২০২৬ এর বিধানসভা নির্বাচনের পর বাংলায় প্রথমবারের ক্ষমতায় আসে বিজেপি। ক্ষমতায় আসার পরপরই শপথ গ্রহণের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছেন একাধিক নতুন প্রকল্পের যেমন সূচনা হবে, তার পাশাপাশি প্রাক্তন সরকারের সমস্ত জনদরদী প্রকল্পগুলো চালু থাকবে। বিশেষ করে কিছু প্রকল্পের অনুদান বৃদ্ধি করা হবে। অর্থাৎ প্রচারকালীন সময়ে যে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন বাংলার জনগণকে সেগুলি পূরণের প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। অন্যদিকে ক্ষমতা আসার পর নিয়োগে স্বচ্ছতা আনার অঙ্গীকার করেন এই সরকার, সেই সাথে ১৪ মে নতুন সরকার জানিয়েছে, চাকরিপ্রার্থীদের চাকরিতে আবেদনের বয়স ৫ বছর বৃদ্ধি করা হবে। ৫ বছর চাকরিতে বয়স বৃদ্ধি করার ফলে অনেক চাকরিপ্রার্থীদের সুবিধা হবে। কারণ যারা ভেবে নিয়েছিল আর চাকরিতে আবেদন করা সম্ভব নয় বা বয় শেষ হয়ে গিয়েছে তারা অনেকটাই আশার আলো দেখতে পেয়েছেন সরকারের এই নিয়মে। আর এই নিয়ম মেনেই মিশলেনিয়াস সার্ভিসে বয়স বাড়িয়ে ৪৪ বছর করা হয়েছে। ১১ মে থেকে প্রত্যেকটি সরকারি চাকরির আবেদনের এই নিয়ম কার্যকরী করা হবে। আর সেই নিয়ম অনুযায়ী মিসলেনিয়াস সার্ভিসের আবেদনের তারিখ বাড়িয়ে ৯ জুন করা হলো। অর্থাৎ পাঁচ বছর বয়স বৃদ্ধি করার পর যে সমস্ত প্রার্থীরা এই পরীক্ষায় বসার সুযোগ পাবেন তাদের আবেদন করার জন্যই ৯ জুন পর্যন্ত বর্ধিত করা হয়েছে সময়।
আপনিও যদি এই পরীক্ষায় বসতে ইচ্ছুক হন এবং একপ্রকার এতদিন আশা ছেড়ে দিয়েছিলেন তাহলে নতুন করে আশার আলো দেখতে শুরু করুন। নতুন করে আবার প্রস্তুতি নেওয়া শুরু করুন সেই সাথে ৯ই জুনের মধ্যে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে ফেলুন। আবেদন সংক্রান্ত খুঁটিনাটি তথ্য জেনে নিন এ প্রতিবেদনের মাধ্যমে তার জন্য সম্পূর্ণ প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়ে ফেলুন।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো শাখার গ্রাজুয়েট ছেলে মেয়েরা আবেদন করতে পারবেন।
বয়স সীমা: নতুন বর্ধিত বয়স নিয়ম অনুযায়ী ২০ থেকে ৪৪ বছর পর্যন্ত বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবেন। সংরক্ষণ নিয়ম অনুযায়ী তপশিলিরা ৫ বছর, ওবিসি ৩ বছর এবং দৈহিক প্রতিবন্ধীরা ৬ বছরের ছাড় পাবেন।
আরোও পড়ুন: বরোদা ব্যাংক ও স্টেট ব্যাংকে ১২১৫০ শূন্যপদে নিয়োগ, জানুন আবেদন প্রক্রিয়া ও বিস্তারিত।
কারা আবেদন করতে পারবেন?
