বর্তমানে প্রত্যেকটি ব্যক্তি সেভিংস করার পরিবর্তে ফিক্সড ডিপোজিট করার দিকে আগ্রহ প্রকাশ করে। এর কারণ ফিক্সড ডিপোজিট করলে বিভিন্ন ব্যাংক অধিক হারে সুদ প্রদান করছে। আপনি যে পরিমাণ অর্থ বিনিয়োগ করছেন, মেয়াদ শেষে সেই বিনিয়োগের অংক এবং সুদের পরিমাণ একত্রে একটা মোটা অংকের রিটার্ন আপনার হাতে আসছে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক অর্থাৎ পিএনবি ব্যাংকে আপনার যদি অ্যাকাউন্ট থাকে তাহলে কত টাকার ফিক্সড ডিপোজিট করলে আপনি মোটা টাকা রিটার্ন পাবেন?
আপনি যদি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে ২ লক্ষ টাকার FD করেন, তাহলে মেয়াদ শেষে কত টাকার লাভ হতে পারে আজকের এই প্রতিবেদনে সেটাই আলোচনা করা হবে।
তবে আপনি বিনিয়োগ করার আগে কিছু সতর্কতা অবলম্বন করবেন। যেমন সুদের হার কত, নিশ্চিত রিটার্ন পাওয়া যাবে কিনা, সরকারি স্লিম বা ব্যাংকে বিনিয়োগ করা অনেকটাই নিরাপদ। এইদিক গুলো দেখে নিয়ে বিনিয়োগ করুন। বাজারে বিভিন্ন ধরনের বিনিয়োগ মাধ্যম রয়েছে। এরমধ্যে FD হলো একটি নিরাপদ গ্যারান্টি যুক্ত বিনিয়োগ প্রকল্প।
FD ক্ষেত্রে বিভিন্ন ব্যাংক সিনিয়র সিটিজেনদের জন্য বেশি সুদ দিয়ে থাকে। এরজন্য আপনি চাইলে পরিবারের সিনিয়র সিটিজেনের নামে FD করতে পারেন। বিভিন্ন ব্যাংকে FD সুদের হার ভিন্ন হয়। পোস্ট অফিসেও FD তে সুদের হার ভালই দেওয়া হয়।
আরোও পড়ুন: যুবশক্তি প্রকল্প কবে থেকে চালু হচ্ছে? মাসিক ৩০০০ টাকা কবে থেকে ঢুকতে চলেছে?
আপনি একটি মোটা অংকের টাকা তিন বা চার ভাগে FD করতে পারেন। এক্ষেত্রে আপনার লাভ বেশি হবে। প্রত্যেকটি ভাগের বিনিয়োগের অংক ও সুদের হার আলাদা হবে। আপনি যদি বেশি মাত্রায় লাভ করতে চান, তাহলে এই পদ্ধতি অনুসরণ করতে পারেন।
এবার দেখে নেওয়া যাক, PNB ব্যাংকে 2 লাখ টাকায় কত সুদ দেওয়া হয়?
PNB ব্যাংক দেশের তৃতীয় বৃহত্তম একটি ব্যাংক। এই ব্যাংকে গ্রাহকের সংখ্যা বর্তমানে অনেক। এই ব্যাংক FD ক্ষেত্রে ৭ দিন থেকে ১০ বছর পর্যন্ত মেয়াদে FD করার সুযোগ দেয়। এই ব্যাংক মেয়াদের সময় ধরে ৩.০০ শতাংশ থেকে ৭.২৫ শতাংশ পর্যন্ত সুদ অফার করে।
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক অর্থাৎ পিএনবি হল দেশের তৃতীয় বৃহত্তম সরকারি ব্যাঙ্ক। এই ব্যাঙ্ক তাদের গ্রাহকদের ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে সেরা সুদ অফার করছে। এখানে গ্রাহকরা ৭ দিন থেকে শুরু করে ১০ বছর পর্যন্ত ফিক্সড ডিপোজিট করতে পারেন। পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে প্রতি বছরে ৩.০০% শুরু করে ৭.২৫% পর্যন্ত সুদ অফার করছে।
আপনি যদি সাধারণ নাগরিক হন, তাহলে ১৪ দিনের মেয়াদে FD তে ৩.০০ শতাংশ সুদ প্রদান করা হয়। সিনিয়র সিটিজেনের ক্ষেত্রে এই সুদের পরিমাণ হয়ে যায় ৩.৫০ শতাংশ।
১৪ দিনের মেয়াদে অর্থাৎ 2 সপ্তাহের জন্য আপনি যদি PNB ব্যাংকে 2 লাখ টাকা জমা করেন, তাহলে মেয়াদ শেষে বিনিয়োগ করা অংক ও সুদ মিলিয়ে হাতে পাবেন ২,০০,২৩০ টাকা। আর আপনি যদি সিনিয়র সিটিজেন হন, তাহলে মোট সুদ সমেত অংক হবে ২,০০,২৬৮ টাকা।
অর্থাৎ আপনি যে ব্যাংকেই ফিক্সড ডিপোজিট করুন না কেন সেখানে আগে কত সুদ দেওয়া হচ্ছে সেটা জেনে নিয়ে বিনিয়োগ করবেন। প্রয়োজন হলে একটি বিনিয়োগকে ভেঙে তিন বা তার বেশি FD করলে আপনার রিটার্নের অংক লাভ হবে।