যুবশক্তি প্রকল্প কবে থেকে চালু হচ্ছে? মাসিক ৩০০০ টাকা কবে থেকে ঢুকতে চলেছে?

প্রাক্তন সরকারের যুবশ্রী প্রকল্প পরিবর্তিত হয়ে নতুন সরকারের সময়ে যুবশক্তি প্রকল্প নামে সূচনা হতে চলেছে। প্রাক্তন সরকারের যুবশ্রী প্রকল্প আপাতত বন্ধ রয়েছে। যুবশক্তি প্রকল্প পুনরায় কবে নাগাদ চালু হতে চলেছে? নতুন করে আবেদন প্রক্রিয়া হবে কিনা? এই সমস্ত তথ্যের সম্ভার নিয়ে আজকের এই প্রতিবেদন।

২০২৬-এর বিধানসভা নির্বাচনে প্রথমবারের মতন ক্ষমতায় আসে ডবল ইঞ্জিন সরকার। ক্ষমতায় আসার পরে নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একাধিক নতুন প্রকল্প সূচনার অঙ্গীকার করেন এবং সেগুলো পূরণ করার প্রক্রিয়া ধাপে ধাপে শুরু হয়ে গিয়েছে। লক্ষীর ভান্ডার প্রকল্প পরিবর্তিত হয়ে অন্নপূর্ণা ভান্ডারী ইতিমধ্যে পরিবর্তন হয়ে গিয়েছে। তবে প্রাক্তন সরকারের সূচনা করার যুবশ্রী প্রকল্প কবে নাগাদ যুবশক্তি প্রকল্পে আবার নতুন করে শুরু হবে সেই নিয়েই দ্বন্দ্বে রয়েছেন পশ্চিমবঙ্গের বেকার যুবকরা। প্রাক্তন সরকার ২০২৬-এর বিধানসভা নির্বাচন শুরু হওয়ার ঠিক দুই মাস আগে যুব সাথী নামক এই প্রকল্পের সূচনা করেছিলেন। মাসিক ১৫০০ টাকা করে এই প্রকল্পের অনুদান ঢুকেছিল বেকার যুবকদের ব্যাংক একাউন্টে। তবে ২০২৬-এর বিধানসভার নির্বাচন যেন ক্ষমতার সিংহাসন এক ধাক্কায় পাল্টে দিয়েছে। প্রাক্তন সরকারের জনদরদী সমস্ত প্রকল্প বন্ধ না হলেও সেগুলি নামকরণ পরিবর্তিত হয়েছে নতুন সরকারের আমলে। অন্নপূর্ণা ভাণ্ডারের আবেদন প্রক্রিয়া যেমন চলছে তেমনি প্রথম ধাপে প্রায় ২৮ লক্ষের বেশি মহিলার ব্যাংক একাউন্টে ইতিমধ্যে মাসিক ৩০০০ টাকা ট্রান্সফার হয়ে গিয়েছে। তবে যুবশক্তি প্রকল্প নিয়ে এখনো পর্যন্ত আনুষ্ঠানিক কোনো ঘোষণা হয়নি নতুন সরকারের তরফে।

নতুন সরকারের যেকোনো অনুদানের টাকা গ্রাহকদের ব্যাংক একাউন্টে পেতে থাকতে হবে ডিবিট লিংক। প্রাক্তন সরকারের সময় ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার করা হতো। তবে নতুন সরকারের সময়ে যাতে কোনো রকম মধ্যস্থতাকারী না থাকে সরাসরি সরকারি ভাতা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয় তার জন্যই ডিবিটি লিংক করা বাধ্যতামূলক করা হয়েছে। আপনিও যদি একজন বেকার যুবক হয়ে থাকেন তাহলে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে অবশ্যই আধার কার্ড নাম্বার অর্থাৎ ডিবিটি লিংক করিয়ে রাখুন। নতুন সরকারের তরফে যুবশক্তি প্রকল্পের সূচনা হওয়ার সঙ্গে সঙ্গে মাসিক ৩০০০ টাকা পাওয়ার জন্য এই ডিবিটি লিংক খুবই জরুরি।

আরোও পড়ুন: গ্রামীণ ডাক সেবক ২৮,৬৩৬ টি শূন্যপদের জন্য চতুর্থ মেধা তালিকা প্রকাশ! কিভাবে দেখবেন আপনার নাম?

নতুন সরকারের তরফে ২২ জুন বাজেট ঘোষণা করার কথা রয়েছে। জানা যাচ্ছে, এই বাজেট ঘোষণার সময় আগামী এক বছরের জন্য যুবশক্তি প্রকল্পের জন্য কতটা বাজেট বরাদ্দ করা হবে, সেই বিষয়ে ঘোষণা করা হবে।

পশ্চিমবঙ্গের বেকার যুবকদের কর্মসংস্থান তৈরি করার জন্য যেমন ডিসেম্বরের মধ্যে পশ্চিমবঙ্গের বিভিন্ন রিক্রুটমেন্ট বোর্ডের আন্ডারে নতুন করে নিয়োগ শুরু হবে, তার পাশাপাশি পশ্চিমবঙ্গের বেকার যুবকদের জন্য চালু হবে যুবশক্তি প্রকল্প। এই প্রকল্পের অনুদানের মাধ্যমে বেকার যুবকদের আর্থিক ভরসা বৃদ্ধি পাবে, আর্থিক অনিশ্চয়তা দূর হবে, পড়াশুনা সংক্রান্ত খরচ বা আনুষঙ্গিক খরচ করতে পারবে। বলা যায় বেকার যুবকদের জন্য যুবশক্তি ভরসা কার্ড প্রকল্প বেকার যুবকদের আত্মনির্ভরশীলতার একটি জায়গা হবে। যতদিন তারা কোন নির্দিষ্ট স্থায়ী সরকারি চাকরি না পাচ্ছে ততদিন এই প্রকল্পের সুবিধা তারা ভোগ করতে পারবে।

এই প্রকল্পে আবেদন প্রক্রিয়া এখনো শুরু হয়নি তবে যুবশক্তি প্রকল্পের জন্য অফিসিয়াল পোর্টাল চালু করার কথা শোনা যাচ্ছে। খুব শীঘ্রই পোর্টাল চালু হলে নতুন করে আবেদন নেওয়া হবে। এরপরই আবেদন পত্র যাচাই করে যুবশক্তি প্রকল্পে নাম নথিভুক্ত করা হবে এবং যোগ্য উপভোক্তাদের ব্যাংক একাউন্টে নির্দিষ্ট পরিমাণ অনুদান দিয়ে দেওয়া হবে।

এই প্রকল্পে আবেদনের জন্য কিছু শর্ত রাখা হয়েছে তার মধ্যে প্রথমটি হল পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। এছাড়া বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে। আবেদনকারীকে অবশ্যই বেকার হতে হবে। মাধ্যমিক উত্তির্ন হলেই এই প্রকল্পে আবেদনের সুযোগ পাবেন।

২২শে জুন অর্থাৎ বাজেট ঘোষণার দিন যুবশক্তি প্রকল্পের জন্য নতুন কিছু খবর ঘোষণা হবে এটি আশা করা যাচ্ছে। তারপরেই যুবশক্তি প্রকল্পের আবেদন প্রক্রিয়া এবং যাচাই প্রক্রিয়া শুরু হবে। তবে যারা ব্যাংক একাউন্টের সঙ্গে এখনো ডিবিটি লিংক করনি তারা এই কাজটির অন্তত করে রাখুন তাহলে আপনার আবেদন প্রক্রিয়ার অনেকটাই এগিয়ে থাকবে।

Leave a Comment

Join Group Join Group