পশ্চিমবঙ্গ রাজ্যের রাজ্য ছেলে মেয়েরা ২০ থেকে ৪৪ বছরের মধ্যে আবেদন করতে পারবেন এর পাশাপাশি বিহার, ত্রিপুরা, অসম রাজ্যের ছেলেমেয়েরা সাধারণ প্রার্থী হিসেবেও আবেদন করতে পারবেন।
পদের নাম ও শূন্যপদ:
শূন্যপদ: যদিও নির্দিষ্ট শূন্য পদ এখনো বলা হয়নি তবে তপশিলি, ওবিসি প্রতিবন্ধী, মেধাবী খেলোয়ারদের ক্ষেত্রে সংরক্ষণ রয়েছে। মোট শূন্য পদের তালিকা পরবর্তী বিজ্ঞপ্তিতে দিয়ে দেওয়া হবে।
পদ: মূলত সাব ইন্সপেক্টর পদে নিয়োগ করা হবে তবে এই ক্ষেত্রে শুধুমাত্র পুরুষটাই আবেদন করতে পারবেন। মহিলারা এই পদের জন্য আবেদন করতে পারবেন না। অন্যদিকে লেডি এক্সটেনশন অফিসার পদের বেলায় শুধুমাত্র মহিলারাই আবেদন করতে পারবেন। এই পদের জন্য কোন পুরুষরা আবেদন করতে পারবেন না। অন্যান্য আরো অনেক পদে আবেদন করা যাবে।
যেমন: এসিস্ট্যান্ট ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার, ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার, ব্লক ইউথ অফিসার, ব্লক ওয়েলফেয়ার অফিসার, ব্যাকওয়ার্ড ক্লাসেস ইন্সপেক্টর, অ্যাসিস্ট্যান্ট এগ্রিকালচারাল মার্কেটিং অফিসার, রেভিনিউ ইন্সপেক্টর, ইনভেস্টিগেটেড ইন্সপেক্টর, কনজিউমার ওয়েলফেয়ার অফিসার, সেভিংস development অফিসার, কোঅপারেটিভ সোসাইটির অডিটর এছাড়া আরো অন্যান্য পদে আবেদন করতে পারবেন তার জন্য আপনি ভালো করে বিজ্ঞপ্তি পড়ে নিয়ে কোন পদের জন্য আবেদন করবেন সেটি ভেবে নিয়ে আবেদন করুন।
শারীরিক দক্ষতা ও দৈহিক মাপঝোপ: শুধুমাত্র সাব ইন্সপেক্টর পদের জন্যই শারীরিক দক্ষতা ও দৈহিক নির্দিষ্ট মাপ রয়েছে। পুরুষের ক্ষেত্রে উচ্চতা হতে হবে ১৬০ সেমি এবং ১৫২.৪ সেমি ( আদিবাসী ও গোর্খাদের ক্ষেত্রে)। বুকের ছাতি না ফুলিয়ে ও ফুলিয়ে যথাক্রমে হতে হবে ৭১ ও ৭৬ সেমি।
বেসিক স্যালারি: পদ অনুযায়ী স্যালারি ভিন্ন রয়েছে। কিছু পদের ক্ষেত্রে মূল মাইনে রয়েছে ৩২১০০ থেকে ৮২৯০০ টাকা। আবার অন্য কিছু পদের ক্ষেত্রে মূল মাইনে রয়েছে ২৮৯০০ থেকে ৭৪৫০০ টাকা। বেসিক পে ছাড়াও অনেক রকম ভাতা দেওয়া হবে।
নিয়োগ প্রক্রিয়া: প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন ” ২০২৪ সালের মিসলেনিয়াস সার্ভিসেস রেক্রুটমেন্ট পরীক্ষার মাধ্যমে। পরীক্ষা নেওয়া হবে মোট তিনটি ধাপে।
প্রথমটি হল প্রিলিমিনারি পরীক্ষা। দ্বিতীয়টি হল মূল বা মেইন পরীক্ষা এবং তৃতীয় টি হল পার্সোনালিটি টেস্ট। তবে এখনো পর্যন্ত প্রিলিমিনালে পরীক্ষা কবে হবে সেই সম্পর্কে কোন তথ্য আসেনি।
প্রিলিমিনারি পরীক্ষায় জেনারেল স্টাডিজ এবং এরিথমেটিক বিষয় থেকে ২০০ নম্বরের প্রশ্ন আসবে। এরিথমেটিক প্রশ্ন থাকবে মাধ্যমিক মানের এবং ৫০ নম্বরের ২৫ টি প্রশ্ন দেওয়া হবে। জেনারেল স্টাডিজ বিষয়ে ১৫০ নম্বরের ৭৫ টি প্রশ্ন দেওয়া থাকবে। মোট সময় দেওয়া হবে ১.৩০ মিনিট।
