন শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, বয়সের প্রমাণপত্র, বাসস্থান সার্টিফিকেট, আইডি প্রুফ, কাস্ট সার্টিফিকেট, চারটি পাসপোর্ট সাইজ ফটো এগুলি একত্রে পাঠিয়ে দেবেন। আপনি যে পোস্টটির জন্য আবেদন করছেন সেই পোস্ট এবং ক্যাটেগরি খামের উপর উল্লেখ করবেন। আপনি যে এয়ার ফোর্স স্টেশনের জন্য আবেদন করতে চাইছেন সেই স্টেশনের ঠিকানা বিজ্ঞপ্তি থেকে দেখে সেই ঠিকানাতেই আপনার আবেদন পত্র পাঠাবেন। আপনি আরো বিস্তারিত জানতে হলে কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্তকের বিমানবাহিনীর যে অফিসার ওয়েবসাইট রয়েছে www.employmentnews.gov.in এই পোর্টাল থেকে ভালো করে বিজ্ঞপ্তি পড়ে নিয়ে আবেদন করুন।

আবেদনের শেষ সময়সীমা হলে ২রা জুন।

যে সমস্ত প্রার্থীরা কেন্দ্রীয় সরকারের এয়ার ফোর্সে চাকরির জন্য চেষ্টা করছেন তাদের জন্য এই চাকরিটি সুবর্ণ সুযোগ তাই বিজ্ঞপ্তি পড়ে ভালো করে আপনি যে ক্যাটাগরি বা যে পোস্টের জন্য আবেদন করবেন সেই এয়ার ফোর্সের স্টেশনে আবেদনপত্র পাঠিয়ে দিন নির্ধারিত সময়ের মধ্যে। আরো ভালো করে বিস্তারিত জানার জন্য ওয়েবসাইট থেকে বিজ্ঞপ্তি পড়ে নিন।

Leave a Comment

Join Group Join Group