প্রিলিমিনারি পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন, তাদেরকে বসতে হবে মেইন পরীক্ষায়। এইক্ষেত্রে তিনটি পেপার অর্থাৎ বাংলা বা হিন্দি, জেনারেল ইংলিশ ও জেনারেল স্টাডিজ বা অ্যারেথমেটিক নিয়ে মোট ৪৫০ নম্বরের পরীক্ষা হবে।
জেনারেল ইংলিশ, বাংলা বা হিন্দি পেপারে মোট নম্বর থাকবে ১৫০ করে। অর্থাৎ দুটি পেপার মিলিয়ে ৩০০ নম্বর। সময় দেওয়া হবে ২.৩০ মিনিট।
জেনারেল ইংলিশ থেকে প্রশ্ন দেওয়া হবে বাংলা থেকে ইংরেজি অনুবাদ, প্রেসি, রিপোর্ট। গ্রামার থেকে আসবে শব্দের সঠিক ব্যবহার, বাক্য সংশোধন, সঠিক ফ্রেজের ব্যবহার, সমার্থক ও বিপরীত শব্দ।
বাংলা পেপারে দেওয়া হবে ইংরেজি থেকে বাংলা অনুবাদ, রিপোর্ট, সার সংক্ষেপ এবং গ্রামার আসবে উচ্চমাধ্যমিক লেবেলের।
তৃতীয় পেপার অর্থাৎ জেনারেল স্টাডিজ থেকে ১০০ নম্বরের ও অ্যারিথমেটিক থেকে ৫০ নম্বরের প্রশ্ন আসবে। সময় দেওয়া হবে ২.৩০ মিনিট।
পার্ট টু পরীক্ষার তিনটি পেপারের নম্বর মিলিয়ে ও পার্সোনালিটি টেস্ট নম্বর মিলিয়ে চূড়ান্ত তালিকা তৈরি করা হবে। তারপর শূন্যপদ দেখে নিয়োগ করা হবে। জেনারেল ক্যাটাগরি ও EWS প্রার্থীদের ক্ষেত্রে এবং মেধাবী খেলোয়ারদের জন্য পাস মার্কস ৪০ শতাংশ, ওবিসি ক্ষেত্রে ৩৮ শতাংশ। তপসিলি জাতি ক্ষেত্রে ৩৫ শতাংশ, তপসিলি উপজাতি, প্রতিবন্ধী ও প্রাক্তন সমরকর্মীদের ক্ষেত্রে ৩০ শতাংশ রয়েছে।
পরীক্ষা কেন্দ্র হিসাবে যে স্থানগুলি রয়েছে সেগুলি হল কলকাতা, চুঁচুড়া, হাওড়া, হুগলি, মেদিনীপুর, বর্ধমান, দুর্গাপুর, ডায়মন্ড হারবার, বারাসাত, ব্যারাকপুর, জলপাইগুড়ি, কোচবিহার, কৃষ্ণনগর, ঝারগ্রাম, সিউড়ি, বারুইপুর, দার্জিলিং, মালদা, শিলিগুড়ি, কালিম্পং ইত্যাদি।
আবেদন প্রক্রিয়া: অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে তার জন্য প্রথমেই প্রবেশ করতে হবে www.pscwbapplication.in এইখানে। এরপর বৈধ ইমেইল আইডি এবং মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর প্রদত্ত ইউজার আইডি দিয়ে লগইন করে আবেদনপত্র সঠিকভাবে পূরণ করতে হবে। উল্লেখিত ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করবেন তার সাথে ফটো এবং সিগনেচার 200 ডিপিআইতে 20 থেকে 50 কেবির মধ্যে স্ক্যান করবেন। এরপর আবেদনমূল্য জমা দিয়ে রিসিভ কপি প্রিন্ট করে সাবমিট করবেন।
আবেদন মূল্য: তপশিলি ও প্রতিবন্ধী প্রাপ্তি বাদে প্রত্যেকের আবেদন মূল্য ১৬০ টাকা। ডেবিট, ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিং এর মাধ্যমে আবেদন মূল্য জমা করবেন।
আবেদন সময় সীমা: আবেদন করা যাবে ৯ জুন পর্যন্ত।
যে সমস্ত প্রার্থীরা মিসলেনিয়াস পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক, বিশেষ করে যাদের বয়স বেশি কিন্ত 44 বছরের মধ্যে তাদের জন্য এই পরীক্ষায় আবেদন একটি সুবর্ণ সুযোগ রয়েছে তাই নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন।